শিয়ালদা ডিভিশনে ২ জোড়া নতুন লোকাল ট্রেন, মায়াপুর যেতে দারুণ সুবিধা, টাইম টেবিল দেখে নিন

যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনের নবনির্মিত কৃষ্ণনগর – আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ১৩ মে ২০২৬ থেকে এই রুটে অতিরিক্ত দুই (০২) জোড়া ট্রেন চালু করা হবে।

Advertisement
শিয়ালদা ডিভিশনে ২ জোড়া নতুন লোকাল ট্রেন, মায়াপুর যেতে দারুণ সুবিধা, টাইম টেবিল দেখে নিনশিয়ালদা ডিভিশনে ২ জোড়া নতুন ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের
হাইলাইটস
  • দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল।
  • কৃষ্ণনগর – আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
  • নতুন ২ জোড়া ট্রেন চালু করার ফলে এখন এই শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে।

যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনের নবনির্মিত কৃষ্ণনগর – আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ১৩ মে ২০২৬ থেকে এই রুটে অতিরিক্ত দুই (০২) জোড়া ট্রেন চালু করা হবে।

এতদিন ক'টি ট্রেন চলছিল?

কৃষ্ণনগর – আমঘাটা রেলপথটি কয়েক মাস আগে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল। চালু হওয়ার পর থেকে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছিল। তবে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং বিশেষ করে মায়াপুরমুখী যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদা ডিভিশন এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন চালু হওয়া ট্রেনের টাইম টেবিল দেখে নিন

সকালের পরিষেবা : ট্রেন নং ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ভোর ০৫:২০ মিনিটে ছাড়বে এবং ফিরতি পথে ট্রেন নং ৩১৮৮৮ আমঘাটা থেকে ভোর ০৫:৪৩ মিনিটে ছাড়বে।

রাত্রিকালীন পরিষেবা : ট্রেন নং ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ মিনিটে ছাড়বে এবং ফিরতি পথে ট্রেন নং ৩১৮৯০ আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে ছাড়বে।

এই নতুন ২ জোড়া ট্রেন চালু করার ফলে এখন এই শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে। এই উদ্যোগের মাধ্যমে নিয়মিত যাত্রী থেকে শুরু করে মায়াপুরের ভ্রমণকারী- সকলেই আরও আরামদায়ক, নির্ভরযোগ্য এবং উন্নত পরিষেবার সুযোগ পাবে।


 

POST A COMMENT
Advertisement