শেয়ারবাজারে ক্র্যাশলক্ষ্মীবারে শেয়ারবাজারের অবস্থা খারাপ। সেনসেক্স এবং নিফটি, দুইই তলিয়ে গিয়েছে। এ দিন সেনসেক্স খোলার পরই ৪০০ পয়েন্ট নেমে যায়। একই হাল নিফটিরও। সেই কারণেই বিনিয়োগকারীদের বিরাট লোকসান হয়েছে।
কী অবস্থা সেনসেক্স এবং নিফটির?
আগের দিন ৮৪২৩৩.৬৪ পয়েন্টে শেষ করে সেনসেক্স। আর আজ দিনের শুরুতেই ৮৩৯৬৮.৪৩ পয়েন্টে নেমে যায়। তারপর ৪৩৮ পয়েন্ট তলিয়ে যায় সূচক। এটি ৮৩৭৯৫.৬৫ পয়েন্টে নেমে যায়।
সেনসেক্সের মতোই নিফটিতেও কারেকশন এসেছে। নিফটি ৫০ আজ ওপেনিং করে ২৫৯০৬.৭০ পয়েন্টে। আগের দিনের ক্লোজিং ২৫,৯৫৩.৮৫ পয়েন্ট থেকে কিছু নেমেই শুরু করে দিন। তারপর এটি তলিয়ে যায় ১৩১ পয়েন্ট। এটি পৌঁছে যায় ২৫৯৫৩.৮৫ পয়েন্টে। তাতেই ভারী ক্ষতি হয়।
আইটি স্টকের অবস্থা খারাপ
আজ দিনের শুরু থেকেই লোকসানে রয়েছে আইটি স্টকগুলি। এ দিন ইনফোসিস পড়ে যায় ৪.৫০ শতাংশ। এছাড়া টেক মাহিন্দ্রার শেয়ার ৪.২০ শতাংশ, টিসিএস শেয়ার ৩.৮০ শতাংশ ও এইচসিএল টেক শেয়ার ৩.৪০ শতাংশ তলিয়ে যায়।
মাথায় রাখতে হবে, বেশ কিছু দিন ধরেই তলিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন আইটি স্টক। আর এই ট্রেন্ড শুধু ভারতের নয়, বরং গোটা পৃথিবীতেই একই অবস্থা।
কোন কোন স্টকে বেশি ক্ষতি?
আজ ভারতীয় শেয়ারবাজারের অনেক স্টকের অবস্থাই খারাপ। তবে কয়েকটি স্টকে বেশি লোকসান হচ্ছে। যেমন ধরুন- ইটারনালের শেয়ার ২ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দার ১.১০ শতাংশ পড়েছে লার্জক্যাপ সেকশনে। ওদিকে আবার কোফর্জ শেয়ার ৫ শতাংশ, এমফাসিস শেয়ার ৪.১০ শতাংশ, পারসিস্ট্যান্ট শেয়ার ৩.৯০ শতাংশ ও গোদ্রেজ প্রপার্টিজের শেয়ার ২ শতাংশ নেমেছে মিডক্যাপ ক্যাটাগোরিতে। ও দিকে আবার স্মলক্যাপ সেকশনে এআরইঅ্যান্ডএম শেয়ার ৪.১০ শতাংশ, সায়েন্ট শেয়ার ৩.৫০ শতাংশ, কেফিনটেক ৩ শতাংশ এবং এফএসএল শেয়ার ২.৮০ শতাংশ নেমে গিয়েছে।
এমন পরিস্থিতি কি চলবে?
এই বিষয়টা নিয়ে খোলসা করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সারা বিশ্বেই অস্থিরতা চলছে। একাধিক যুদ্ধ যুদ্ধ গন্ধে তেতে রয়েছে বিশ্বের আবহাওয়া। যার ফলে শেয়ারবাজারের পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাই এই সময় একটু সাবধান পা ফেলতে হবে। হুটপাট বিনিয়োগ করবেন না। নইলে বিপদে পড়বেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।