শিয়ালদা দক্ষিণ শাখায় নতুন লোকালশিয়ালদা দক্ষিণ শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন চলবে। বড় ঘোষণা পূর্ব রেলের। এছাড়াও, কিছু রুটের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-ক্যানিং ও বারুইপুর-লক্ষ্মীকান্তপুরে অতিরিক্ত ট্রেন দেওয়া হবে। সন্ধের ব্যস্ত সময়ে ভিড়ের চাপ কমাতে রেলের বড় সিদ্ধান্ত। শিয়ালদা দক্ষিণ শাখায় কোন রুটে, ক'টি অতিরিক্ত লোকাল চালু হল? বিস্তারিত জেনে নিন।
শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা
সন্ধেয় ব্যস্ত সময়ে দু'টি নতুন লোকাল চালু হচ্ছে, শিয়ালদা (১৮:২০) - ডায়মন্ড হারবার (২০:০১)
ও ডায়মন্ড হারবার (২০:২০) - সোনারপুর (২১:১৪)। এছাড়া, এই বিশেষ ট্রেনগুলি নিয়মিত চলবে।
শিয়ালদহ-ক্যানিং শাখা
শিয়ালদা-সোনারপুর লোকাল ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত হবে। ট্রেনটি সকাল ৯টা ৫০-এ শিয়ালদা থেকে ছাড়বে। এছাড়া, ক্যানিং থেকে সকাল সাড়ে ১১ টায় নতুন লোকাল পরিষেবা চালু হবে। এটিও নিয়মিত চলবে।
বারুইপুর- লক্ষ্মীকান্তপুর শাখা
শিয়ালদা-বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধে ৭টা ৫৬ থেকে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৯টা ২৭-এ লক্ষ্মীকান্তপুর পৌঁছবে। অন্যদিকে বারুইপুর-সোনারপুর পরিষেবা এখন লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৯টা ৩৫-এ শুরু হয়ে ১০টা ৩৮-এ সোনারপুর পৌঁছবে।
কবে থেকে নতুন ট্রেন চালু?
আগামী ৬ জুলাই সোমবার থেকে এই সব পরিষেবা শুরু হবে। এতে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্য নেওয়া হয়েছে।