Gold Silver Rate: ২ লাখের থেকেও কমে গেল রুপোর দাম, পুজোর পর টানা সস্তা সোনাও

শহর কলকাতায় ফের কমল সোনার দাম। এই নিয়ে টানা ২ দিন সোনার রেট নামল। পাশাপাশি রুপোও কেজি প্রতি ২ লাখ টাকার নীচে নেমে গিয়েছে।

Advertisement
২ লাখের থেকেও কমে গেল রুপোর দাম, পুজোর পর টানা সস্তা সোনাও
হাইলাইটস
  • পুজোর পরেই হু হু করে কমছে সোনার দাম।
  • শুক্রবার একধাক্কায় অনেকটা পড়েছে সোনার রেট।
  • বহু মাস পরে ২ লাখ টাকার নীচে নামল রুপোর দাম।

পুজোর পরেই হু হু করে কমছে সোনার দাম। শুক্রবার একধাক্কায় অনেকটা পড়েছে সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার রেটও কমেছে। পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। বহু মাস পরে ২ লাখ টাকার নীচে নামল রুপোর দাম। 

এদিন প্রতি ১০ গ্রামে প্রায় ১৯০০ টাকা কমছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কমেছে প্রায় ৬৩৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা: এর আগে বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৬৫০ টাকা। আজ, শুক্রবার এই দাম কমে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে প্রায় ১৯৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, এই সোনায় বিশুদ্ধতার মাত্রা ৯৯.৯ শতাংশ। তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা: বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম ছিল ১ লক্ষ ৩৭ হাজার ২০০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১৮৫০ টাকার।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

রুপোর দাম কত রয়েছে?

কলকাতায়  বৃহস্পতিবার রুপোর কেজি ছিল ২ লক্ষ ২ হাজার ৯৫০ টাকা।  আজ এই রেট কমে হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একদিনে ৬৩৫০ টাকা কমেছে রুপোর রেটও। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement