SSY Scheme: ১৫ বছর অল্প অল্প করে টাকা জমান, ২১ বছর পাবেন ৪৮ লক্ষ, সুদ থেকে প্রচুর আয়

SSY Investment: সুকন্যা সমৃদ্ধি যোজনা সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এই যোজনায় মাত্র ২৫০ টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে। ২১ বছরে পেতে পারেন প্রায় ৪৮ লক্ষ টাকা।

Advertisement
১৫ বছর অল্প অল্প করে টাকা জমান, ২১ বছর পাবেন ৪৮ লক্ষ, সুদ থেকে প্রচুর আয়১৫ বছর অল্প অল্প করে টাকা জমান, ২১ বছর পাবেন ৪৮ লক্ষ
হাইলাইটস
  • প্রতি বছর অল্প অল্প করে ১৫ বছর টাকা জমালেই এক্ষেত্রে কয়েক লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে পারেন।
  • SSY স্কিমের আওতায় শুধুমাত্র ১৫ বছর ধরে টাকা জমা করতে হয়।
  • কীভাবে ১৫ লক্ষ টাকার ফান্ড থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা পাওয়া যেতে পারে?

মেয়ে সন্তানের বিয়ে, পড়াশোনার খরচ নিয়ে অনেক বাবা-মা চিন্তায় থাকেন। কিন্তু সরকারি সহায়তায় সেই চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা এক্ষেত্রে বড়সড় সহায়ক হতে পারে। প্রতি বছর অল্প অল্প করে ১৫ বছর টাকা জমালেই এক্ষেত্রে কয়েক লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে পারেন। SSY স্কিমের আওতায় শুধুমাত্র ১৫ বছর ধরে টাকা জমা করতে হয়। আর ২১ বছর পর অ্যাকাউন্টটি ম্যাচিউর হয়। এবার জেনে নেওয়া যাক, কীভাবে ১৫ লক্ষ টাকার ফান্ড থেকে কীভাবে প্রায় ৪৮ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় কত সুদ পাওয়া যাচ্ছে?

সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকের জন্য বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ অফার করে। এতে চক্রবৃদ্ধি সুদের সুবিধা রয়েছে। এর অর্থ হল, আগের সুদের সঙ্গে জমা টাকার উপরও সুদ যুক্ত হয়। তবে, সরকার প্রতি তিন মাস অন্তর সুদের হার আপডেট করে। তাই, ভবিষ্যতে সুদের হার পরিবর্তিত হতে পারে।

১৫ লক্ষ টাকা জমা দিয়ে কীভাবে ৪৮ লক্ষ টাকা পাওয়া যায়?

ধরুন, আপনি আপনার মেয়ের নামে একটি SSY অ্যাকাউন্ট খুললেন, প্রতি আর্থিক বছরের শুরুতে ১ লক্ষ টাকা জমা দিলেন। একটানা ১৫ বছর ধরে এটি করলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১.৫ মিলিয়ন টাকা বা ১৫ লক্ষ টাকা।

এবার যদি পুরো ২১ বছর ধরে সুদের হার ৮.২%-এর গড় থাকে, তাহলে মেয়াদপূর্তিতে আপনি প্রায় ৪৭.৮৮ লক্ষ টাকা পেতে পারেন, যার মধ্যে প্রায় ৩২.৮৮ লক্ষ টাকাই হবে শুধুমাত্র সুদ।

১৫ বছর পরেও টাকা বাড়তে থাকবে

এই স্কিমে ১৫ বছরের জন্য টাকা জমা করতে হয়। এরপর পরবর্তী ৬ বছরের জন্য কোনও নতুন বিনিয়োগ করার প্রয়োজন নেই। তবে, অ্যাকাউন্টে থাকা ফান্ডের উপর সুদ জমা হতে থাকে। এই চক্রবৃদ্ধি প্রক্রিয়ার ফলে ২১ বছরের মেয়াদ শেষে একটি মোটা ফান্ড জমা হতে পারে।

Advertisement

মেয়ের পড়াশোনার জন্য টাকা তুলতে পারেন

সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় উচ্চশিক্ষার জন্য নির্ধারিত সময়ের আগেই টাকা তোলা যায়। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে অথবা সে ক্লাস ১০ পাস করলে, দুটির মধ্যে যেটি আগে ঘটবে, তখন আগের অর্থবর্ষের শেষে থাকা জমার সর্বোচ্চ ৫০ শতাংশ টাকা তোলা যাবে। 

বিনিয়োগ করার আগে গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে নিন

এই প্রকল্পের আওতায় সর্বনিম্ন বার্ষিক জমার পরিমাণ ২৫০ টাকা। সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা। একজন মেয়ের নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই খোলা যাবে। মেয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই অ্যাকাউন্টটি খুলতে হবে। 
 

 

POST A COMMENT
Advertisement