হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ৮টি স্পেশাল EMU ট্রেনগরমের ছুটিতে বাড়তি ভিড় সামলাতে ভারতীয় রেল আরও ৭ জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। বাংলার ঝুলিতে কী কী?
> ২৭ এপ্রিল উধনা-মালদা টাউন স্পেশাল ট্রেন রয়েছে। ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে। মালদা পৌঁছবে পরদিন সকাল সাড়ে ১১টা। ২৯ এপ্রিল মালদা থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৩৫ মিনিটে। উধনা পৌঁছবে শুক্রবার সকাল ১০টায়।
> ২৮ তারিখও এই একই রুটে ট্রেন চলবে। উধনা থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা সাড়ে ৬টা। মালদা পৌঁছবে সকাল ৫টা ১০ মিনিটে। আবার ৩০ এপ্রিল এই ট্রেন মালদা থেকে ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। উধনা পৌঁছবে ১ মে রাত ১১টা ৪৫ মিনিটে।
> ২৫ এপ্রিল গান্ধীধাম থেকে মালদা টাউন পর্যন্ত স্পেশাল ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১২টায়। মালদা টাউন পৌঁছবে পরদিন সকাল ৯টা ১০ মিনিটে। আবার ২৭ এপ্রিল বিকেল ৫টা ৩৫ মিনিটে ছাড়বে এই স্পেশাল ট্রেন। গান্ধীধাম পৌঁছবে বুধবার দুপুর সাড়ে ৩টে।
> সবরমতী-আসানসোল স্পেশাল ট্রেন ছাড়বে ২৯ এপ্রিল রাত ১০টা ৫৫ মিনিটে। আসানসোল পৌঁছবে পরদিন দুপুর আড়াইটে। ১ মে আসানসোল থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪টে ১৫ মিনিটে। সবরমতী পৌঁছবে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে।
> ২৪ এপ্রিল সুলতানপুর-ডানকুনি স্পেশাল ট্রেন ছাড়বে ভোর ৪টে ৪৫ মিনিটে। ডানকুনি পৌঁছবে ওইদিনই রাত ১০টায়। ২৫ এপ্রিল এই ট্রেন রাত সাড়ে ১২টায় ছাড়বে ডানকুনি থেকে। পরদিন বিকেল সাড়ে ৪টে পৌঁছবে সুলতানপুর।
এই স্পেশাল ট্রেনগুলোর মূল উদ্দেশ্য হল গরমের ছুটিতে যাত্রীদের ভিড় কমানো এবং সহজে টিকিট পাওয়ার সুযোগ তৈরি করা।