Rule Change From 1 November: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে নিয়ম, Unknown Call এলেও মোবাইলে উঠবে নাম

ভারতের কোটি কোটি গ্রাহক ১ নভেম্বর থেকে মোবাইলে ডিনতুন জিনিস দেখতে পারবেন। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশ অনুসারে এবার থেকে অপরিচিত কলাররা ফোন করলেও নাম উঠবে মোবাইলের স্ক্রিনে।

Advertisement
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে নিয়ম, Unknown Call এলেও মোবাইলে উঠবে নামঅপরিচিত কল এলেও উঠবে নাম
হাইলাইটস
  • ১ নভেম্বর থেকে মোবাইলে ডিনতুন জিনিস দেখতে পারবেন
  • এবার থেকে অপরিচিত কলাররা ফোন করলেও নাম উঠবে
  • ভারতের কোটি কোটি গ্রাহকদের জন্য নিয়ম বদল

ভারত সরকারের নির্দেশ অনুসারে ১ নভেম্বর থেকে একটি নতুন নিয়ম কার্যকর হবে। এবার থেকে সমস্ত মোবাইল সংস্থাকে কলারের নাম প্রদর্শন করতে হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। প্রায়শই অপরিচিত কলারের নাম জানার জন্য গ্রাহকরা TrueCaller-এর মতো মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে unknown number থেকে ফোন এলে স্ক্রিনেই ফুটে উঠবে কলারের নাম। 

ডিপার্টমেন্ট অফ টেলিকম ১ নভেম্বর থেকে কলিং নেম প্রেজেন্টেশন বাস্তবায়নের জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের নির্দেশিকা জারি করেছে। CNAP হল, ভারতের ভেরিফায়েড কলার আইডেন্টিফিকেশন সিস্টেম, যার অধীনে ব্যবহারকারীরা অজানা নম্বরের ক্ষেত্রেও কলারের নাম দেখতে পাবেন। 

উদাহরণস্বরূপ যদি কোনও কলার আপনাকে ফোন করে এবং তার নম্বরটি আপনার ফোনে সেভ না থাকে, তাহলে ফোন নম্বরটির সঙ্গে কলারের নামটিও ডিসপ্লেতে দেখা যাবে। এটি সেই নাম হবে, যে নামে সিম কার্ডটি কেনা। 

ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশ অনুযায়ী, কল রিসিভ করার সময়ে কলারের নাম দেখানোর জন্য 4G এবং 5G পরিষেবা ব্যবহারকারীদের জন্য CNAP পরিষেবা বাধ্যতামূলক করা হবে। 2G এবং 3G নেটওয়ার্কের জন্য এটি পরে চালু করা হবে। 

ভারতীয় মোবাইল ব্যবহারকারীরা যখনই কোনও কল পান, তখন স্ক্রিনে কলারের নামের সঙ্গে ফোন বুকে সেভ করা কলারের নামটিও ভেসে ওঠে। যদি ফোন নম্বরটি আপনার ফোন বুকে সেভ করা না থাকে, তাহলে আপনার মোবাইল স্ক্রিনে প্রদর্শিত কলারের নামটি হল টেলিকম কোম্পানির ডেটা সার্ভারে সংরক্ষিত নাম। এই নামের ডকুমেন্টই সিম কার্ড কেনার জন্য ব্যবহৃত হয়েছিল। 

কলার ইন্টারন্যাশনাল হলে, মোবাইল ডিসপ্লেতে ইন্টারন্যাশনাল কল লেখাটি প্রদর্শিত হবে। এই বৈশিষ্ট্যটি সাইবার জালিয়াতিমূলক কল প্রতিরোধ করার উদ্দেশেই তৈরি করা হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement