Train Cancelled: শিয়ালদার এই লাইনে দিনের বেলায় ৬ ঘণ্টা বন্ধ ট্রেন, বাতিল ৬ লোকাল
শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। রবিবার দিনের বেলা শিয়ালদা ডিভিশনে প্রায় ৬ ঘণ্টা পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লকের জেরে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন।
লোকাল ট্রেনে সহজে যাতায়াতের নিনজা টেকনিক।- কলকাতা,
- 16 May 2026,
- (Updated 16 May 2026, 1:39 PM IST)
হাইলাইটস
- শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর।
- ৬ ঘণ্টা পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লকের জেরে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন।
- ট্রেন বাতিল ছাড়াও বহু EMU চলাচলে প্রভাব পড়তে চলেছে।
শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। রবিবার দিনের বেলা শিয়ালদা ডিভিশনে প্রায় ৬ ঘণ্টা পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লকের জেরে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,সীমিত উচ্চতার সাবওয়ের কাজের জন্য শিয়ালদা ডিভিশনে কৃষ্ণনগর সিটি জং-লালগোলা শাখায় পলাশি ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ১৮/টি/সি (কিমি ১৪৮/১৩-১৫-(৩)-তে) এবং ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ১১৯/বি/ই-২ (কিমি ১৭৩/২৭-২৯-তে)-এ কাজ চলবে। সেই কারণেই ট্রেন বাতিল ছাড়াও বহু ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কয়েকটি ট্রেনের টাইমিংও পরিবর্তন করা হয়েছে। সেগুলি কোন ট্রেন, দেখে নেওয়া যাক।
কোন কোন ট্রেন বাতিল করা হল?
- রবিবার ৩১৮৬৮ কৃষ্ণনগর সিটি জংশন -লালগোলা EMU লোকাল বাতিল থাকছে। ট্রেনটি কৃষ্ণনগর সিটি জং থেকে ছাড়বে সকাল ১০টা ৪০-এ।
- ৩১৮৬৪ লালগোলা- কৃষ্ণনগর সিটি জংশন EMU লোকাল বাতিল থাকছে। ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে বিকেল ৫টা ১৫ মিনিটে।
- ৫৩১৭৫ শিয়ালদা- লালগোলা EMU লোকাল বাতিল থাকছে। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে ১২টা বেজে ৪০ মিনিটে।
- ৫৩১৭৮ লালগোলা-শিয়ালদা EMU লোকালটিও বাতিল থাকছে। ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।
- ৩১৭৭৩ রানাঘাট-লালগোলা EMU লোকাল। ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে ছাড়ে সকাল ৯টা বেজে ২২ মিনিটে।
- ৩১৭৭৪ লালগোলা-রানাঘাট লোকাল। ট্রেনটি লালগোলা স্টেশন ছাড়ে দুপুর ২টোর সময়।
বেশ কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে-
- ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা এমইএমইউ প্যাসেঞ্জার ট্রেন লালগোলার পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদা এমইএমইউ প্যাসেঞ্জার ট্রেন লালগোলার পরিবর্তে দেবগ্রাম স্টেশন থেকে ১৩.৫০-তে ছাড়বে।
- ৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা ইএমইউ ট্রেন লালগোলার পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩১৭৭০ ডাউন লালগোলা-রানাঘাট ইএমইউ ট্রেন লালগোলার পরিবর্তে দেবগ্রাম স্টেশন থেকে ১৪.৪৫-এ যাত্রা শুরু করবে।
- ৩১৮৪০ ডাউন কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদা ইএমইউ ট্রেন কৃষ্ণনগর সিটি জং স্টেশনের পরিবর্তে রানাঘাট স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
ট্রেনের সময় বদল
৫৩১৮০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন ৩০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ লালগোলা স্টেশন থেকে ১৪.৪৫-এর পরিবর্তে ১৫.১৫ মিনিটে ছাড়বে।