FD Rate India: বড় Update! ফিক্সড ডিপোজিটে Best Interest এই ব্যাঙ্কগুলিতে

পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে এখনও এমন কিছু ব্যাঙ্ক রয়েছে, যেখানে তুলনামূলক ভাবে বেশি সুদ মিলছে। বিশেষ করে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে ৮ শতাংশ পর্যন্ত সুদ থাকায় সবার নজর সেদিকেই।

Advertisement
বড় Update! ফিক্সড ডিপোজিটে Best Interest এই ব্যাঙ্কগুলিতেবিশেষ করে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে ৮ শতাংশ পর্যন্ত সুদ থাকায় সবার নজর সেদিকেই।
হাইলাইটস
  • নতুন বছরের ঠিক শুরুতেই একাধিক ব্যাঙ্কে সুদের হারে কাটছাঁট করেছে।
  • একাধিক প্রথম সারির রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক ইতিমধ্যেই ফিক্সড ডিপোজিটের (FD) উপর সুদের হার কমিয়েছে।
  • এখনও প্রবীণ নাগরিকদের জন্য এখনও কিছু আকর্ষণীয় অপশন রয়েছে।

নতুন বছরের শুরুতেই সুদের বাজারে নড়চড়। একের পর এক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানোর পথে হাঁটায় স্বাভাবিকভাবেই চিন্তায় অবসরপ্রাপ্তরা। কারণ, প্রবীণ নাগরিকদের একটি বড় অংশই ব্যাঙ্ক FD-র উপর নির্ভর করেন। তবে সব ব্যাঙ্কে ছবি এক নয়। পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে এখনও এমন কিছু ব্যাঙ্ক রয়েছে, যেখানে তুলনামূলক ভাবে বেশি সুদ মিলছে। বিশেষ করে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে ৮ শতাংশ পর্যন্ত সুদের সুযোগ থাকায় নজর ঘুরছে সেদিকেই। একই মেয়াদের FD হলেও রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হারে যে বিস্তর ফারাক, তা বিনিয়োগের আগে জানা জরুরি। কোথায় কত সুদ মিলছে, তারই বিশদ হিসাব রইল।

স্মল ফিনান্স ব্যাঙ্কে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD
উচ্চ সুদের তালিকায় আপাতত শীর্ষে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। পাঁচ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের জন্য এখানে সুদের হার ৮ শতাংশ। তার পরেই রয়েছে জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক, যেখানে একই মেয়াদে সুদ ৭.৭৭ শতাংশ। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এই FD-তে দিচ্ছে ৭.৭ শতাংশ। উৎকর্ষ ও ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদের হার ৭.৫ শতাংশ। স্লাইস ও AU স্মল ফিনান্স ব্যাঙ্কে মিলছে ৭.২৫ শতাংশ করে। শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কে সুদ ৬.৭৫ শতাংশ, আর ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্কে তা নেমে এসেছে ৬.২৫ শতাংশে।

বেসরকারি ব্যাঙ্কে সুদ
বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যেও কয়েকটি এখনও তুলনামূলক ভাল সুদ দিচ্ছে। পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে IDFC ফার্স্ট ব্যাঙ্ক, YES ব্যাঙ্ক ও SBM ব্যাঙ্ক ইন্ডিয়া; এই তিনটি ব্যাঙ্কেই সুদের হার ৭.৫ শতাংশ। DCB ব্যাঙ্কে মিলছে ৭.২৫ শতাংশ। অ্যাক্সিস ও RBL ব্যাঙ্ক দিচ্ছে ৭.২০ শতাংশ করে। ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সুদ ৭.১৫ শতাংশ। ICICI ব্যাঙ্ক, জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক এবং তামিলনাড়ু মারকেন্টাইল ব্যাঙ্কে এই মেয়াদে সুদের হার ৭.১০ শতাংশ। ফেডারেল ও HDFC ব্যাঙ্কে সুদ ৬.৯০ শতাংশ। কোটাক মাহিন্দ্রা, DBS ও IDBI ব্যাঙ্কে ৬.৭৫ শতাংশ। বন্ধন ব্যাঙ্কে সুদ ৬.৬০ শতাংশ, কর্নাটক ব্যাঙ্কে ৬.৫৫ শতাংশ, সিটি ইউনিয়ন ব্যাঙ্কে ৬.৫০ শতাংশ, CSB ব্যাঙ্কে ৬.০৫ শতাংশ এবং সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে ৬.২০ শতাংশ।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদ
সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI-তে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন FD-তে সুদের হার ৭.০৫ শতাংশ। ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৬.৯০ শতাংশ। কানাড়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সুদ ৬.৭৫ শতাংশ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে সুদের হার ৬.৬০ শতাংশ। ইন্ডিয়ান ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মিলছে ৬.৫০ শতাংশ। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে সুদ ৬.৪৫ শতাংশ, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬.৪০ শতাংশ এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে এই মেয়াদের FD-তে সুদের হার ৫.৫০ শতাংশ।

এক কথায়, সুদের হার কমার আবহেও প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ এখনও পুরোপুরি ফুরোয়নি। তবে ব্যাঙ্ক বাছাইয়ের ক্ষেত্রে সুদের হার, নিরাপত্তা ও প্রয়োজন; সব দিক বিবেচনা করাই বুদ্ধিমানের।

দ্রষ্টব্য: এই প্রতিবেদন বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি। এটি কোনও বিনিয়োগের সুপারিশ নয়। বিনিয়োগের আগে যাচাই ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

POST A COMMENT
Advertisement