Shoe Company AI Boost: জুতোর কোম্পানি এবার AI ব্যবসায়, স্টকের দাম বাড়ল ৮৭০ শতাংশ

ইরান যুদ্ধে অশান্ত শেয়ারবাজার। একদিন উঠছে তো পড়ছে তিনদিন। যদিও এসবের মধ্যেও একটা স্টক রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। একটি ঘোষণার পর এর দাম বেড়েছে ৮৭০ শতাংশ। 

Advertisement
জুতোর কোম্পানি এবার AI ব্যবসায়, স্টকের দাম বাড়ল ৮৭০ শতাংশজুতোর কোম্পানির শেয়ারের দাম বাড়ল
হাইলাইটস
  • ইরান যুদ্ধে অশান্ত শেয়ারবাজার
  • একদিন উঠছে তো পড়ছে তিনদিন
  • এসবের মধ্যেও একটা স্টক রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে

ইরান যুদ্ধে অশান্ত শেয়ারবাজার। একদিন উঠছে তো পড়ছে তিনদিন। যদিও এসবের মধ্যেও একটা স্টক রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। একটি ঘোষণার পর এর দাম বেড়েছে ৮৭০ শতাংশ। 

গতকাল পর্যন্ত জুতো বিক্রি করত এই সংস্তা। যদিও এখন তাঁরা নিজেদের ব্যবসা বাড়াতে চলেছে। তারা প্রবেশ করতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায়। আর সেই খবরেই চাঙ্গা স্টর। বাড়ব ৮৭০ শতাংশ। 

বুধবার এই স্টকের দাম বৃদ্ধি পায় ৪০০ শতাংশ। আর শেষ কিছু ঘণ্টার মধ্যেই এটা ৮০০ শতাংশে পৌঁছে যায়। এই স্টকটি কয়েক দিন ধরেই আপট্রেন্ডে রয়েছে। বুধবার আমেরিকার মার্কেটে এর দাম ছিল ৬.৮৩ ডলার। আর বিজনেস স্ট্র্যাটেজি সামনে আসার পরই এর দাম পৌঁছে যায় ২৪.৩ ডলারে। এর দাম বেড়ে যায় ৮৭০ শতাংশ। 

বিশেষজ্ঞদের মতে, কয়েক ঘণ্টাতেই এই স্টক ৯ গুণেরও বেশি রিটার্ন দিয়েছে। অবশেষে ১৬.৯৯ ডলার, একদিনের হিসেবে ৫৮২ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। সংস্থার মার্কেট ক্যাপ বেড়ে পৌঁছে গিয়েছে ১৭৬ মিলিয়ন ডলার। 

কোন সংস্থার শেয়ারে এমন লাফ? 
সংস্থাটির নাম অলবার্ডস। সংস্থাটি ঘোষণা করেছে যে তারা নিজেদের নিউবার্ড এআই নামে রিব্র্যান্ড করতে চলেছে। তারা এখন থেকে এআই কম্পিউটার বিজনেস নিয়ে কাজ করবে। তারপরই স্টক মার্কেটে বাড়তে শুরু করেছে এর দাম। 

যদিও হঠাৎ করে এই সিদ্ধান্ত সামনে আসেনি। অনেকেই এমনটা অনুমান করেছিলেন। আসলে সংস্থাটি নিজেদের জুতোর ব্যসা ৩৯ মিলিয়ন ডলারে বেচে দিয়েছে আমেরিকান এক্সচেঞ্জ গ্রুপের কাছে। তখনই ভাবা হয়েছিল যে এই নতুন কিছু প্ল্যান করছে। তারপর সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ব্যবসাই বদলে ফেলছে তারা। এআই-এর ব্যবসায় প্রবেশ করছে। হু হু করে বাড়ছে শেয়ারটির। আর আপনারাও নিজের স্টক লিস্টে এই শেয়ারটি রাখতে পারেন। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Advertisement

 

POST A COMMENT
Advertisement