বাল্ক ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে SBI।State Bank of India (SBI)-এ Fixed Deposit-এ সুদের হার বাড়ল। তবে তা সবার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র বাল্ক ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে SBI। ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ডিপোজিটে এই নতুন সুদের হার প্রযোজ্য হবে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে সংশোধিত সুদের হার কার্যকর হয়েছে। একাধিক মেয়াদে সর্বোচ্চ ২৫ বেসিস পয়েন্ট (০.২৫%) পর্যন্ত সুদ বৃদ্ধি করা হয়েছে।
সাধারণ বয়সী গ্রাহকদের জন্য SBI FD Rates:
| মেয়াদ (Tenor) | পুরনো সুদের হার (%) | নতুন সুদের হার (%) |
|---|---|---|
| 7 দিন থেকে 14 দিন | 4.50 | 4.50 |
| 15 দিন থেকে 45 দিন | 5.00 | 5.00 |
| 46 দিন থেকে 179 দিন | 5.10 | 5.35 |
| 180 দিন থেকে 210 দিন | 5.60 | 5.85 |
| 211 দিন থেকে 1 বছরের কম | 5.60 | 5.85 |
| 1 বছর থেকে 2 বছরের কম | 6.25 | 6.50 |
| 2 বছর থেকে 3 বছরের কম | 6.15 | 6.15 |
| 3 বছর থেকে 5 বছরের কম | 6.00 | 6.00 |
| 5 বছর থেকে 10 বছর | 6.00 | 6.00 |
সিনিয়র সিটিজেনদের জন্য SBI Fixed Deposit Rates:
| মেয়াদ (Tenor) | পুরনো সুদের হার (%) | নতুন সুদের হার (%) |
|---|---|---|
| 7 দিন থেকে 14 দিন | 5.00 | 5.00 |
| 15 দিন থেকে 45 দিন | 5.50 | 5.50 |
| 46 দিন থেকে 179 দিন | 5.60 | 5.85 |
| 180 দিন থেকে 210 দিন | 6.10 | 6.35 |
| 211 দিন থেকে 1 বছরের কম | 6.10 | 6.35 |
| 1 বছর থেকে 2 বছরের কম | 6.75 | 7.00 |
| 2 বছর থেকে 3 বছরের কম | 6.65 | 6.65 |
| 3 বছর থেকে 5 বছরের কম | 6.50 | 6.50 |
| 5 বছর থেকে 10 বছর | 6.50 | 6.50 |
SBI-র তরফে জানানো হয়েছে, এই নতুন সুদের হার শুধুমাত্র নতুন ডিপোজিট ও ম্যাচিওর হওয়া ডিপোজিট রিনিউয়ালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য শর্তে কোনও পরিবর্তন করা হয়নি। পাশাপাশি, বাল্ক টার্ম ডিপোজিটে মেয়াদপূর্তির আগেই টাকা তুললে সব ক্ষেত্রেই ১% পেনাল্টি প্রযোজ্য।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদে সুদের হার অপরিবর্তিত রেখে ৪.৫০% রাখা হয়েছে। একই ভাবে ১৫ দিন থেকে ৪৫ দিনের বাল্ক FD-তেও সুদের হার ৫% রাখা হয়েছে। তবে ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে সুদের হার ৫.১০% থেকে বাড়িয়ে ৫.৩৫% করা হয়েছে। ১৮০ দিন থেকে ১ বছরের কম মেয়াদে সুদ ৫.৬০% থেকে বেড়ে হয়েছে ৫.৮৫%।
এছাড়া ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের বাল্ক FD-তে সুদের হার ৬.২৫% থেকে বাড়িয়ে ৬.৫০% করা হয়েছে। যদিও ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে সুদের হার ৬.১৫% অপরিবর্তিত রয়েছে। আবার ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি বাল্ক FD-তেও সুদের হার ৬% একই রাখা হয়েছে।
এদিকে, ‘গ্রিন রুপি টার্ম ডিপোজিট’ স্কিমেও কিছু বিশেষ সুবিধা রয়েছে। ১১১১ দিন, ১৭৭৭ দিন এবং ২২২২ দিনের তিনটি নির্দিষ্ট মেয়াদে এই স্কিমে সুদের হার কার্ড রেটের থেকে ১০ বেসিস পয়েন্ট কম রাখা হয়েছে।
অন্যদিকে, ৩ কোটির কম রিটেল FD-র ক্ষেত্রে SBI কোনও পরিবর্তন করেনি। ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে চালু থাকা পুরনো সুদের হারই বজায় রয়েছে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৩.০৫% থেকে ৬.০৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫৫% থেকে ৭.০৫% পর্যন্ত রয়েছে।
বিশেষ করে ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ ৬.৪০% সুদ পাচ্ছেন। আবার ৫ বছর থেকে ১০ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদ ৭.০৫%। এছাড়া ‘SBI We-care’ স্কিমে সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদের বেনেফিট পাচ্ছেন।
আরও একটি উল্লেখযোগ্য স্কিম ‘Amrit Vrishti’, যার মেয়াদ ৪৪৪ দিন। এই স্কিমে বর্তমানে ৬.৪৫% থেকে ৬.৬০% সুদ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ৮০ বছর বা তার বেশি বয়সিদের জন্য ‘SBI Patrons FD’ স্কিমে অতিরিক্ত ১০ বেসিস পয়েন্ট সুদের বেনেফিটও রয়েছে।