Royal Enfield Himalayan এবার আরও পাওয়ারফুল, 443cc ইঞ্জিন, দাম কত?

পাহাড়ি রাস্তা। কাঁচা-পাকা পথ। হাইওয়েতে লং রাইড। অ্যাডভেঞ্চার বাইক বলতে আমজনতা যে মডেলগুলি ভাবেন, তার মধ্যে অন্যতম Royal Enfield Himalayan।

Advertisement
Royal Enfield Himalayan এবার আরও পাওয়ারফুল, 443cc ইঞ্জিন, দাম কত?নতুন Royal Enfield Himalayan 440
হাইলাইটস
  • ২০১৬ সালে প্রথম বাজারে এসেছিল এই বাইক।
  • তখন ভারতে Adventure-Tourer বাইকের বাজার এতটা পরিচিত ছিল না।
  • ধীরে ধীরে Himalayan সেই ছবিটাই বদলে দেয়।

পাহাড়ি রাস্তা। কাঁচা-পাকা পথ। হাইওয়েতে লং রাইড। অ্যাডভেঞ্চার বাইক বলতে আমজনতা যে মডেলগুলি ভাবেন, তার মধ্যে অন্যতম Royal Enfield Himalayan। ২০১৬ সালে প্রথম বাজারে এসেছিল এই বাইক। তখন ভারতে Adventure-Tourer বাইকের বাজার এতটা পরিচিত ছিল না। ধীরে ধীরে Himalayan সেই ছবিটাই বদলে দেয়।

এর পর পুরনো 411cc Himalayan-এর জায়গা নেয় নিউ জেনারেশনের Himalayan 450। তবে পুরনো মডেলের স্মৃতি ফিরিয়ে আনতেই ২০২৬ সালে নতুন Himalayan 440 নিয়ে এসেছে Royal Enfield। পুরনো বাইকের পরিচিত ডিজাইনের সঙ্গে যোগ হয়েছে নতুন ইঞ্জিন এবং আধুনিক ফিচার। বিশেষ করে যাঁরা পাহাড়ে বাইক নিয়ে ঘুরতে ভালবাসেন, তাঁদের নজর কাড়তে পারে এই মডেল।

Himalayan 440-তে কেমন ইঞ্জিন?
নতুন Royal Enfield Himalayan 440-তে রয়েছে 443cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বাধিক 25.4 bhp শক্তি এবং 34 Nm টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। ফলে শহরের রাস্তার পাশাপাশি হাইওয়েতেও লম্বা রাইডের জন্য বাইকটি তৈরি করা হয়েছে।  

ইঞ্জিনটি লং-স্ট্রোক সেটআপের। সহজ ভাষায় কম গতিতে ভাল টান। পাহাড়ি রাস্তায় ধীরে বাইক চালানোর সময় এই টর্ক কাজে আসতে পারে।

অফরোডের জন্য কেমন?
Himalayan 440-তে রয়েছে Half-Duplex Split-Cradle Frame। সামনে 41mm Telescopic Forks দেওয়া হয়েছে। সামনের সাসপেনশনে 200mm এবং পিছনের Monoshock-এ 180mm ট্র্যাভেল রয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220mm।  

সামনে রয়েছে 21 ইঞ্চির স্পোক হুইল। পিছনে 17 ইঞ্চির চাকা। দু’টিতেই টিউব টাইপ টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে 90/90-21 এবং পিছনে 120/90-17 সাইজের টায়ার রয়েছে।

ব্রেকিং: সামনে 300mm এবং পিছনে 240mm ডিস্ক। রয়েছে ডুয়াল-চ্যানেল ABS। পিছনের ABS সুইচ করা যায়।  
কী কী ফিচার রয়েছে?
নতুন Himalayan 440-তে LED হেডল্যাম্প রয়েছে। রয়েছে Digital-Analogue Instrument Cluster। নেভিগেশনের জন্য রয়েছে Tripper Pod। ফোন চার্জ করার জন্য Type-C USB চার্জারও দেওয়া হয়েছে। 

দীর্ঘ রাইডের কথা মাথায় রেখে রয়েছে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। বাইকের kerb weight 199 কেজি। সিটের উচ্চতা 800mm। পিছনের র‌্যাকে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত জিনিস ক্যারি করা যাবে। 

Advertisement

অর্থাৎ, পাহাড়ে বেড়াতে গেলে সঙ্গে লাগেজ রাখার জন্যও বাইকটিকে ব্যবহার করা যাবে। বাইকের পুরনো ডিজাইনের সঙ্গে নতুন মডেলে 10 Years Anniversary badge-ও থাকছে।  

Himalayan 440-এর দাম কত?
ভারতের বাজারে Royal Enfield Himalayan 440-এর দাম শুরু হচ্ছে 2.29 লক্ষ টাকা থেকে। Sela Black, Mustang Brown এবং Nelong White; এই তিন রঙে বাইকটি পাওয়া যাচ্ছে। তবে শহর ও ডিলার অনুযায়ী অন-রোড দাম আলাদা হতে পারে।   

POST A COMMENT
Advertisement