SBI-তে 444 দিনের FD-তে মোটা রিটার্ন, এখন কত সুদ? জেনে নিন

Best Fixed Deposit News: নিরাপদ জায়গায় টাকা রেখে নিশ্চিত রিটার্ন চান? শেয়ার বাজারের ওঠানামার ঝুঁকি নিতে না চাইলে ফিক্সড ডিপোজিট বা FD এখনও বহু মানুষের ভরসা।

Advertisement
SBI-তে 444 দিনের FD-তে মোটা রিটার্ন, এখন কত সুদ? জেনে নিনশেয়ার বাজারের ওঠানামার ঝুঁকি নিতে না চাইলে ফিক্সড ডিপোজিট বা FD এখনও বহু মানুষের ভরসা।
হাইলাইটস
  • নিরাপদ জায়গায় টাকা রেখে নিশ্চিত রিটার্ন চান?
  • ফিক্সড ডিপোজিট বা FD এখনও বহু মানুষের ভরসা।
  • ব্যাঙ্কের ৪৪৪ দিনের Amrit Vrishti Fixed Deposit-এ সাধারণ FD-র তুলনায় আকর্ষণীয় সুদ পাবেন।

Best Fixed Deposit News: নিরাপদ জায়গায় টাকা রেখে নিশ্চিত রিটার্ন চান? শেয়ার বাজারের ওঠানামার ঝুঁকি নিতে না চাইলে ফিক্সড ডিপোজিট বা FD এখনও বহু মানুষের ভরসার জায়গা। আর সেই FD-তেই তুলনামূলক কম সময়ে একটু বেশি সুদ পাওয়ার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। ব্যাঙ্কের ৪৪৪ দিনের Amrit Vrishti Fixed Deposit-এ সাধারণ FD-র তুলনায় বেটার সুদ পাবেন। SBI-র এই স্পেশাল FD-র টেনিওর ৪৪৪ দিন। অর্থাৎ প্রায় ১৫ মাসের জন্য টাকা রাখতে হবে। সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার বার্ষিক ৬.৪৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার আরও বেশি, ৬.৯৫ শতাংশ। ৮০ বছর বা তার বেশি বয়সি সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার ৭.০৫ শতাংশ। এই FD-তে ন্যূনতম ১,০০০ টাকা জমা রাখা যায়। সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত আমানত রাখা যায়। 

SBI ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০২৬: এক নজরে

সর্বোচ্চ সুদের হার বার্ষিক ৬.৪৫% (৪৪৪ দিনের জন্য)
১ বছরের জন্য বার্ষিক ৬.২৫%
২ বছরের জন্য বার্ষিক ৬.৪০%
৩ বছরের জন্য বার্ষিক ৬.৩০%
৪ বছরের জন্য বার্ষিক ৬.৩০%
৫ বছরের জন্য বার্ষিক ৬.০৫%
ট্যাক্স সেভিং FD বার্ষিক ৬.০৫%

৫ অগাস্ট ২০২৬ অনুযায়ী সুদের হার

কারা SBI 444 Days FD করতে পারবেন?
SBI-র Amrit Vrishti FD সাধারণ ভারতীয় নাগরিকদের পাশাপাশি প্রবীণ নাগরিক এবং সুপার সিনিয়র সিটিজেনরাও খুলতে পারবেন। যোগ্য NRI গ্রাহকদের জন্যও নির্দিষ্ট নিয়মে এই আমানত করার সুযোগ রয়েছে। পুরনো FD-এর মেয়াদ শেষ হলে সেটি পুনর্নবীকরণের ক্ষেত্রেও এই স্কিম প্রযোজ্য হতে পারে।

কত সুদ পাবেন?
এই FD-র সুদের হার এক নজরে দেখে নিন;
সাধারণ গ্রাহক: ৬.৪৫%
Senior Citizen (৬০ বছর বা তার বেশি): ৬.৯৫%
Super Senior Citizen (৮০ বছর বা তার বেশি): ৭.০৫%
সুদের টাকা মাসিক, ত্রৈমাসিক বা হাফ ইয়ারলিভাবে নেওয়ার বিকল্প থাকতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে TDS বাদ দিয়ে সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়।

SBI-র সাধারণ FD-র সঙ্গেও কমপেয়ার করলে বিষয়টি আরও পরিষ্কার। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে হার যথাক্রমে ৬.৪০ শতাংশ এবং ৬.৯০ শতাংশ। সেখানে ৪৪৪ দিনের Amrit Vrishti FD-তে সাধারণ গ্রাহক ৬.৪৫ শতাংশ এবং প্রবীণ নাগরিক ৬.৯৫ শতাংশ সুদ পাচ্ছেন।

Advertisement

অর্থাৎ, SBI-র শর্ট টার্ম FD-গুলির মধ্যে ৪৪৪ দিনের এই স্কিমটি তুলনামূলক ভাবে বেশি সুদ দেওয়ার বিকল্প।

মাঝপথে FD ভাঙালে কী হবে?
এমার্জেন্সি কেসে মেয়াদ শেষ হওয়ার আগেই FD ভাঙার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে জরিমানা বা সুদের হারে কাটছাঁট হতে পারে।

৫ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের FD আগে ভাঙলে ০.৫০ শতাংশ হারে জরিমানা প্রযোজ্য হতে পারে। ৫ লক্ষ টাকার বেশি আমানতের ক্ষেত্রে এই জরিমানার হার ১ শতাংশ পর্যন্ত হতে পারে।

আর একটি বিষয় মনে রাখা জরুরি। FD খোলার সাত দিনের মধ্যে টাকা তুলে নিলে সাধারণত কোনও সুদ পাওয়া যায় না।

মেয়াদের আগে FD বন্ধ করলে কত সুদ মিলবে, তা নির্ভর করবে টাকা SBI-তে কত দিন ছিল এবং সেই সময়ের প্রযোজ্য সুদের হারের উপর। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সুদের হার থেকে প্রযোজ্য জরিমানা বাদ দিয়ে টাকা দেওয়া হয়।

FD-র সুদে Tax দিতে হয়?
হ্যাঁ। FD থেকে পাওয়া সুদ করযোগ্য। অর্থাৎ, আপনার মোট আয় এবং প্রযোজ্য আয়কর স্ল্যাব অনুযায়ী FD-র সুদের উপর কর দিতে হতে পারে।

নির্দিষ্ট সীমা পেরোলে SBI TDS কাটতে পারে। সাধারণ ভাবে PAN দেওয়া থাকলে TDS-এর হার ১০ শতাংশ এবং PAN না থাকলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী বেশি হারে TDS কাটা হতে পারে। তবে TDS কাটা মানেই সেটিই আপনার চূড়ান্ত কর নয়। ITR জমা দেওয়ার সময় প্রকৃত করের হিসাব করা হয়।

তাই FD থেকে পাওয়া সুদের পুরো অঙ্ক আয়কর রিটার্নে উল্লেখ করা জরুরি। TDS কাটা হয়েছে কি না, তা Form 26AS বা AIS-এও মিলিয়ে দেখা ভাল।

SBI 444 Days FD কীভাবে খুলবেন?
অনলাইনে এই FD করতে চাইলে SBI-র ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অথবা YONO অ্যাপ ব্যবহার করা যায়। প্রথমে লগ ইন করে Deposit & Investment বিভাগে যেতে হবে। সেখানে Fixed Deposit বেছে নিয়ে উপলব্ধ স্কিমের মধ্যে SBI Amrit Vrishti সিলেক্ট করতে হবে। এরপর মেয়াদ হিসেবে ৪৪৪ দিন সিলেক্ট করতে হবে।

তাছাড়া এমনিও আপনার স্টেট ব্যাঙ্ক ব্র্যাঞ্চে গেলেও চলবে। সেখানকার আধিকারিকই আপনাকে এ বিষয়ে গাইড করে দেবেন।

তবে বিনিয়োগের আগে বর্তমান সুদের হার, করের নিয়ম, আগাম টাকা তোলার শর্ত এবং অন্যান্য নিয়ম অবশ্যই জেনে নিন।  

POST A COMMENT
Advertisement