বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার Simple Ultra আনল বেঙ্গালুরুর স্টার্টআপ Simple Energy। ভারতে দ্রুত ইলেকট্রিক গাড়ির বাজার বাড়ছে। এবার টু-হুইলার সেগমেন্টেও বড় চমক। বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার Simple Ultra আনল বেঙ্গালুরুর স্টার্টআপ Simple Energy। কোম্পানির দাবি, একবার চার্জ করলেই এই স্কুটি প্রায় ৪০০ কিলোমিটার চলতে পারে। রেঞ্জ এতটাই বেশি যে, অনেকেই এটিকে ইলেকট্রিক গাড়ির সঙ্গে তুলনা করছেন। শুরু হয়েছে বুকিংও। দেশের বিভিন্ন শহরে নতুন শোরুম খুলে ধীরে ধীরে বাজার বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থা।
৪০০ কিমি রেঞ্জ! কী আছে এই স্কুটিতে?
Simple Ultra-র সবচেয়ে বড় আকর্ষণ তার ব্যাটারি। এতে রয়েছে ৬.৫ kWh ক্ষমতার বড় ব্যাটারি প্যাক। এটি ডুয়াল সিস্টেমে কাজ করে; ৫ kWh + ১.৫ kWh। স্কুটির নিচের অংশে এই ব্যাটারি বসানো হয়েছে, ফলে ব্যালান্স ভালো থাকে।
পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে নেই। এতে রয়েছে ৮.৮ kW মোটর, যা ৭২ Nm টর্ক তৈরি করতে পারে। ফলে স্কুটি দ্রুত গতি তুলতে পারে এবং চালাতে মসৃণ লাগে।
স্পিড ও পারফরম্যান্স
এই ইলেকট্রিক স্কুটির টপ স্পিড প্রায় ১১৫ কিমি প্রতি ঘণ্টা। ০ থেকে ৪০ কিমি স্পিড তুলতে সময় লাগে মাত্র ২.৭৭ সেকেন্ড। কোম্পানির দাবি, তাদের লাইনআপে এটি দ্বিতীয় দ্রুততম স্কুটি।
ডিজাইন ও স্পেস
স্কুটিতে দেওয়া হয়েছে স্টিল টিউবুলার চ্যাসিস, যা রাস্তায় ভালো কন্ট্রোল দেয়। কপার-অরেঞ্জ ফিনিশ একে প্রিমিয়াম লুক দিয়েছে। পাশাপাশি ২৬ লিটার বুট স্পেস থাকায় দৈনন্দিন ব্যবহারে সুবিধা মিলবে।
স্মার্ট ফিচার্সে ভরপুর
Simple Ultra স্কুটি পুরোপুরি স্মার্ট টেকনোলজিতে তৈরি। মোবাইল অ্যাপের সঙ্গে কানেক্ট করে রিয়েল টাইম তথ্য পাওয়া যায়। এতে রয়েছে ৭ ইঞ্চির TFT টাচস্ক্রিন ডিসপ্লে, যা SimpleOS-এ চলে।
ফিচারের মধ্যে রয়েছে,
ইন-বিল্ট নেভিগেশন
কল ও মিউজিক কন্ট্রোল
মেসেজ অ্যালার্ট
লাইভ লোকেশন
ফাইন্ড মাই স্কুটার
চার্জিং
ফাস্ট চার্জারে মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিটে ০ থেকে ৮০% চার্জ হয়ে যায়। হোম চার্জে সময় লাগে প্রায় ৮.৫ ঘণ্টা। দেশে ২৫০-র বেশি ফাস্ট চার্জিং স্টেশন রয়েছে বলে দাবি কোম্পানির।
স্কুটির সঙ্গে ৩ বছর বা ৩০,০০০ কিমি ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। ব্যাটারি ও মোটরের জন্য ৫ থেকে ৮ বছর পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টিও পাওয়া যাবে।
সেফটি ফিচার্স
এই স্কুটিতে রয়েছে ৪ ধরনের ট্র্যাকশন মোড; রেন, রোড, র্যালি ও ট্র্যাক। এছাড়া স্কুটি পড়ে গেলে মোটর বন্ধ হয়ে যাওয়ার সিস্টেমও রয়েছে। চুরি ঠেকাতে অ্যান্টি-থেফট ও টো অ্যালার্ট দেওয়া হয়েছে।
দাম
নতুন Simple Ultra স্কুটির দাম প্রায় ২.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।