১ সেপ্টেম্বর থেকে কী কী পরিবর্তন?প্রতি মাসের শুরুতে একাধিক নিয়মে পরিবর্তন আসে। বিভিন্ন সংস্থা, ব্যাঙ্ক, সরকার এমন কিছু ক্ষেত্রে পরিবর্তন আনে, যা সরাসরি আমজনতার পকেটের সঙ্গে যুক্ত। সেপ্টেম্বরেও সেই নিয়মের ব্যতিক্রম নেই, কোন কোন ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আসছে? জেনে নেওয়া যাক
গ্যাসের দাম:
দেশের তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। প্রতি মাসেই যে দামের বড় পরিবর্তন হয়, তা নয়। কিন্তু মাস পয়লায় গ্যাসের দাম আপডেট করে সংস্থাগুলি। সেই নিরিখে সেপ্টেম্বরেও LPG সিলিন্ডারের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ATF-এর দাম
প্রতি মাসের ১ তারিখে যে শুধুমাত্র গ্য়াসের দাম পরিবর্তন বা পর্যালোচনা হয় তা নয়। প্রতি মাসের শুরুতে ATF-এর দামের ক্ষেত্রেও প্রভাব দেখা যায়। সেপ্টেম্বরে তেল কোম্পানিগুলি ATF-এর দাম বৃদ্ধি করতে পারে।
আন্তর্জাতিক বিমান যাত্রার নিয়ম বদল
১ সেপ্টেম্বর থেকে ভারত থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ আন্তর্জাতিক বিমান যাত্রার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে যাত্রীদের সুবিধা দিতে ইমিগ্রেশন কাউন্টারে আর বাধ্যতামূলকভাবে ফিজিক্যাল বোর্ডিং পাস দেখাতে বা তাতে ইমিগ্রেশন অফিসারের স্ট্যাম্প নিতে হবে না। এর পরিবর্তে ই-বোর্ডিং পাস দেখিয়েই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে পারবেন যাত্রীরা।
১৩ দিন ব্যাঙ্ক বন্ধ
RBI-এর নিয়ম অনুযায়ী, প্রতি মাসেই বেশ কয়েকদিন ব্যাঙ্ক থাকে। আরবিআই হলিডে লিস্ট বলছে, সেপ্টেম্বরে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে। যদিও এই বন্ধের তালিকায় রয়েছে দুটি শনিবার ও ৪টি রবিবারও। বাংলায় মাত্র এক দিন অতিরিক্ত ছুটি রয়েছে। ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে কলকাতা সহ গোটা রাজ্যে বন্ধ থাকবে ব্য়াঙ্ক।