LPG, রেল থেকে শুরু করে আয়কর, ১ অগাস্ট থেকেই বদলে গেল বহু নিয়মপ্রতি মাসের মতো এই মাসেও নানা আর্থিক ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ১ আগস্ট থেকে এমন অনেকগুলি নিয়ম বদলে গিয়েছে, যা সরাসরি আমজনতার পকেটকে প্রভাবিত করছে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে তৎকাল টিকিট বুকিংও। এবার জেনে নেওয়া যাক আজ থেকে কী কী নিয়মে পরিবর্তন হয়েছে।
প্রতি মাসের মতো এই বছরও LPG -র দাম পরিবর্তিত হয়েছে। আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ২০৯ টাকা কমানো হয়েছে। এখন দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২,৭২৮ টাকা। কলকাতায় দাম কমে হয়েছে ২,৮৭২.৫০ টাকা। তবে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
১ অগাস্ট থেকে রেলের নিয়মে একটি বড় পরিবর্তন আসছে। ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করছে। এর আওতায়, টোকেন দেওয়ার সময় এখন থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার সময়ের সঙ্গে মিলে যাবে, যা রিজার্ভেশন কাউন্টারগুলিতে ভিড় কমাবে। যাত্রীদের প্রথমে টোকেন দেওয়া হবে এবং তারপর সেই টোকেনের ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
ব্যাঙ্ক সংক্রান্ত একটি নিয়মেও পরিবর্তনও হচ্ছে। ১ এপ্রিল থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক নিজেদের পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য চার্জ পরিবর্তন করছে। এদের মধ্যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এসএমএস অ্যালার্ট চার্জ পরিবর্তন করছে।
এই মাসে অনেক জিনিসের মুদ্রাস্ফীতি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাজার বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চা থেকে শুরু করে পোশাক, টেলিভিশন, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন পর্যন্ত সবকিছুর দাম বাড়তে পারে। ফলস্বরূপ, গাড়ি থেকে শুরু করে সাবান পর্যন্ত সবকিছুর দাম ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
আইটিআর ১ এবং আইটিআর ২ দাখিল করার শেষ তারিখ ছিল ৩১ সেপ্টেম্বর। এবার ১ অগাস্ট থেকে লেট আইটিআর দাখিল করতে হবে, যার জন্য ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।