Stock Market Crash: মার্কেট খুলতেই ২৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এই সব স্টকে টাকা ডুবছে

যুদ্ধ পরিস্থিতিতে শেয়ারবাজারে রক্তক্ষরণ অব্যাহত। আজ মার্কেট খুলতেই বড় ক্র্যাশ। সোমবার, সপ্তাহের প্রথম দিন ৩০ শেয়ারের বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ২৪০০ পয়েন্টের বেশি পড়েছে। ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি তলিয়ে গিয়েছে ৭০০ পয়েন্টের বেশি। আর মাথায় রাখতে হবে বাজারের এই বড় ক্র্যাশের পিছনে আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধের হাত রয়েছে। 

Advertisement
মার্কেট খুলতেই ২৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এই সব স্টকে টাকা ডুবছেস্টক মার্কের ক্র্যাশ
হাইলাইটস
  • যুদ্ধ পরিস্থিতিতে শেয়ারবাজারে রক্তক্ষরণ অব্যাহত
  • আজ মার্কেট খুলতেই বড় ক্র্যাশ
  • বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ২৪০০ পয়েন্টের বেশি পড়েছে

যুদ্ধ পরিস্থিতিতে শেয়ারবাজারে রক্তক্ষরণ অব্যাহত। আজ মার্কেট খুলতেই বড় ক্র্যাশ। সোমবার, সপ্তাহের প্রথম দিন ৩০ শেয়ারের বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স ২৪০০ পয়েন্টের বেশি পড়েছে। ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি তলিয়ে গিয়েছে ৭০০ পয়েন্টের বেশি। আর মাথায় রাখতে হবে বাজারের এই বড় ক্র্যাশের পিছনে আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধের হাত রয়েছে। 

মার্কেট খোলার পরই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স এবং নিফটি
আজ স্টক মার্কেট খোলার পরই লালে লাল। শুক্রবারের ক্লোজিং ৭৮,৯১৮.৯০ পয়েন্ট থেকে আজ সকালে সেনসেক্স খোলেই ৭৭,০৫৬.৭৫ পয়েন্টে। তারপর কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় ২৪০০ পয়েন্ট। পৌঁছে যায় ৭৬,৪২৪ পয়েন্ট। 

অন্যদিকে নিফটিও পড়েছে আজ। এটি শুক্রবার ক্লোজিং করে ২৪,৪৫০ পয়েন্টে। আর আজ ওপেনিং করে ২৩,৮৬৮ পয়েন্ট। তারপর এটি ৭০০ পয়েন্ট তলিয়ে যায়। পৌঁছে যায় ২৩,৬৯৭ পয়েন্ট। 

শুক্রবারও অবস্থা ছিল খারাপ
যুদ্ধ শুরুর পর থেকে রক্তাক্ত হতে শুরু করে ভারতের শেয়ারবাজার। সেই দিন সেনসেক্স পড়ে যায় ১০৯৭ পয়েন্ট। এছাড়া নিফটি তলিয়ে যায় ৩১৫ পয়েন্ট। 

সারা বিশ্বই লালে লাল
আজ ভারতের স্টক মার্কেটের অবস্থা যে খারাপ হবে, সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ, সারা বিশ্বের একাধিক বাজারের অবস্থা ছিল খারাপ। এই যেমন জাপানের নিক্কেই ৪০০০ পয়েন্টের বেশি ডাউন হয়েছিল। এছাড়া দক্ষিণ কোরিয়ার কোসপির অবস্থাও খারাপ। এটিও পড়েছে ৭ শতাংশ। এছাড়া দিনের শুরুতে জিআইএফটি নিফটিও অনেকটাই পড়ে যায়। সেটা ৫০০ পয়েন্টের বেশি তলিয়ে গিয়েছিল। যার ফলে স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আজ খারাপ হাল হবে ভারতের শেয়ারবাজারের। 

কোন কোন স্টকের হাল খারাপ?
এ দিন একাধিক ক্যাটাগোরির স্টকের হাল খারাপ হয়েছে। লার্জ ক্যাপ সেক্টরে ইন্ডিগো ৮ শতাংশ, এসবিআই ৫.৯০ শতাংশ, টাটা স্টিল ৪.৯৯ শতাংশ, এশিয়ান পেইন্টস ৪.৭১ শতাংশ, এল অ্যান্ড টি শেয়ার ৪.৭ শতাংশ, মারুতি শেয়ার ৪.৬৭ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ৪.০২ শতাংশ এবং আদানি শেয়ার ৩.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

এছাড়া মিডক্যাপ সেকশনে হিন্দুস্তান পেট্রোলিয়াম ৭.২০ শতাংশ, অশোক লেল্যান্ড ৫.১০ শতাংশ, ফেডারেল ব্যাঙ্ক শেয়ার ৪.৬০ শতাংশ, ভারত ফোর্জ শেয়ার ৪.৫০ শতাংশ, পেটিএম শেয়ার ৪.৪০ শতাংশ এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার ৩.৮০ শতাংশ পড়েছে। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 
 

 

POST A COMMENT
Advertisement