Used Cars Kolkata: নতুন গাড়ি কিনবেন না সেকেন্ড হ্যান্ড? কলকাতায় ২-৩ লাখেই পাবেন এই মডেলগুলি

 Second Hand Cars in Kolkata: নতুন গাড়ি কেনার অনেক খরচ। শুধু গাড়ির দাম ধরলেই তো আর হবে না! রেজিস্ট্রেশন, বিমা, সিট কভার, বাম্পার ইত্যাদির খরচও ধরতে হয়। তাই বাজেট কম হলে সেকেন্ড হ্যান্ড বা পুরনো গাড়ি কেনাই কি বুদ্ধিমানের কাজ?

Advertisement
নতুন গাড়ি কিনবেন না সেকেন্ড হ্যান্ড? কলকাতায় ২-৩ লাখেই পাবেন এই মডেলগুলিবাজেট কম হলে সেকেন্ড হ্যান্ড বা পুরনো গাড়ি কেনাই কি বুদ্ধিমানের কাজ?
হাইলাইটস
  • শুধু গাড়ির দাম ধরলেই তো আর হবে না! 
  • রেজিস্ট্রেশন, বিমা, সিট কভার, বাম্পার ইত্যাদির খরচও ধরতে হয়।

Second Hand Cars in Kolkata: নতুন গাড়ি কেনার অনেক খরচ। শুধু গাড়ির দাম ধরলেই তো আর হবে না! রেজিস্ট্রেশন, বিমা, সিট কভার, বাম্পার ইত্যাদির খরচও ধরতে হয়। তাই বাজেট কম হলে সেকেন্ড হ্যান্ড বা পুরনো গাড়ি কেনাই কি বুদ্ধিমানের কাজ? কলকাতার বাজার বলছে, ঠিকঠাক গাড়ি বাছতে পারলে কয়েক লক্ষ টাকা বাঁচানো সম্ভব। তবে কম দাম দেখেই হুট করে গাড়ি কেনাও ঠিক নয়।

কলকাতার বাজারে দামের ফারাক কত?
অনলাইন প্রি-ওনড গাড়ির তালিকা ঘেঁটে দেখেছেন bangla.aajtak.in এর প্রতিনিধিরা। তাতে দেখা যাচ্ছে, ২০১৫ সালের মারুতি সুইফটের দাম প্রায় ২.৯১ লক্ষ টাকা। নতুন সুইফটের এক্স-শোরুম দাম শুরু ৫.৮৪ লক্ষ থেকে শুরু। অর্থাৎ, পুরনো মডেল কিনলে  দামে প্রায় ২.৯৩ লক্ষ টাকা সেভিংস হতে পারে। ২০১২ সালের মারুতি ওয়াগনআর প্রায় ১.৮৪ লক্ষ টাকা। নতুন ওয়াগনআরের দাম শুরু ৪.৯৯ লক্ষ থেকে।

অন্যদিকে, ২০১৯ সালের অল্টো K10-এর দাম ২.৯৬ লক্ষ টাকার আশেপাশে। নতুন অল্টো K10-এর দাম শুরু ৩.৭০ লক্ষ থেকে। নিউ টাউনের একটি ইউজড কার শোরুমে ২০২২ সালের হুন্ডাই গ্র্যান্ড i10 Nios-এর দাম ৫.১৯ লক্ষ টাকা। নতুন Nios-এর দাম শুরু ৫.৬০ লক্ষ থেকে। তবে এ সবই লিস্টেড প্রাইস। বারগেইনিং করলে কমতেও পারে। আবার গাড়ির কন্ডিশন, ভ্যারিয়্যান্টও ইমপরট্যান্ট।

কখন পুরনো গাড়িই Better?
যাঁরা জীবনের প্রথম গাড়ি কিনছেন, শহরের মধ্যে যাতায়াত করবেন, অথবা খুবই অকেশনালি গাড়ি বের করবেন; তাঁদের জন্য পুরনো গাড়ি বেটার। কম বাজেটে বেটার মডেল পাওয়ারও সুযোগ থাকে।

কেনার আগে কী দেখবেন?
শুধু চকচকে গাড়ি দেখে ডিসিশন নিলে হবে না। অভিজ্ঞ মেকানিক দিয়ে ইঞ্জিন, গিয়ারবক্স, ক্লাচ, সাসপেনশন, এসি চেক করান। গাড়িতে কোনও অ্যাক্সিডেন্টের চিহ্ন আছে কিনা সেটাও ভাল করে দেখুন। সার্ভিসিংয়ের পেপার, কত কিলোমিটার চলেছে, বিমা, পলিউশন এবং RC-তে মালিকের নাম মিলিয়ে নিন। লোনের গাড়ি হলে সেই পেপারও ভাল করে দেখুন। মালিকানা বদলের কাজ শেষ না করে পুরো টাকা দেবেন না।

Advertisement

আরও একটি হিসেব জরুরি। কেনার দামের সঙ্গে সার্ভিসিং, নতুন টায়ার, ব্যাটারি, বিমা রিনিউয়াল এবং নাম বদলের খরচ যোগ করুন। সেই মোট অঙ্ক যদি নতুন গাড়ির অন-রোডের মতোই হয়ে যায়, সেক্ষেত্রে নতুন গাড়ি নেওয়াই ভাল।  

POST A COMMENT
Advertisement