দমদমে চলবে রেলের কাজ, ১২ টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত; কবে?

শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। আরও স্পষ্ট করে বললে, শিয়ালদা-বনগাঁ রুটের যাত্রীদের জন্য জরুরি খবর রয়েছে। শনিবার রাতে সাড়ে ৪ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক করার পরিকল্পনা করেছে পূর্ব রেল।

Advertisement
দমদমে চলবে রেলের কাজ, ১২ টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত; কবে?চলতি সপ্তাহের শেষে বাতিল থাকবে ১২টি ট্রেন
হাইলাইটস
  • শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর।
  • শিয়ালদা-বনগাঁ রুটের যাত্রীদের জন্য জরুরি খবর রয়েছে।
  • শনিবার রাতে সাড়ে ৪ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক করার পরিকল্পনা করেছে পূর্ব রেল।

শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। আরও স্পষ্ট করে বললে, শিয়ালদা-বনগাঁ রুটের যাত্রীদের জন্য জরুরি খবর রয়েছে। শনিবার রাতে সাড়ে ৪ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক করার পরিকল্পনা করেছে পূর্ব রেল। 

সূত্রের খবর ৪ এপ্রিল রাত থেকে ৫ এপ্রিল ভোর পর্যন্ত দমদম জংশন স্টেশনে ট্রাফিক ব্লক করা হচ্ছে।  এরফলে আপ- ডাউন মিলে মোট ১২টি ট্রেন শনি-রবিবার মিলে বাতিল করা হয়েছে। পাশাপাশি দেরি করে ছাড়বে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি কোন কোন ট্রেন? দেখে নেওয়া যাক

১২টি ট্রেন বাতিল

  • (শনিবার) রাত ১০.২৫-এর শিয়ালদা-ডানকুনি লোকাল
  • (শনিবার) রাত ১১.৪০-এর ডানকুনি-শিয়ালদা লোকাল
  • (শনিবার) রাত ১১টা ৫৮ -র শিয়ালদা-রানাঘাট মেমু লোকাল
  • (শনিবার) রাত ১১টা ১৫-এর শিয়ালদা-নৈহাটি লোকাল
  • (শনিবার) রাত ১১টা ১৫-এর নৈহাটি-শিয়ালদা লোকাল
  • (শনিবার) রাত ১০টা ৩৭-এর শিয়ালদা-বনগাঁ লোকাল
  • (শনিবার) রাত ১০টা ৪০-এর বনগাঁ-শিয়ালদা লোকাল
  • (শনিবার) রাত ১০টা ২২-এর কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল

 

  • (রবিবার) ভোর ৪টে ৭-এর শিয়ালদা-ডানকুনি লোকাল
  • (রবিবার) ভোর ৫টার ডানকুনি-শিয়ালদা লোকাল
  • (রবিবার) ভোর ৩টে ২০-র শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
  • (রবিবার) ভোর ৩টে ১০-এর শিয়ালদা-বনগাঁ লোকাল

উল্লেখ্য বিষয় হল, পূর্ব রেলের তরফে এখনও এই ব্লক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যদিও রেলের অন্দরের খবর, গত সোমবার এই সাড়ে ৪ ঘণ্টা ব্লকে মঞ্জুরি দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, শনিবার রাতে বিপুল সংখ্যক যাত্রী সপ্তাহান্তের ছুটি কাটাতে ট্রেনে করে বনগাঁ, কৃষ্ণনগরের মতো দূরের গন্তব্যে বাড়ি ফেরেন। ফলে রাতের বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়বেন তাঁরা। অন্যদিকে, রবিবার ভোরে বিপুল সংখ্যক ব্যবসায়ী ফুল, মাছ, মিষ্টির সামগ্রী, সবজি নিয়ে বিভিন্ন জেলা থেকে শিয়ালদা ও কলকাতা সংলগ্ন শহরতলিতে আসে। ভোরের দিকে এই ট্রেনগুলি বাতিল হওয়ায় তাঁরাও সমস্যায় পড়বেন।

POST A COMMENT
Advertisement