দেশে মাত্র ২৫টি, Shotgun 650 Limited Edition আনছে Royal Enfield, দাম কত?

Royal Enfield Shotgun 650 Limited Edition: রয়্যাল এনফিল্ডপ্রেমী ও বাইক সংগ্রহকারীদের জন্য বড় চমক। লিমিটেড এডিশনের 'শটগান ৬৫০ এক্স রাফ ক্রাফটস' (Shotgun 650 x Rough Crafts) লঞ্চ করল রয়্যাল এনফিল্ড। এক্স-শোরুম দাম ৫.৭৫ লক্ষ টাকা।

Advertisement
দেশে মাত্র ২৫টি, Shotgun 650 Limited Edition আনছে Royal Enfield, দাম কত?লিমিটেড এডিশনের 'শটগান ৬৫০ এক্স রাফ ক্রাফটস' লঞ্চ করল রয়্যাল এনফিল্ড।
হাইলাইটস
  • রয়্যাল এনফিল্ডপ্রেমী ও বাইক সংগ্রহকারীদের জন্য বড় চমক।
  • 'শটগান ৬৫০ এক্স রাফ ক্রাফটস' লঞ্চ করল রয়্যাল এনফিল্ড।
  • আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় ২৫টি বাইকের অনলাইন বুকিং পোরশন লাইভ হবে।

Royal Enfield Shotgun 650 Limited Edition: রয়্যাল এনফিল্ডপ্রেমী ও বাইক সংগ্রহকারীদের জন্য বড় চমক। লিমিটেড এডিশনের 'শটগান ৬৫০ এক্স রাফ ক্রাফটস' (Shotgun 650 x Rough Crafts) লঞ্চ করল রয়্যাল এনফিল্ড। এক্স-শোরুম দাম ৫.৭৫ লক্ষ টাকা। তবে টাকা থাকলেই যে এই বাইক কেনা যাবে, তা কিন্তু নয়। বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ১০০টি বাইক তৈরি করছে সংস্থা। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ মাত্র ২৫টি বাইক। বিশ্বমানের কাস্টম বাইক ডিজাইনার সংস্থা 'রাফ ক্রাফটস'-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই লিমিটেড এডিশনটি তৈরি করেছে রয়্যাল এনফিল্ড। কাস্টম বাইক কালচার ও রাজকীয় ডিজাইনের অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মডেলে।

ব্ল্যাক অ্যান্ড গোল্ড
বাইকটির ডিজাইনে সাধারণ মোড়ক ভেঙে পুরোপুরি প্রথাভাঙা রূপ দেওয়া হয়েছে। বডি প্যানেলে রয়েছে ‘গ্লস জেট ব্ল্যাক’ এবং ‘ম্যাট স্টিলথ ব্ল্যাক’-এর মিশ্রণ। তার ওপর হাতে আঁকা সোনার পাতার (Gold Leaf) সূক্ষ্ম স্ট্রাইপ এবং হালকা ধূসর শেডের ছোঁয়া বাইকটিকে দিয়েছে এক অনন্য চেহারা। ফুয়েল ট্যাঙ্কের ওপর থাকছে লিমিটেড এডিশনের নম্বর এবং পিতলের বিশেষ কোলাবরেশন ব্যাজ।

ইতালির মিলানে অনুষ্ঠিত বিখ্যাত ইআইসিএমএ (EICMA 2025) অটো প্রদর্শনীতে ‘ক্যালিবার রয়্যাল’ (Caliber Royale) নামে যে কাস্টম বাইকটি সাড়া ফেলেছিল, তার নকশাকে ভিত্তি করেই রাজকীয় এই বাইকটি বাজারে আনা হচ্ছে।

প্রিমিয়াম টাচ  
স্পেশাল এডিশনের এই বাইকে কী পাবেন? 

সিটিং: কাস্টম স্টাইলের প্রিমিয়াম কুইল্টেড লেদার সিট।

অন্যান্য ফিচার্স: কালচে বার-এন্ড মিরর, কনট্রাস্ট-কাট অ্যালয় হুইল এবং সোনালি রঙের ফ্রন্ট ফর্ক ইনার টিউব।

কালেক্টর আইটেম: বাইকটি কেনা প্রতিটি গ্রাহক পাবেন রাফ ক্রাফটসের প্রতিষ্ঠাতা উইনস্টন ইয়ে-র নিজ হাতে সই করা একটি ফ্রেমবন্দি আর্টওয়ার্ক, যাতে বাইকের সিরিয়াল নম্বর লেখা থাকবে।

তবে বাহ্যিক রূপ বদলালেও বাইকের ইঞ্জিনে কোনও পরিবর্তন আনা হয়নি। এতে থাকছে সেই চেনা ৬৪৮ সিসি-র প্যারালাল-টুইন ইঞ্জিন, যা থেকে ৪৬.৪ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

Advertisement

কীভাবে কেনা যাবে?
রয়্যাল এনফিল্ড এটিকে তাদের নর্মাল বাইকের মতো বিক্রি করছে না। 'গ্লোবাল ড্রপ' বা এক্সক্লুসিভ লাক্সারি আইটেম হিসেবে বাজারে আনছে। বিশ্বজুড়ে আমেরিকা, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক এবং ভারতের জন্য ২৫টি করে ইউনিট ভাগ করা হয়েছে।

আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় ২৫টি বাইকের অনলাইন বুকিং পোরশন লাইভ হবে। ইচ্ছুক ক্রেতারা ইতিমধ্যেই রয়্যাল এনফিল্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছেন। 'ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভড' ভিত্তিতে প্রথম ২৫ জনই বুকিং স্লট পাবেন। 

POST A COMMENT
Advertisement