LPG Gas Price: ১ জুলাই থেকে বদলাচ্ছে LPG সিলিন্ডারের দাম, বাড়ছে না কমছে?

আধার কার্ড আপডেট থেকে শুরু করে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি CNG-PNG ও ব্যাঙ্কের ছুটির তালিকাতেও আসছে পরিবর্তন। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। আসুন সেগুলো এক নজরে দেখে নিন।

Advertisement
১ জুলাই থেকে বদলাচ্ছে LPG সিলিন্ডারের দাম, বাড়ছে না কমছে?১জুলাই থেকে বড় পরিবর্তন
হাইলাইটস
  • প্রত্যেক মাসের মতো জুলাইতেও বেশ কিছু বড় বদল (Rule Change From 1st July) হতে চলেছে।

জুন মাস শেষ হওয়ার মুখে। আর ৩দিন পর শুরু হবে বছরের সপ্তম মাস জুলাই। প্রত্যেক মাসের মতো জুলাইতেও বেশ কিছু বড় বদল (Rule Change From 1st July) হতে চলেছে। যার মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়মও বদলে যাবে। তবে সাধারণ মধ্যবিত্ত বাড়ির চিন্তা এলপিজি গ্যাস নিয়েই থাকে। যা ১ জুলাই থেকে বিশাল পরিবর্তন হতে চলেছে। আসুন তাহলে জেনে নিন কী পরিবর্তন হচ্ছে। 

 LPG সিলিন্ডারের দাম
প্রতি মাসের ১ তারিখে তেল সংস্থাগুলির এলপিজি সিলিন্ডারের দাম সংশোধনের দিকে মানুষের পাখির চোখ থাকে। কারণ এই বিষয়টি সরাসরি বাড়ির রান্নার বাজেটের সঙ্গে সম্পর্কিত।  মার্কিন-ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের গভীর উত্তেজনার মধ্যে এলপিজির দাম বৃদ্ধিতে বেশ কয়েকবার ধাক্কা এসেছিল। ১ জুনও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩.৫০ টাকা বেড়ে যায়, যার পরে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয় ৩১১৩.৫০ টাকা। একই সময়ে, ৫ কেজি এলপিজি সিলিন্ডারের উপরেও মূল্যস্ফীতির বোমা ফেটেছে। তবে, ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম স্থিতিশীল রাখা হয়েছিল। ১ জুলাই থেকে আবারও এলপিজির দামে পরিবর্তন হতে পারে। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে, তা তেল সংস্থাগুলির ঘোষণার পরই স্পষ্ট হবে।

আধার কার্ড আপডেট থেকে শুরু করে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি CNG-PNG ও ব্যাঙ্কের ছুটির তালিকাতেও আসছে পরিবর্তন। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। আসুন সেগুলো এক নজরে দেখে নিন। 

আধার কার্ডে পরিবর্তন
UIDAI-এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁদের আধার কার্ডে ই-মেল আইডি আপডেট করা নেই, তাঁরা ১ জুলাই থেকে আগামী ৬ মাস বিনামূল্যে ই-মেল আইডি আপডেট করার সুযোগ পাবেন। এই সুবিধা চলবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এর আগে আধারে ই-মেল আপডেট করতে ৭৫ টাকা ফি দিতে হত। নতুন সিদ্ধান্তে সেই খরচ বাঁচবে সাধারণ মানুষের।

Advertisement

ATF, CNG ও PNG-র দামেও বদল আসতে পারে
জুলাইয়ের শুরুতে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF), CNG এবং PNG-র দামেও সংশোধন হতে পারে। গত মাসে এই জ্বালানিগুলির দাম বৃদ্ধি পেয়েছিল। তাই ১ জুলাই নতুন মূল্য ঘোষণা হলে পরিবহণ খরচ ও বিমান ভাড়াতেও তার প্রভাব পড়তে পারে।

HDFC Bank-এর ক্রেডিট কার্ডের নতুন নিয়ম
HDFC Bank Regalia Gold Credit Card ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। ১ জুলাই থেকে ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের তিন মাসে অন্তত ৬০ হাজার টাকা খরচ করতে হবে। এই নতুন নিয়ম মূলত সেই সব গ্রাহকদের উপর প্রভাব ফেলবে, যাঁরা ভ্রমণ সংক্রান্ত সুবিধার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করেন।

ব্যাঙ্ক বন্ধ
জুলাই মাসে বিভিন্ন রাজ্যে উৎসব, আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে ৬ দিন থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। এছাড়া মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকবে। তাই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নেওয়াই ভাল।

POST A COMMENT
Advertisement