SIP vs FD For Short Term: ২-৩ বছরের জন্য টাকা রাখলে SIP না FD-তে রিটার্ন বেশি? সহজ অঙ্কে বুঝুন

আর্থিক বিশেষজ্ঞদের মতে, FD না SIP কোনটা করবেন, সেটা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। কখন টাকা প্রয়োজন? টাকাটা কী কাজে ব্যবহার হবে? এই সব প্রশ্নের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে।

Advertisement
২-৩ বছরের জন্য টাকা রাখলে SIP না FD-তে রিটার্ন বেশি? সহজ অঙ্কে বুঝুনSIP না FD?
হাইলাইটস
  • FD না SIP কোনটা করবেন, সেটা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে
  • কখন টাকা প্রয়োজন?
  • টাকাটা কী কাজে ব্যবহার হবে?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা পড়ে রয়েছে? সেই টাকাটা ২-৩ বছরের জন্য বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে চান? কিন্তু সেই টাকাটা ফিক্সড ডিপোজিটে করবেন নাকি SIP শুরু করবেন, এটা বুঝতে পারছেন না? তাহলে বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়া খুবই জরুরি।

প্রসঙ্গত, FD-তে মূলধনের নিরাপত্তা বেশি। অন্যদিকে SIP দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন দেয়। তাই এই দুইয়ের মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত, সেটা অনেকেই বুঝতে পারেন না। 

আর্থিক বিশেষজ্ঞদের মতে, FD না SIP কোনটা করবেন, সেটা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। কখন টাকা প্রয়োজন? টাকাটা কী কাজে ব্যবহার হবে? এই সব প্রশ্নের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে।

FD বনাম SIP নিয়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, তা জানতে আর্থিক বিশেষজ্ঞ পরমদীপ সিং, লং টেল ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা এবং অমিত সুরি, CFP, AUM Wealth Pvt Ltd-এর প্রতিষ্ঠাতা ও CEO-র সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের বক্তব্য পরিষ্কার, বিনিয়োগের মাধ্যম দিয়ে সিদ্ধান্ত নেবেন না। প্রথমে ঠিক করুন আপনার আর্থিক লক্ষ্য কী।

FD বা SIP নয়, কবে টাকাটা দরকার, সেটা দেখুন
বিনিয়োগকারীরা অনেক সময় প্রথমেই সুদের হার তুলনা করেন। কোন মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে, তা দেখতে শুরু করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটাই সঠিক পথ নয়।

পরমদীপ সিং বলেন, 'আগামী কয়েক বছরের মধ্যে যদি কোনও নির্দিষ্ট কাজে টাকা প্রয়োজন হয় এবং নিশ্চিত রিটার্ন গুরুত্বপূর্ণ হয়, তাহলে FD বেশি ভাল বিনিয়োগের মাধ্যম। আর যদি ১০ বা ২০ বছর পরে টাকা প্রয়োজন হয়, বিনিয়োগকারী যদি ঝুঁকি সামলাতে পারেন, তাহলে নিয়মিতভাবে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বেশি ভাল।'


অমিত সুরি আরও সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, 'প্রথম প্রশ্নটা FD না SIP, এটা বিষয়টা দেখা উচিত নয়। প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমার এই টাকা কবে প্রয়োজন হবে?'

Advertisement

কম দিনের মধ্যে টাকা চাইলে FD ভাল
ধরা যাক, তিন বছর পর আপনি কিছু কিনতে চান। সেক্ষেত্রে আপনার ১০ লক্ষ টাকা প্রয়োজন। সেই টাকার অনেকটাই এখন আপনার হাতে রয়েছে। আর এই পরিস্থিতিতে FD কার্যকর হতে পারে।

সুরি বলেন, 'এক থেকে তিন বছরের মধ্যে টাকা তোলার টার্গেট থাকলে FD বেশি উপযুক্ত হতে পারে।'

আসলে বাজার আপনার প্রয়োজনের সময় অনুযায়ী চলবে না। আপনি যখন টাকা তুলতে চাইছেন, ঠিক সেই সময়েই বাজার পড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিপদ নিশ্চিত। তখন টাকা তুলতে গিয়ে সমস্যা হবে। 

পরমদীপ সিং বলেন, 'টার্গেট যত সামনে থাকবে, তত কম ঝুঁকি নেওয়া উচিত।'

তাহলে টাকা কোথায় রাখবেন?
এর কোনও নির্দিষ্ট উত্তর নেই। ১ থেকে ৩ বছরের মধ্যে যদি টাকা প্রয়োজন হয়, FD বেশি উপযুক্ত হতে পারে।

অন্যদিকে ৫, ৭, ১০ বা ২০ বছর পরে যদি টাকা লাগে, সেক্ষেত্রে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে SIP করতে পারেন। তাতে পরিস্থিতি কন্ট্রোলে থাকবে। 

 

POST A COMMENT
Advertisement