ব্যাঙ্কের Fixed Deposit না Post Office Scheme, কোথায় টাকা রাখলে মালামাল হবেন?

সেরা বিনিয়োগ মানেই যে সর্বোচ্চ সুদের হার দেওয়া স্কিম, এমনটা নয়। বিনিয়োগের আগে রিটার্নের পাশাপাশি মেয়াদ, টাকার প্রয়োজনের সময় এবং প্রয়োজন হলে কত সহজে টাকা তোলা যাবেস এই বিষয়গুলিও সমান ভাবে বিবেচনা করা জরুরি।

Advertisement
ব্যাঙ্কের Fixed Deposit না Post Office Scheme, কোথায় টাকা রাখলে মালামাল হবেন?সঞ্চয়ের সেরা স্কিম
হাইলাইটস
  • পোস্ট অফিস না ব্যাঙ্ক এফডি, কোথায় টাকা রাখবেন।
  • রইল তুলনামূলক বিশ্লেষণ।

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট না পোস্ট অফিসের সঞ্চয়, কোথায় টাকা রেখে বেশি লাভ? বেশি সুদের জন্য ব্যাঙ্কের চেয়ে পোস্টঅফিস ভাল? আসলে বেশি সুদের সুযোগ থাকলেও অনেক সময় ছোট সঞ্চয় স্কিমগুলির দিকে নজর দেন না বিনিয়োগকারীরা। তবে এখানে একটি বিষয় মাথায় রাখা জরুরি। বেশি সুদের সঙ্গে কতদিন টাকা রাখতে হবে, সেটাও দেখতে হবে। চলুন বোঝা যাক।

বিনিয়োগকারীদের ক্ষেত্রে সবচেয়ে ভাল সঞ্চয় মানে এই নয় যে সর্বোচ্চ সুদের হার দেওয়া স্কিম। বিনিয়োগের আগে রিটার্নের পাশাপাশি মেয়াদ, টাকার প্রয়োজনের সময় এবং প্রয়োজন হলে কত সহজে টাকা তোলা যাবেস এই বিষয়গুলিও সমান ভাবে বিবেচনা করা জরুরি। পোস্ট অফিসের এক বছরের ডিপোজিটে বার্ষিক ৬.৯০ শতাংশ সুদ। এক বছরের এফডিতে এসবিআইয়ের সুদের হারের তুলনায় যা বেশি। ১ বছর থেকে ২ বছরের মেয়াদের জন্য সাধারণ গ্রাহকদের ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে এসবিআই। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ৬.৭৫ শতাংশ। 

সিনিয়র সিটিজেনদের সুদের হার 

সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এসবিআইয়ের তুলনায় পোস্ট অফিসে সুদের হার ০.৬৫ শতাংশ বেশি। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য এই পার্থক্য অনেকটাই কম। মাত্র ০.১৫ শতাংশ। তবে এসবিআইয়ের সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার পোস্ট অফিসের চেয়ে কম। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে বার্ষিক ৮.২ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। তবে এটা এক বছরের সঞ্চয় স্কিম নয়। SCSS-এর মেয়াদ ৫ বছর। স্বল্প সময়ের মধ্যে টাকার প্রয়োজন হলে এটা কাজের স্কিম নয়।

তাই কোনও প্রবীণ নাগরিকের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি শুধু ৮.২ শতাংশ সুদ এফডি-র তুলনায় বেশি কিনা, তা দিয়ে ঠিক করা যায় না। বরং দেখতে হবে, তিনি দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ করে রাখতে রাজি কিনা।

কোথায় বেশি সুদ?

SBI এফডি-র তুলনায় পোস্ট অফিসের ডিপোজিটে বেশি সুদ পাওয়া যেতে পারে। তবে বিনিয়োগকারীকে আগে ভাবতে হবে, তাঁর টাকার প্রয়োজন কবে হতে পারে। অন্যদিকে, যে প্রবীণ নাগরিকেরা দীর্ঘমেয়াদের জন্য টাকা আলাদা করে রাখতে চান এবং তুলনামূলক বেশি সুদ পেতে চান, তাঁদের জন্য পোস্টঅফিসের স্কিম সেরা।

Advertisement

ট্রিকসটা বুঝুন 

পরিমাণ টাকা খুব দ্রুত প্রয়োজন হতে পারে, সেটা ব্যাঙ্কে রাখুন। বাকি টাকা পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে রাখার কথা বিবেচনা করা যেতে পারে।
 

POST A COMMENT
Advertisement