১ অগাস্ট কোন কোন নিয়মে বদল আসবে?১ অগাস্ট থেকে ভারতে কিছু নিয়মের বদল হচ্ছে। এই পরিবর্তনের প্রভাব পড়বে সাধারণের পকেটে। আসলে নতুন মাসের শুরু থেকেই তেল, সাবান থেকে শুরু করে ফ্রিজ, ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে। এছাড়া রান্নার গ্যাস থেকে শুরু করে একাধিক জিনিসের দাম পরিবর্তন হতে পারে। তাই ঝটপট জেনে নিন ঠিক কোন ৫ বদল হতে চলেছে অগাস্ট মাসের শুরু থেকেই।
প্রথম বদল: এলপিজি সিলিন্ডারের দাম
প্রতিমাসের ১ তারিখ এলপিজি-এর দাম ঘোষণা করে তেল কোম্পানিগুলি। আর ১ অগাস্টও এর অন্যথা হবে না। এই দিন নতুন করে দাম ঘোষণা করেন তাঁরা।
আসলে জুলাই মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডাররের দাম কমানো হয়েছিল। মূলত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের কমেছিল দাম। তবে ১৪ কেজির বাড়ির সিলিন্ডারের দাম একই রাখা হয়েছিল। এখন দেখার ১ অগাস্টে গ্যাসের দামে ঠিক কী বদল হয়।
দ্বিতীয় বদল: এটিএফ-এর দাম
১ অগাস্ট এটিএফ-এর নতুন দাম ঘোষণা করা হবে। আর এটিএফ-এর দাম সরাসরি প্রভাব ফেলতে পারে বিমানের ভাড়ার উপর। এখন দেখার ১ অগাস্ট এই দাম বাড়বে নাকি কমবে। তার উপর নির্ভর করবে ফ্লাইটের টিকিটের দাম।
তৃতীয় বদল: রেলের তৎকাল বুকিং
১ অগাস্ট ২০২৬ থেকে রেলের বুকিংয়ের নিয়ম বদলে যাচ্ছে। আসলে ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিং সিস্টেমে বিরাট বদল আনছে। এই পরিবর্তনের ফলে এখন থেকে তৎকাল টিকিট কাটতে সাধারণ মানুষের সুবিধাই হবে। আসলে এতদিন পর্যন্ত তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আগে টোকেন কালেক্ট করার জন্য যেতে হতো। তবে এখন আর সেটার প্রয়োজন নেই। এখন টিকিট বুকিং শুরুর সময়ই টোকেন দেওয়া হবে।
চতুর্থ বদল: অনেক জিনিসের দাম বাড়ছে
অগাস্টে খরচ বাড়বে সাধারণ মানুষের। কারণ, এই সময় জামাকাপড়, টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে।এফএমসিজি প্রোডাক্টের মধ্যে চা, চুলের তেল এবং সাবানের দাম বাড়তে পারে ৬ থেকে ৮ শতাংশ। এছাড়া ফ্রিজ, ওয়াশিং মেশিন ও টিভির দাম বাড়তে পারে ৪ থেকে ৬ শতাংশ। এছাড়া মেমোরি চিপের জন্য স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া গাড়ির দামও বৃদ্ধি পেতে পারে।
পঞ্চম বদল: ব্যাঙ্কের নিয়মে বদল
১ অগাস্ট, ২০২৬ অনেক ব্যাঙ্ক সার্ভিস চার্জে বদল আনছে। এই যেমন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এসএমএস চার্জে বদল আনছে। এখন থেকে মাসের লিমিট পেরিয়ে যাওয়ার পর প্রতি এসএমএস-এর জন্য ৩০ পয়সা করে চার্জ করবে ব্যাঙ্কটি।