মাত্র ৫০০ টাকা ঢাললে রিটার্ন ১ লাখের বেশি, SIP-র বাম্পার ফর্মুলা

মাসের শেষে দেখা যায়, হাতে সঞ্চয়ের জন্য টাকা প্রায় থাকেই না। কিন্তু প্রতি মাসে ৫০০ টাকা জমানো কোনও অসম্ভব বিষয় নয়। কী ভাবে, কতদিন ধরে টাকা জমাতে হবে বুঝে নিন।

Advertisement
মাত্র ৫০০ টাকা ঢাললে রিটার্ন ১ লাখের বেশি, SIP-র বাম্পার ফর্মুলামাত্র ৫০০ টাকা ঢাললে রিটার্ন ১ লাখের বেশি
হাইলাইটস
  • প্রতি মাসে ৫০০ টাকা জমানো কোনও অসম্ভব বিষয় নয়।
  • কী ভাবে, কতদিন ধরে টাকা জমাতে হবে বুঝে নিন।
  • কোন কোন ফান্ডে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে?

বর্তমানে কম বেশি সকলেই নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে টাকা জমানোর চিন্তা করছেন। কিন্তু মাসের শেষে দেখা যায়, হাতে সঞ্চয়ের জন্য টাকা প্রায় থাকেই না। কিন্তু প্রতি মাসে ৫০০ টাকা জমানো কোনও অসম্ভব বিষয় নয়। আজকাল আকছার ৫০০ টাকা এদিক-ওদিক খরচ হয়ে যায়।  সেই সামান্য পরিমাণ টাকা জমালেই লাখ টাকা জমানো সম্ভব। কী ভাবে, কতদিন ধরে টাকা জমাতে হবে বুঝে নিন।

এখানে মাত্র ১০ বছরের জন্য মাসে ৫০০ টাকা করে জমানোর কথা বলা হচ্ছে। যদি কোনও ব্যক্তি প্রতি মাসে মাত্র ৫০০ টাকা করে জমান, তাহলে ১০ বছরে মোট জমা টাকার পরিমাণ হয় ৬০ হাজার টাকা। যদি বিনিয়োগের শুরু থেকে গড়ে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়, তবে ১০ বছর শেষে সুদ পাওয়া যাবে ৫২,০১৮ টাকা। অর্থাৎ মোট ফান্ড হবে ১ লক্ষ ১২ হাজার টাকা।

যে কোনও গৃহবধূ থেকে শুরু করে এমনকি পড়ুয়ারাও মাসে মাত্র ৫০০ টাকা জমাতেই পারেন। সেক্ষেত্রে তাঁরাও ১০ বছর পর প্রায় ১ লক্ষ টাকা পেতে পারেন।

কোন কোন ফান্ডে ১২ শতাংশ বা তার বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে?

  • SBI Contra Fund-এ গত প্রায় ৫ বছর ধরে ১৭.৮৩ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে।
  • Bandhan Large & Mid Cap-এ গত প্রায় ৫ বছর ধরে ১৭.৫৫ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে।
  • Parag Parikh Flexi Cap Fund-এ গত প্রায় ৫ বছর ধরে ১৫.৫০ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে।
  • HDFC Flexi Cap Fund-এ গত প্রায় ৫ বছর ধরে ১৮.৬৩ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে।

তবে বিশেষ বিষয় হল, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিহীন নয়। কখনই রিটার্নের পরিমাণ স্থির থাকে না। বরং যুদ্ধ বা বৈশ্বিক সঙ্কটে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মূল অঙ্কও কমে যেতে পারে। তাই নিজ দায়িত্বে বিনিয়োগ করা উচিত। 

(বি.দ্র: এই প্রতিবেদনে বিনিয়োগের কোনও পরামর্শ দেওয়া হয়নি। তথ্য তুলে ধরা হয়েছে মাত্র।  মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন।)
 

POST A COMMENT
Advertisement