শিয়ালদা-রানাঘাট AC লোকালে জুড়ল আরও ৫টি স্টপেজ, থামবে কোন কোন স্টেশনে? জেনে নিন

১৫ জুন সোমবার থেকেই অতিরিক্ত ৫টি স্টেশনে থামবে শিয়ালদা-রানাঘাট AC লোকাল। কোন কোন স্টেশনে এই ট্রেনটি থামবে? জেনে নেওয়া যাক।

Advertisement
শিয়ালদা-রানাঘাট AC লোকালে জুড়ল আরও ৫টি স্টপেজ, থামবে কোন কোন স্টেশনে? জেনে নিনশিয়ালদা-রানাঘাট AC লোকালে জুড়ল আরও ৫টি স্টপেজ
হাইলাইটস
  • পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য দারুণ সুখবর।
  • এবার অতিরিক্ত স্টপেজ পেতে চলেছে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল।
  • সোমবার থেকেই অতিরিক্ত ৫টি স্টেশনে থামবে এই ট্রেনটি।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য দারুণ সুখবর। এবার অতিরিক্ত স্টপেজ পেতে চলেছে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল। আগামী ১৫ জুন, সোমবার থেকেই অতিরিক্ত ৫টি স্টেশনে থামবে এই ট্রেনটি। ব্যাপক গরমের মধ্যে যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

কোন কোন অতিরিক্ত স্টেশনে ট্রেনটি থামবে?

একটি প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদা- রানাঘাট- শিয়ালদা EMU এসি লোকাল শিমুরালি, হালিশহর, কাঁকিনাড়া, জগদ্দল ও ইছাপুর স্টেশনে থামবে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুন থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত এই স্টেশনগুলিতে এসি লোকালটি থামবে।

এই স্টেশনগুলিতে আপ শিয়ালদা- রানাঘাট AC লোকালের টাইমিং দেখুন-

৩১৬৩৭ আপ শিয়ালদা- রানাঘাট লোকাল ইছাপুর স্টেশন ছাড়বে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে, জগদ্দল স্টেশনে ছাড়বে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে, কাঁকিনাড়া স্টেশনে ছাড়বে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে, হালিশহর স্টেশনে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে এবং শিমুরালি স্টেশনে এসি ট্রেন থামবে ৮টা বেজে ১২ মিনিটে।

এই স্টেশনগুলিতে ডাউন রানাঘাট-শিয়ালদা AC লোকালের টাইমিং দেখুন-

৩১৬৩৮ রানাঘাট- শিয়ালদা EMU এসি লোকাল শিমুরালি স্টেশন ছাড়বে সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে, হালিশহর স্টেশন ছাড়বে ৯টা বেজে ২ মিনিটে, কাঁকিনাড়া স্টেশন ছাড়বে ৯টা বেজে ১৩ মিনিটে, জগদ্দল স্টেশন থেকে রওনা দেবে ৯টা ১৬ মিনিটে এবং ইছাপুর স্টেশন ছাড়বে ৯টা বেজে ২৩ মিনিটে।


 

POST A COMMENT
Advertisement