বিজ্ঞাপন নিয়ে নতুন কড়াকড়ির কথা জানালেন রেলমন্ত্রীট্রেনের বগির ভিতরে বা রেল স্টেশনের বিভিন্ন জায়গায় অশালীন নানা বিজ্ঞাপন প্রায়ই যাত্রীদের অস্বস্তির কারণ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে নানা বিজ্ঞাপন দৃশ্য দূষণের কারণ হয়ে ওঠে। কিন্তু এবার বিজ্ঞাপন নিয়ে আরও কড়া হচ্ছে রেল। খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে রাজ্যসভায় সম্প্রতি কিছু তথ্য জানিয়েছেন।
রেলমন্ত্রী জানান, ভারতীয় রেল ‘নন-ফেয়ার রেভিনিউ’ (NFR) বাড়াতে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আয় করে থাকে। এক্ষেত্রে এই আয় হয় মূলত দুটি উপায়ে। প্রথমটি হল স্টেশনের বিভিন্ন এলাকায় আউট-অফ-হোম (OOH) বিজ্ঞাপন
দ্বিতীয়টি হল, রেল ডিসপ্লে নেটওয়ার্ক (RDN) পলিসির মাধ্যমে স্টেশন ও তার আশপাশে ডিজিটাল স্ক্রিন ও ডিসপ্লে সিস্টেমে বিজ্ঞাপন দেখানো হয়। এছাড়া ট্রেন ও কোচের ভেতরে ও বাইরেও ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে।
অশ্বিনী বৈষ্ণব জানান, বিজ্ঞাপন থেকে পাওয়া আয় ‘Sundry Revenue’-এর অংশ হিসেবে গণ্য হয়। এর বিস্তারিত তথ্য ভারতীয় রেলের বার্ষিক পরিসংখ্যান রিপোর্টে উল্লেখ করা হয়।
কীভাবে বিজ্ঞাপনের জন্য ভারতীয় রেল চুক্তি করে?
সব বিজ্ঞাপনের চুক্তি Indian Railways E-Procurement System (IREPS) পোর্টালের মাধ্যমে ই-নিলামের (e-auction) মাধ্যমে দেওয়া হয়। পাশাপাশি বিডার নির্বাচন করা হয় Commercial Earnings এবং Non-Fare Revenue পলিসির ভিত্তিতে, যেখানে যোগ্যতার মানদণ্ড ও বিশেষ শর্তাবলী নির্ধারিত থাকে।
ট্রেনে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা হয়েছে?
ট্রেনে কোনও বিজ্ঞাপন দেওয়ার আগে সংশ্লিষ্ট রেল বিভাগের ডিভিশনাল অথরিটির অনুমোদন বাধ্যতামূলক। এছাড়া, বিজ্ঞাপনের ব্র্যান্ড নির্বাচন করার অধিকার বিজ্ঞাপন সংস্থার থাকলেও, তাদের অবশ্যই কেন্দ্র ও রাজ্যের আইন মেনে চলতে হবে। অন্যদিকে, আইন অনুযায়ী আপত্তিকর বা নিষিদ্ধ বিজ্ঞাপন ট্রেনের ভেতরে বা বাইরে প্রদর্শন করা যাবে না।
ট্রেনে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া চলবে না বলে জানানো হয়েছে?