১ জুলাই থেকে শিয়ালদা লাইনের এই ৮ স্টেশনে বন্ধ দূরপাল্লার টিকিট কাউন্টার, তালিকা দেখে নিন

শিয়ালদা ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে দূরপাল্লার টিকিট কাউন্টার। কোন কোন স্টেশনের PRS টিকিট কাউন্টার বন্ধ করা হচ্ছে? জেনে নিন

Advertisement
১ জুলাই থেকে শিয়ালদা লাইনের এই ৮ স্টেশনে বন্ধ দূরপাল্লার টিকিট কাউন্টার, তালিকা দেখে নিন১ জুলাই থেকেই শিয়ালদা লাইনের কোন কোন ৮ স্টেশনে বন্ধ হচ্ছে দূরপাল্লার টিকিট কাউন্টার
হাইলাইটস
  • পূর্ব রেলের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।
  • শিয়ালদা ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে কম্পিউটারাইজড PRS (রিজার্ভেশন) কাউন্টার।
  • PRS টিকিট কাউন্টার থেকে কী কী পরিষেবা পাওয়া যায়?

পূর্ব রেলের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল, ১ জুলাই থেকেই শিয়ালদা ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে কম্পিউটারাইজড PRS (রিজার্ভেশন) কাউন্টার। পূর্ব রেলের তরফে স্থায়ী ভাবে ওই কাউন্টারগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই স্টেশন থেকে আর সংরক্ষিত টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

PRS টিকিট কাউন্টার থেকে কী কী পরিষেবা পাওয়া যায়?

এই টিকিট কাউন্টারগুলি থেকে দূরপাল্লায় যাওয়ার জন্য যাত্রীরা টিকিট কাটতেন। কিন্তু নির্দিষ্ট স্টেশনগুলিতে আগামীকাল থেকে এই পরিষেবা আর পাওয়া যাবে না। সংরক্ষিত ট্রেনের টিকিট বুকিং করা ছাড়াও এই PRS টিকিট কাউন্টার থেকে যাত্রীরা নিজেদের বুকিং পরিবর্তন বা বাতিল করার সুবিধা পান। এছাড়াও, কোনও নির্দিষ্ট ট্রেনের সিট রয়েছে কিনা, সে সম্পর্কেও তথ্য জানা যায় এই PRS কাউন্টার থেকেই।

কোন কোন স্টেশনে PRS (রিজার্ভেশন) টিকিট কাউন্টার বন্ধ করা হচ্ছে?

শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনে PRS (রিজার্ভেশন) টিকিট কাউন্টার ১ জুলাই থেকে স্থায়ী ভাবে বন্ধ করা হয়েছে। 

কেন পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি PRS (রিজার্ভেশন) টিকিট কাউন্টার বন্ধ করার প্রসঙ্গে bangla.aajtak.in -কে বলেন, "বর্তমানে সাধারণ মানুষের হাতে অনেক ভালো অ্যাপলিকেশন রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য RailOne অ্যাপও লঞ্চ করা হয়েছে। ফলে স্টেশনে আর রিজার্ভেশন কাউন্টারের প্রয়োজন পড়ছে না। ভারতীয় রেল ডিজিটাল হওয়ার দিকে এগোচ্ছে।"

প্রসঙ্গত, ভারতীয় রেলে ২০০২ সালে প্রথম ইন্টারনেট টিকিট বুকিং সিস্টেম চালু হয়। একটি রিপোর্ট বলছে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় রেলে যত রিজার্ভেশন টিকিট কাটা হয়েছে, তার ৮৭ শতাংশেরও বেশি ই-টিকিটিংয়ের মাধ্যমে বুক করা হয়েছে। অর্থাৎ কাউন্টারে গিয়ে টিকিট কেনার প্রবণতা কমছে ভারতীয় রেলে। এই তথ্যের ভিত্তিতেই PRS (রিজার্ভেশন) টিকিট কাউন্টার  বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রেল।

 

POST A COMMENT
Advertisement