গত একমাসে আজ সবচেয়ে সস্তা রুপো, সোনাতেও বড় পতন

শহর কলকাতায় কমে গেল সোনা ও রুপোর দাম। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই রেকর্ড পরিমাণে কমল রুপোর রেট। গত একমাসের নিরিখে কলকাতায় রুপোর দাম নামল প্রায় ৪০ হাজার টাকা। পাশাপাশি এদিন কলকাতায় সোনার দামও কিছুটা কমেছে।

Advertisement
গত একমাসে আজ সবচেয়ে সস্তা রুপো, সোনাতেও বড় পতনকলকাতায় এক মাসের মধ্যে রেকর্ড সস্তা রুপো
হাইলাইটস
  • শহর কলকাতায় কমে গেল সোনা ও রুপোর দাম।
  • সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই রেকর্ড পরিমাণে কমল রুপোর রেট।
  • একমাসের নিরিখে কলকাতায় রুপোর দাম নামল প্রায় ৪০ হাজার টাকা।

শহর কলকাতায় কমে গেল সোনা ও রুপোর দাম। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই রেকর্ড পরিমাণে কমল রুপোর রেট। গত একমাসের নিরিখে কলকাতায় রুপোর দাম নামল প্রায় ৪০ হাজার টাকা। পাশাপাশি এদিন কলকাতায় সোনার দামও কিছুটা কমেছে।

কলকাতায় রুপোর দাম কতটা সস্তা হল?

আজ, ১৬ ফেব্রুয়ারি কলকাতায় রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা। এই দাম শনিবারের তুলনায় প্রায় ৬০০০ টাকা কম।  শনিবার শহরে রুপোর দাম ছিল ২ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে, আজ থেকে ঠিক এক মাস আগে ১৬ জানুয়ারি কলকাতায় রুপোর রেট ছিল ২ লক্ষ ৮৩ হাজার ৪৫০ টাকা। গত ৩০ দিনের মধ্যে কলকাতায় রুপোর দাম ২ লক্ষ ৪৪ হাজারে নামেনি, সেই বিচারে আজ রেকর্ড সস্তা রয়েছে সাদা ধাতু।

কলকাতায় সোনার দাম কত?

সোমবার কলকাতায় কমেছে সোনার দামও। এদিন ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট- সব ধরনের সোনার দামেই সামান্য পতন ধরা পড়েছে। কোন সোনার দাম কত কমল? দেখে নিন

২৪ ক্যারেট সোনা: কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা। এই সোনা দিয়ে মূলত সোনার কয়েন, বার ইত্যাদি তৈরি করা হয়। গতকালের তুলনায় আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৩৫০ টাকা।

২২ ক্যারেট সোনা: কলকাতায় শনিবার ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৯০০ টাকা। একদিনের ব্যবধানে আজ সেই দাম কমে হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৩৫০ টাকা।

হলমার্ক সোনার দাম কত?

শহর কলকাতায় এদিন কমেছে হলমার্ক সোনার দামও। আজ সোমবার কলকাতায় হলমার্ক সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকা। শনিবার কলকাতায় এই দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ১৫০ টাকা।  একদিনের ব্যবধানে কলকাতায় সোনার দাম কমেছে ১৩৫০ টাকা। মূলত এই হলমার্ক সোনা দিয়েই গয়না তৈরি করা হয়।

 

Advertisement

 

POST A COMMENT
Advertisement