Fixed Deposit এ ৮.৫% পর্যন্ত Interest পাবেন এই ব্যাঙ্কগুলিতে

Senior citizen FD rates: শেয়ারবাজারে অনিশ্চয়তা বাড়ছে। তাই স্থির রিটার্নের দিকেই ঝুঁকছেন বহু বিনিয়োগকারী। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের মধ্যে ফিক্সড ডিপোজিট বা FD-র জনপ্রিয়তা আবার বাড়তে শুরু করেছে।

Advertisement
Fixed Deposit এ ৮.৫% পর্যন্ত Interest পাবেন এই ব্যাঙ্কগুলিতেরাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হার কী অবস্থায় রয়েছে, তা নিয়েই এই আলোচনা।
হাইলাইটস
  • স্থির রিটার্নের দিকেই ঝুঁকছেন বহু বিনিয়োগকারী। 
  • ফিক্সড ডিপোজিট বা FD-র জনপ্রিয়তা আবার বাড়তে শুরু করেছে।
  • কোন ব্যাঙ্কে কত সুদের হার? দেখে নিন এক নজরে।

Senior citizen FD rates: শেয়ারবাজারে অনিশ্চয়তা বাড়ছে। তাই স্থির রিটার্নের দিকেই ঝুঁকছেন বহু বিনিয়োগকারী। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের মধ্যে ফিক্সড ডিপোজিট বা FD-র জনপ্রিয়তা আবার বাড়তে শুরু করেছে। নিরাপদ বিনিয়োগ, নির্দিষ্ট সুদ এবং নিয়মিত আয়ের সুযোগ; এই তিন কারণে অবসরপ্রাপ্তদের কাছে FD এখন অন্যতম ভরসার জায়গা।

ব্যাঙ্ক সূত্রে খবর, সাধারণ আমানতকারীদের তুলনায় সিনিয়র সিটিজেনরা প্রায় ০.৫০ শতাংশ পর্যন্ত বেশি সুদ পেয়ে থাকেন। ফলে একই টাকায় বেশি রিটার্ন মিলছে। এই সুদের হার নির্ভর করে RBI-র নীতি, ডিপোজিটের মেয়াদ এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের আর্থিক অবস্থার উপর।

বিশেষজ্ঞদের মতে, শুধু সুদের হার দেখলেই হবে না। বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা, লিকুইডিটি এবং রিটার্ন; এই তিনটি বিষয় মাথায় রাখা জরুরি। অনেকেই এখন ‘ল্যাডারিং’ পদ্ধতিতে FD করছেন, অর্থাৎ বিভিন্ন মেয়াদে টাকা ভাগ করে বিনিয়োগ করছেন। এতে একদিকে যেমন নিয়মিত টাকা পাওয়া যায়, অন্যদিকে সুদের ওঠানামার ঝুঁকিও কমে।

কর ব্যবস্থার ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা দরকার। FD থেকে পাওয়া সুদের উপর আয়কর দিতে হয়। তবে যাঁদের আয় করযোগ্য সীমার নিচে, তাঁরা Form 15H জমা দিয়ে TDS এড়াতে পারেন।

কোন ব্যাঙ্কে কত সুদের হার?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং ক্যানারা ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদে প্রায় ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা দীর্ঘমেয়াদি FD-তে ৭ শতাংশের আশেপাশে সুদ অফার করছে। যদিও এই হার কিছুটা কম, তবু নিরাপত্তার কারণে অনেকেই এই ব্যাঙ্কগুলিকেই বেছে নিচ্ছেন।

বেসরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার তুলনামূলক বেশি। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক প্রায় ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৭.৩০ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ৭.২০ শতাংশ পর্যন্ত রিটার্ন অফার করছে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কেও ৭ শতাংশের কাছাকাছি সুদের হার পাওয়া যাচ্ছে।

তবে সবচেয়ে বেশি সুদের দিক থেকে এগিয়ে রয়েছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি। ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৫০১ দিনের FD-তে প্রায় ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও সূর্যোদয়, শিবালিক, ইকুইটাস এবং জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮ থেকে ৮.৩০ শতাংশের মধ্যে সুদ অফার করছে। যদিও এই ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি বলে মনে করা হয়, তবু বেশি রিটার্নের জন্য অনেকেই এই অপশন বিবেচনা করছেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement