Sealdah Ranaghat AC Local: শিয়ালদা-রানাঘাট এসি লোকাল আরও ৫ স্টেশনে দাঁড়াবে, কখন কোথায় স্টপেজ?

শিয়ালদা-রানাঘাট এসি লোকালের স্টপেজ বাড়ল পূর্ব রেল। এখন থেকে আরও ৫টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। কখন কোথায় স্টপেজ? সেই তথ্য জেনে নিন।

Advertisement
শিয়ালদা-রানাঘাট এসি লোকাল আরও ৫ স্টেশনে দাঁড়াবে, কখন কোথায় স্টপেজ? শিয়ালদা রানাঘাট এসি লোকাল
হাইলাইটস
  • শিয়ালদা-রানাঘাট এসি লোকালের স্টপেজ বাড়ল
  • এখন থেকে আরও ৫টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি
  • কখন কোথায় স্টপেজ?

শিয়ালদা-রানাঘাট এসি লোকালের স্টপেজ বাড়ল। এখন থেকে আরও পাঁচটি স্টেশনে দাঁড়াবে এই লোকাল। এমনটাই জানিয়েছে পূর্ব রেল। 

রেলের তরফে জানান হয়েছে, ১৫ জুন থেকে চালু হচ্ছে এই পরিষেবা। ৩১ জুলাই পর্যন্ত চলবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই ব্যবস্থা। তারপর প্রয়োজন হলে স্থায়ীভাবে এই স্টেশনগুলিতে ট্রেনগুলি থামতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

কোন কোন স্টেশনে দাঁড়াবে? 
শিয়ালদা-রানাঘাট এসি লোকাল এখন থেকে ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, হালিশহর ও সিমুরালি স্টেশনে দাঁড়াবে বলে খবর মিলছে। আর তাতেই খুশির হাওয়া এই সব স্টেশনের যাত্রীদের। 

যদিও এই স্টপেজগুলি এখনও পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত এই সব স্টেশনে থামবে ট্রেনগুলি। তারপর রেল মনে করলে এই পরিষেবা বাড়াতে পারে। যদিও তার কোনও নিশ্চয়তা নেই।

কখন কোন স্টেশনে থামবে? 
শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার এই এসি লোকাল ইছাপুর স্টেশনে থামবে সন্ধে ৭টা ৩২ মিনিটে। জগদ্দলে থামবে ৭টা ৩৯ মিনিটে। কাঁকিনাড়ায় থামবে সন্ধে ৭টা ৪২ মিনিটে। হালিশহরে থামবে সন্ধে ৭টা ৫৪ মিনিটে। আর সিমুরালিতে থামবে রাত ৮টা ১২ মিনিটে। 

রানাঘাট-শিয়ালদা এসি লোকাল ট্রেন কখন কোথায় থামবে? 
সিমুরালিতে দাঁড়াবে ৮টা ৪৫ মিনিটে। হালিশহরে থামবে সকাল ৯টা ০২ মিনিটে। কাঁকিনাড়ায় দাঁড়াবে ৯টা ১৩ মিনিটে। জগদ্দলে থামবে ৯টা ১৬ মিনিটে। ইছাপুরে থামবে ৯টা ২৩ মিনিটে। 

এছাড়া যেই যেই স্টেশনগুলিতে আগে ট্রেনটি দাঁড়াত, সেখানেও দাঁড়াবে। তাই সেই স্টপেজের যাত্রীদের চিন্তা নেই।

কেন এই স্টপেজ বৃদ্ধি? 
এই বিষয়টা নিয়ে এখনও মুখ খোলেনি পূর্ব রেল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এসি লোকালের চাহিদা দিন দিন বাড়ছে। আর এই লোকালের স্টপেজ সংখ্যা এতদিন ছিল খুবই কম। তাই সব স্টেশনের যাত্রী চেয়েও এই ট্রেনে উঠতে পারতেন না। আর এই খবরটাই হয়তো পূর্ব রেলের কাছে পৌঁছে গিয়েছে। তাই তারা উদ্যোগ নিয়ে শিয়ালদা-রানাঘাট এসি লোকালে বাড়াল স্টেশন। যদিও এখন পরীক্ষামূলকভাবেই স্টপেজ বাড়ানো হল। এটা স্থায়ী সিদ্ধান্ত কি না সেটা জানান হয়নি।  

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement