555 দিনের Fixed Deposit-এ এই ব্যাঙ্কগুলিতে বেস্ট রিটার্ন, Latest Rate জানুন

Senior Citizen FD Rates: ব্যাঙ্কে টাকা রেখে সুদ থেকে নিয়মিত আয়। এমন সিকিওর একটা ব্যাপার কেন না চান? সে ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা FD ভাল অপশন হতে পারে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য FD-ই বেস্ট অপশন। 

Advertisement
555 দিনের Fixed Deposit-এ এই ব্যাঙ্কগুলিতে বেস্ট রিটার্ন, Latest Rate জানুন সিনিয়র সিটিজেনদের জন্য FD-ই বেস্ট অপশন। 
হাইলাইটস
  • ব্যাঙ্কে টাকা রেখে সুদ থেকে নিয়মিত আয়।
  • ফিক্সড ডিপোজিট বা FD ভাল অপশন হতে পারে।
  • খালি ট্যাক্সের বিষয়টি একটু দেখে নিলেই হল।

Senior Citizen FD Rates: ব্যাঙ্কে টাকা রেখে সুদ থেকে নিয়মিত আয়। এমন সিকিওর একটা ব্যাপার কেন না চান? সে ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা FD ভাল অপশন হতে পারে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য FD-ই বেস্ট অপশন। সাধারণ গ্রাহকদের তুলনায় সিনিয়র সিটিজেনরা বেশির ভাগ ব্যাঙ্কেই অতিরিক্ত সুদ পান। ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ পর্যন্ত বেশি সুদ। আপনি নিজে সিনিয়র সিটিজেন না হলেও, বাবা-মায়ের মাধ্যমেও এই ধরনের এফডি করতে পারেন। খালি ট্যাক্সের বিষয়টি একটু দেখে নিলেই হল।

তবে সব ব্যাঙ্কে সুদের হার এক নয়। FD-তে টাকা রাখার আগে তাই কোন ব্যাঙ্কে কত সুদ পাওয়া যাচ্ছে, তা দেখে নেওয়া জরুরি। ৯ সেপ্টেম্বর ২০২৬-এর হিসাব অনুযায়ী ৫৫৫ দিনের FD-তে কয়েকটি ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনদের বেশ ভাল রেটেই সুদ দিচ্ছে।

এই তালিকায় সিটি ইউনিয়ন ব্যাঙ্ক টপে। সেখানে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ সুদ পাবেন। ৫ লক্ষ টাকা এক বছরের হিসাবে ৭.৫০ শতাংশ সুদে বছরে প্রায় ৩৭,৫০০ টাকা সুদ। কিছু না করেই ৩৭,৫০০ টাকা নেহাৎ কম নয়। যদিও ঠিক এক বছর নয়, ৫৫৫ দিন। তবে, ব্যাঙ্কের সুদ গণনার পদ্ধতি এবং কম্পাউন্ডিংয়ের উপর চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে। সে যা-ই হোক, অ্যামাউন্টটা মন্দ নয়। অন্তত ৩ মাসের বাজার খরচ উঠে আসবে এই সুদ থেকেই।

কর্ণাটক ব্যাঙ্কে সুদের হার ৭.৪০ শতাংশ। ৫ লক্ষ টাকার হিসাবে এক বছরের সরল হিসাব করলে সুদ প্রায় ৩৭,০০০ টাকা। ব্যাঙ্ক অফ বরোদায় ৭.২৫ শতাংশ সুদ হলে একই হিসাবে সুদ প্রায় ৩৬,২৫০ টাকা।

ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সুদের হার ৭.১৫ শতাংশ। ৫ লক্ষ টাকায় এক বছরের হিসাবে সুদ প্রায় ৩৫,৭৫০ টাকা। কানাড়া ব্যাঙ্কে ৭.১০ শতাংশ সুদে এই অঙ্ক প্রায় ৩৫,৫০০ টাকা। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭.০৫ শতাংশ সুদ হলে এক বছরের সরল হিসাবে সুদ প্রায় ৩৫,২৫০ টাকা।

Advertisement

অর্থাৎ, এই তালিকায় সর্বোচ্চ ৭.৫০ শতাংশ এবং সর্বনিম্ন ৭.০৫ শতাংশ সুদ। রেটের পার্থক্য ০.৪৫ শতাংশ। ৫ লক্ষ টাকার এক বছরের সরল হিসাবে এই পার্থক্য প্রায় ২,২৫০ টাকা।

তবে, FD করার আগে শুধু সুদের হার দেখলেই হবে না। কিউমুলেটিভ না নন-কিউমুলেটিভ FD, কত সময় অন্তর সুদ যোগ হয়, মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে কী চার্জ লাগবে, ডিপোজিট ইনসিওরেন্স এবং করের নিয়ম কী, সবই দেখে নেওয়া দরকার।

ব্যাঙ্কের FD সুদের হার সময়ের সঙ্গে বদলাতেও পারে। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট বা ব্র্যাঞ্চ থেকে ৫৫৫ দিনের FD-র লেটেস্ট সুদের হার ও সমস্ত শর্তাবলী ভেরিফাই করে নিন।  

POST A COMMENT
Advertisement