AC Local: শিয়ালদার AC লোকালের রুট বাড়াল রেল, কবে থেকে শুরু নতুন পরিষেবা?

Sealdah Barasat AC Local: শিয়ালদা-বারাসত এসি লোকালের রুট সম্প্রসারণ করল পূর্ব রেল। আগামী ২০ অগাস্ট থেকে এই ট্রেনটি চলবে শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত।

Advertisement
শিয়ালদার AC লোকালের রুট বাড়াল রেল, কবে থেকে শুরু নতুন পরিষেবা?শিয়ালদার AC লোকালের রুট বাড়াল রেল
হাইলাইটস
  • শিয়ালদা থেকে ছাড়া এসি লোকাল নিয়ে বড় খবর।
  • 33449 শিয়ালদা-বারাসত এসি লোকালের রুট সম্প্রসারণ করল পূর্ব রেল।
  • যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন।

শিয়ালদা থেকে ছাড়া এসি লোকাল নিয়ে বড় খবর। 33449 শিয়ালদা-বারাসত এসি লোকালের রুট সম্প্রসারণ করল পূর্ব রেল। আগামী ২০ অগাস্ট থেকে এই ট্রেনটি চলবে শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন।

টাইম টেবিল বুঝে নিন

(আপ)

33449  শিয়ালদা- বারাসত এসি লোকাল শিয়ালদা থেকে ছাড়ত সকাল ১০টা বেজে ৩৩ মিনিটে। সেটি বারাসত স্টেশনে পৌঁছত ১১টা বেজে ১৪ মিনিটে।  ২০ অগাস্ট থেকে ট্রেনটি ১১টা ১৮ মিনিটে বারাসত স্টেশন থেকে ছেড়ে বনগাঁ পৌঁছবে ১২টা বেজে ২৩ মিনিটে।

বারাসত থেকে বনগাঁ যাওয়ার পথে ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে থামবে। অর্থাৎ যাত্রাপথে ট্রেনটি গুমা, সংহতি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে না।

(ডাউন)

33442 ডাউন বারাসত-শিয়ালদা AC লোকালটি বারাসত থেকে না ছেড়ে ২০ অগাস্ট থেকে ছাড়বে বনগাঁ স্টেশন থেকে। দুপুর ১২টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে দুপুর ২টো ২৫ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি বিভূতিভূষণ অভয়ারণ্য হল্ট, সংহতি, গুমা, হৃদয়পুর, নিউ বারাকপুর, বিশরপাড়া, দুর্গানগর স্টেশনে থামবে না। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা বৃদ্ধি পেতেই যাত্রীদের সুবিধার্থে এই রুট সম্প্রসারণ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদা- রানাঘাট এসি লোকালেও বড় পরিবর্তন করেছে পূর্ব রেল। রেলের নতুন সিদ্ধান্তে ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা এসি লোকাল আর স্টপেজ দিচ্ছে না কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে। 

 

POST A COMMENT
Advertisement