চাকুরিজীবীরা বছরের পর বছর EPFO-তে অর্থ সঞ্চয় করেনচাকুরিজীবীরা বছরের পর বছর EPFO-তে অর্থ সঞ্চয় করেন। চাকুরি করতে করতে তাঁদের নজর থাকে এই সঞ্চয়ের সুদের হারের দিকেও। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই ভুলে যান তা হল, চাকরি ছাড়ার পরেও কি সরকার EPFO-তে সুদ দেয়?
EFPO-র নিয়ম বলছে, অবসর গ্রহণের পরেও, ইপিএফ জমাতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে। তবে, এর একটি সময়সীমা রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়মাবলী ব্যাখ্যা করে জানিয়েছে, ৫৮ বছর বয়সে অবসর গ্রহণকারী কর্মচারীরা কতদিন পর্যন্ত তাদের ইপিএফ-এর উপর সুদ পেতে পারেন।
EPFO-র সুদের নিয়ম
EPFO-এর দেওয়া তথ্য অনুযায়ী, যদি কোনো কর্মচারী ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করেন, তাহলে তাঁর EPF অ্যাকাউন্টে জমা করা টাকার উপর পরবর্তী তিন বছর পর্যন্ত সুদ পাওয়া যাবে। এর মানে হল, অ্যাকাউন্টে জমা করা টাকার উপর ৬১ বছর বয়স পর্যন্ত সুদ পাওয়া যাবে। অর্থাৎ, অবসর গ্রহণের পরপরই সম্পূর্ণ EPF-এর টাকা তুলে নেওয়ার প্রয়োজন নেই। কর্মচারী তাঁর প্রয়োজন ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকাটি অ্যাকাউন্টে রেখে দিতে পারেন। এই সময়ে, অ্যাকাউন্টে জমা করা যোগ্য টাকার উপর সুদ পাবেন বিনিয়োগকারী।
অবসর গ্রহণের ৩ বছর পর ইপিএফ অ্যাকাউন্টের কী হবে?
ইপিএফও জানিয়েছে যে, অবসর গ্রহণের তিন বছর পর একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। ইপিএফও-র পোস্টে প্রদত্ত তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেলে এর উপর সুদ প্রদান বন্ধ হয়ে যায়। সুতরাং, অবসর গ্রহণের পর অনির্দিষ্টকালের জন্য অ্যাকাউন্টে ইপিএফ তহবিল রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। কর্মচারীদের উচিত তাদের অ্যাকাউন্টের অবস্থার উপর নজর রাখা এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী টাকা তোলার পরিকল্পনা করা।
EPFO সুদের নিয়মাবলী
কর্মচারীদের উচিত তাদের অ্যাকাউন্টের অবস্থা পর্যালোচনা করা। সুদ জমার সময়কালের উপর ভিত্তি করে আগে থেকে পরিকল্পনা করা। বেশ কয়েক বছর ধরে জমা হওয়া ইপিএফ সঞ্চয় অবসর গ্রহণের পর আর্থিক সুরক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তাই, অ্যাকাউন্টের ব্যালেন্সে কতদিন ধরে সুদ জমা হতে থাকবে এবং কখন টাকা তোলা সবচেয়ে ভালো হবে, তা বোঝা জরুরি।