এসবিআইয়ের নিয়মে বদলBasic Savings Bank Deposit (BSBD) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য নতুন নিয়ম চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিল ব্যাঙ্ক। মাসে সর্বোচ্চ চার বার বিনামূল্যে নগদ টাকা তোলা যাবে। এই চারটি লেনদেনের সীমা পেরিয়ে গেলে পরবর্তী প্রতিটি নগদ টাকা তোলার লেনদেনের জন্য দিতে হবে অতিরিক্ত চার্জ। আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এই নতুন নিয়ম।
কত টাকা চার্জ দিতে হবে? এসবিআইয়ের নিয়ম বলছে, মাসের প্রথম চারটি নগদ টাকা তোলার লেনদেন বিনামূল্যে থাকবে। এরপর প্রতিটি নগদ উত্তোলনের ক্ষেত্রে ১৫ টাকা এবং তার সঙ্গে GST দিতে হবে। এর আগে চারটি বিনামূল্যে লেনদেনের সীমা থাকলেও ডিজিটাল লেনদেন এই হিসাবের মধ্যে ধরা হত না। মূলত নগদ টাকা তোলার ক্ষেত্রেই এই লিমিট ছিল।
UPI, NEFT এবং RTGS-এর মতো ডিজিটাল লেনদেন এই চারটি ফ্রি ট্রানজ়্যাকশনের সীমার বাইরে ছিল। তবে নতুন নিয়মে ডিজিটাল লেনদেনের মধ্যে UPI-কে যুক্ত করা হবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
কোন কোন টাকা তোলার ক্ষেত্রে এই সীমা লিমিট?
BSBD অ্যাকাউন্টে বর্তমানে মাসে সর্বোচ্চ চারবার বিনামূল্যে নগদ টাকা তোলার সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে
SBI-এর ATM থেকে নগদ টাকা তোলা
অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা
ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তোলা
AEPS-এর মাধ্যমে নগদ লেনদেন
AEPS-এর অর্থ হল Aadhaar Enabled Payment System। এর মাধ্যমে ডেবিট কার্ড, PIN বা পাসওয়ার্ড ছাড়াই আধার নম্বর এবং বায়োমেট্রিক ব্যবহার করে ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া যায়।
কী এই BSBD অ্যাকাউন্ট?
Basic Savings Bank Deposit Account হল একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে গ্রাহককে কোনও ন্যূনতম ব্যালান্স রাখতে হয় না।
SBI-এর মতে, ব্যাঙ্কিং পরিষেবা কম খরচে পেতে চান, এমন গ্রাহকদের জন্য এই অ্যাকাউন্ট। BSBD অ্যাকাউন্টে চেকবুকের সুবিধা থাকে না। এর সঙ্গে একটি বেসিক RuPay ATM-cum-Debit Card দেওয়া হয়।
আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। কোনও SBI গ্রাহকের BSBD অ্যাকাউন্ট থাকলে একই সঙ্গে তাঁর নামে অন্য কোনও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে না। অর্থাৎ কারও আগে থেকেই SBI-তে সেভিংস অ্যাকাউন্ট থাকলে নতুন করে BSBD অ্যাকাউন্ট খোলার ৩০ দিনের মধ্যে পুরনো সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে।