শ্রী রাম টুইস্টেক্স শেয়ারমধ্যপ্রাচ্যে যুদ্ধ। ইরান আক্রমণ করেছে আমেরিকা এবং ইজরায়েল। ইরান পাল্টা দিচ্ছে। আর তার প্রভাব সরাসরি পড়েছে ভারতের স্টক মার্কেটে। এদিন অনেকটাই তলিয়ে গিয়েছে ভারতের শেয়ারবাজার। আর এমন পরিস্থিতিতে ফেঁসে গিয়েছে একটি স্টক। এই পরিস্থিতিতে একটি আইপিও লিস্টিং হয়েছে। আর লিস্টিং হতেই ৩৫ শতাংশ তলিয়ে গিয়েছে তার দাম। যার ফলে বড় ক্ষতি হয়েছে। তবে এই আইপিও-এরই দারুণ সাবস্ক্রিপশন হয়েছিল।
ভাবছেন কোন স্টকের কথা বলছি? তাহলে শুনুন, Shree Ram Twistex Ltd-এর কথা বলা হচ্ছে। এটি সুতো তৈরি করে। আর এই সংস্থার শেয়ারই নিজের ইস্য়ু হওয়া দাম ১০৪ টাকা থেকে ৩৪.৬২ শতাংশ নেমে ৬৮ টাকায় যাত্রা শুরু করেছে NSE-তে। ও দিকে আবার শেয়ারটির খারাপ অবস্থা হয় সেনসেক্সেও। এটি ৭০ টাকায় লিস্টিং হয়। এর দাম কমে প্রায় ৩২.৬৯ শতাংশ।
কত বড় ক্ষতি?
যতদূর খবর, এই সংস্থার ১৪৪টি শেয়ারের লটের দাম ছিল ১৪৯৭৬ টাকা। আর আজ ক্ষতি হয়েছে তাঁদের ৫১৮৪ টাকা। এছাড়া হাই নেট ওয়ার্থ ইনভেস্টরদের আজ ক্ষতি হয়েছে ৭২৫৭৬ টাকা। অর্থাৎ সব মিলিয়ে ভারী ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।
কবে আইপিও খোলে?
এই আইপিও ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিডিং করা যাচ্ছিল। ১৪৪টি লট সাইজের দাম করা হয়েছিল ৯৫ থেকে ১০৪ টাকা। আইপিও-এর মাধ্যমে সংস্থা ১১০ কোটি টাকা তোলে। শেয়ার বিক্রি করে ১০,৬০০,০০০ ইক্যুয়েটি শেয়ার। আর এই স্টকেই আজ পতন এসেছে। তলিয়ে গিয়েছে অনেকটাই।
কী অবস্থা মার্কেটে?
ইরান যুদ্ধের জন্য সারা বিশ্বেই শেয়ারবাজারের হাল খারাপ। হু হু করে পড়ছে সূচক। আমেরিকা থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, সব দেশের বাজারই আজ নিম্নমুখী। আর এই পরিস্থিতিতে খুবই খারাপ দশা ভারতের বাজারেরও। এদিন শুরুতেই তলিয়ে যায় সেনসেক্স এবং নিফটি।
আর এই প্রতিবেদন লেখার সময় সেনসেক্স তলিয়ে যায় ১৫০০ পয়েন্ট। এছাড়া নিফটি পড়ে যায় প্রায় ৪৮০ পয়েন্ট। আর সেই কারণেই অনেক স্টকের আজ হাল খারাপ।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।