Best Investment Scheme: ঘরে বসে ২০ হাজার টাকা ইনকাম, সরকারি এই স্কিম করতে কত টাকা লাগবে?

SCSS Calculator: একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমালেই মাসে প্রায় ২০,৫০০ টাকা। কেন্দ্রের এই প্রকল্পের সমস্ত তথ্য জেনে নিন।

Advertisement
ঘরে বসে ২০ হাজার টাকা ইনকাম, সরকারি এই স্কিম করতে কত টাকা লাগবে?একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমালেই মাসে প্রায় ২০,৫০০ টাকা।
হাইলাইটস
  • মাসের বাজার খরচটুকুও যদি এমনিই ব্যাঙ্কে এসে যেত।

SCSS Interest Rate 2026: মাসের বাজার খরচটুকুও যদি এমনিই ব্যাঙ্কে এসে যেত! অবাক লাগছে? আসলে একটু ভাবনাচিন্তা করে বিনিয়োগ করলে সেটা খুব কঠিন কিছু নয়। সংসারের নিত্য খরচ, ওষুধ, চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে একটি নিশ্চিত আয়ের উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কথা মাথায় রেখেই সিনিয়র সিটিজেনদের জন্য বেস্ট স্কিম হল Senior Citizens Savings Scheme (SCSS)। আপনি নিজে সিনিয়র সিটিজেন না হলে, পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও মাধ্যমে এই বিনিয়োগ করতে পারেন। একেবারে সরকারি প্রকল্প। তাই টাকা লস খাওয়ারও চাপ নেই। 

বর্তমানে বাজারে নানা ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি থাকেই। কিন্তু SCSS সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সাপোর্টেড। মূলধনের নিরাপত্তা নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না। 

SCSS তে কত সুদ পাবেন?
২০২৬ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের জন্য SCSS তে বার্ষিক ৮.২ শতাংশ সুদ পাবেন। কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাস অন্তর এই সুদের হার পর্যালোচনা করে। ফলে আগামী জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সুদের হারে পরিবর্তন হতে পারে।

এই প্রকল্পের মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরে আরও ৩ বছরের জন্য অ্যাকাউন্ট এক্সটেন্ড করার সুযোগ রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে নিয়মিত সুদের আয় পাওয়া সম্ভব।

এককালীন ৩০ লক্ষ টাকা রাখলে কত আয়?
SCSS-এ বর্তমানে একটি PAN নম্বরে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

যদি কোনও প্রবীণ নাগরিক এই প্রকল্পে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সুদের হার ৮.২ শতাংশই থাকে, তাহলে;

১. বছরে ২,৪৬,০০০ টাকা সুদ পাবেন

২. প্রতি তিন মাসে ৬১,৫০০ টাকা সুদ পাবেন

৩. মাসিক হিসাবে গড় আয় প্রায় ২০,৫০০ টাকা

যদিও এই প্রকল্পে সুদ প্রতি মাসে নয়, প্রতি ত্রৈমাসিকে অ্যাকাউন্টে জমা হয়। তবে মাসিক হিসাবে হিসাব করলে আয় প্রায় ২০,৫০০ টাকার সমান হয়। অর্থাৎ, অবসরের পরে সংসারের নিত্য প্রয়োজন, বিদ্যুৎ বিল, ওষুধ বা অন্যান্য দৈনন্দিন খরচ মেটাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

৩০ লক্ষ টাকা অনেক বড় অঙ্ক মনে হতে পারে। কিন্তু অবসরকালীন সঞ্চয় বা, জমি-বাড়ি বিক্রি, পৈতৃক সম্পত্তি ইত্যাদি মারফত অনেকেরই অ্যাকাউন্টে এমন টাকা থাকে। ফলে সেগুলি ফেলে রাখার থেকে বিনিয়োগ করাই শ্রেয়। তবে চাইলে ১৫ লক্ষ টাকা দিয়েও করতে পারেন। তাতেও কিন্তু সুদ নেহাৎ মন্দ নয়। 

Advertisement

১৫ লক্ষ টাকা রাখলে কত পাবেন?
সবাই যে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করবেন, এমন নয়। সেক্ষেত্রে কম টাকাতেও কত আয় সম্ভব, সেটিও জানা জরুরি।

যদি SCSS-এ ১৫ লক্ষ টাকা জমা রাখা হয়, তাহলে;

১. বছরে ১,২৩,০০০ টাকা সুদ পাবেন

২. প্রতি তিন মাসে ৩০,৭৫০ টাকা সুদ পাবেন

৩. অর্থাৎ, বিনিয়োগের পরিমাণ যত বেশি হবে, সুদের পরিমাণও সেই অনুপাতে বাড়বে।

কারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন?
SCSS মূলত ৬০ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকদের জন্য তৈরি। নির্দিষ্ট শর্তসাপেক্ষে কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা ডিফেন্স কর্মীরাও বয়সের ক্ষেত্রে ছাড় পেতে পারেন।

কর ছাড়ও পাবেন
এই প্রকল্পে বিনিয়োগ করলে পুরনো কর ব্যবস্থার (Old Tax Regime) আওতায় আয়কর আইনের ৮০সি ধারায় নির্ধারিত সীমার মধ্যে কর ছাড়ের সুবিধা পাবেন। তবে প্রকল্প থেকে প্রাপ্ত সুদের উপর বিনিয়োগকারীর আয়কর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে।  

POST A COMMENT
Advertisement