Rules Change 1 November: রান্নার LPG গ্যাস থেকে GST, মোবাইল; ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৫ নিয়ম

১ নভেম্বর থেকে দেশে বদলে যাচ্ছে ৫ নিয়ম। এক্ষেত্রে এলপিজি গ্যাসের দামে পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে জিএসটি এবং টোলে পাসের ক্ষেত্রে আসতে পারে বদল। সেই সঙ্গে মোবাইলে কলিংয়ের নিয়মও বদলে যাবে। তাই ঝটপট সেগুলি জেনে নিন।

Advertisement
রান্নার LPG গ্যাস থেকে GST, মোবাইল; ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৫ নিয়মরুল চেঞ্জ ১ নভেম্বর
হাইলাইটস
  • ১ নভেম্বর থেকে দেশে বদলে যাচ্ছে ৫ নিয়ম
  • এক্ষেত্রে এলপিজি গ্যাসের দামে পরিবর্তন হতে পারে
  • সেই সঙ্গে মোবাইলে কলিংয়ের নিয়মও বদলে যাবে

অক্টোবর শেষ হচ্ছে। আসছে নভেম্বর। রবিবারই মাসের শুরু। আর ১ নভেম্বর, ২০২৬ থেকে দেশে বদলে যাচ্ছে কিছু নিয়ম। যার প্রভাব প্রতিটা পরিবারে, প্রতিটা মানুষের পকেটে পড়বে। এই যেমন রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ১ তারিখ থেকে বদলে যেতে পারে। ওদিকে আবার জিএসটি নিয়মে পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে টোল পাস, মোবাইল নম্বরের নিয়মেও আসছে বড় বদল।

তাই আর সময় নষ্ট নয়, বরং ১ নভেম্বর থেকে ঠিক কোন কোন নিয়মে বদল আসছে দেশে, সেটা জেনে নিন দ্রুত। 

প্রথম বদল: সিলিন্ডারের দামে পরিবর্তনের সম্ভাবনা
প্রতি মাসের ১ তারিখ বদলে যায় এলপিজি সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ঘোষণা হয়। যার প্রভাব পড়ে সবার উপর। খাবারের দাম বাড়ে। আর অক্টোবর মাসের ১ তারিখ ১৯ কেজির সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়ানো হয়েছিল। যদিও ঘরের রান্নার ১৪ কেজির গ্যাসের দাম ছিল একই। তাই এখন দেখার ১ নভেম্বর গ্যাসের দাম বাড়ে না কমে। 

দ্বিতীয় পরিবর্তন: ১৫০০ টাকায় বার্ষিক টোল পাস
কেন্দ্রীয় সরকার টোল পাসের নিয়মে বড় বদল এনেছে। যার ফলে টোল প্লাজার আশপাশে যাঁরা থাকেন, তাঁদের জন্য নতুন একটি পাসের কথা ঘোষণা করা হয়েছে। এটি ১ নভেম্বর থেকে চালু হবে। এই বার্ষিক পাসের মূল্য হবে ১৫০০ টাকা। টোল প্লাজার ২০ কিমির মধ্যে বসবাসকারীরা এই সুবিধা পাবেন। 

তৃতীয় পরিবর্তন: মদ কেনার নিয়মে বদল
সুরাপ্রেমীদের জন্য তৃতীয় পরিবর্তনটা জানা খুবই জরুরি। ১ নভেম্বর থেকে তামিলনাড়ুতে মদ কেনার নিয়মে বদল আসছে। তামিলনাড়ুর স্টেট মার্কেটিং কর্পোরেশন জানিয়েছে,  ১০০০ টাকার বেশি মূল্যের মদের বোতল খুচরো বিক্রির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট করতে হবে। অর্থাৎ সহজে বললে, ১০০০ টাকার বেশি দিয়ে মদ নগদে কেনা যাবে না। 

চতুর্থ পরিবর্তন: জিএসটি নিয়মে বদল
১ নভেম্বর থেকে জিএসটি নিয়মে বদল আসছে। তাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন। এক্ষেত্রে ট্যাক্স রিফান্ডের সময় কমানো হবে। সেই সঙ্গে ব্যবসায়ীদের উপর নথিপত্রের বোঝাও কমানো হবে। কিছু ক্ষেত্রে অটোমেটিক রিফান্ড অনুমোদনের ব্যবস্থা চালু করা হবে। এছাড়া যেসব ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম এবং যারা সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করেন, তাদের জন্য একটি নতুন রিটার্ন ব্যবস্থা চালু করা হবে। 

Advertisement

পঞ্চম পরিবর্তন: মোবাইলের নিয়মে বদল
১ নভেম্বর থেকে বিরাট বদল আনছে টেলিকম বিভাগ বা ডট। এবার থেকে মোবাইলে ফোন এলে কলারের নাম দেখানো আবশ্যক। যার ফলে আননোন নম্বর থেকে ফোন আসলেও নাম দেখা যাবে। থার্ড পার্টি কোনও অ্যাপের প্রয়োজন পড়বে না। এটা সত্যিই একটা বড় পদক্ষেপ। 

 

POST A COMMENT
Advertisement