Food Licence Suspend হওয়া কলকাতার কোন 40 হোটেলের নামের Full List দেখুন, জানুন কারণও

শহরের রাস্তার ধারের ছোট খাবারের দোকান থেকে শুরু করে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে।

Advertisement
Food Licence Suspend হওয়া কলকাতার কোন 40 হোটেলের নামের Full List দেখুন, জানুন কারণওকলকাতায় সাসপেন্ড হওয়া হোটেলের পুরো তালিকা।
হাইলাইটস
  • কলকাতার ৪০ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড।
  • কোন কোন রেস্তরাঁ, পুরো তালিকা দেখুন।

খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার ৪০টি রেস্তরাঁ ও খাবারের দোকানের ফুড লাইসেন্স সাসপেন্ড করেছে কলকাতা পুরসভা (KMC)। তালিকায় রয়েছে শহরের বেশ কিছু নামি প্রতিষ্ঠান। ওই সব সংস্থার খাবার ও রান্নায় গুরুতর অনিয়ম দেখতে পেয়েছেন খাদ্য সুরক্ষা পরিদর্শকরা। যেমন, ঠিকমতো খাবার সংরক্ষণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশ। পুরকর্তাদের দাবি, যেখানে খাবার রাখা হচ্ছিল, সেখানেই আরশোলা এবং ইঁদুরের উপদ্রব দেখা গিয়েছে। কোথাও খাবারে ছত্রাক মিলেছে, আবার কোথাও প্রতিষ্ঠানের ভিতরে অবাধে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ইঁদুরকে। অনেকেই জানেন না, ঠিক কোন কোন রেস্তরাঁ বন্ধ করা হয়েছে। চলুন দেখা যাক পুরো তালিকা। 

কলকাতার পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছিলেন, 'এখনও পর্যন্ত মিষ্টির দোকান এবং বেকারি-সহ ৫৯২টি প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬১টি খাবারের। ১১২টি প্রতিষ্ঠানকে নোটিস দেওয়া হয়েছে। ৪০টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড'। তিনি যোগ করেছেন,'বাংলা মিষ্টির জন্য বিখ্যাত। আমাদের পরিদর্শনে দেখা গিয়েছে, এই মিষ্টির দোকানগুলির পরিবেশ আরও অনেক বেশি পরিষ্কার এবং স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। ব্যাপক অনিয়ম ধরা পড়েছে'। কোন কোন প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড হয়েছে, চলুন জেনে নেওয়া যাক।
 

নম্বর প্রতিষ্ঠান ঠিকানা  ভুল কোথায়  সাসপেন্ড 
M/S Girish Chandra Dey & Co ঠিকানা উল্লেখ নেই রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ। গুরুতর অস্বাস্থ্যকর পরিস্থিতি।
M/S Durga Prasad Chowrasia ঠিকানা উল্লেখ নেই রান্নাঘরে অত্যন্ত খারাপ ও অস্বাস্থ্যকর পরিবেশ। পোকামাকড়। গুরুতর অস্বাস্থ্যকর পরিস্থিতি।
Meraki Bakery and Confectionery ঠিকানা উল্লেখ নেই রান্নাঘর অস্বাস্থ্যকর। বিড়াল। পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা নেই। আরশোলার উপস্থিতি। সাসপেনশন।
Shree Krishna Sweets ১৭, কালিপুর রোড, ওয়ার্ড-১২২, কলকাতা–৭০০০৮২ উন্নতির নোটিসের জবাব দেওয়া হয়নি। বৈধ FSSAI লাইসেন্স নেই। যন্ত্রপাতি পরিষ্কারের রেকর্ড নেই। উন্নতির নোটিস লঙ্ঘন।
Zepto Limited ঠিকানা উল্লেখ নেই FSSAI লাইসেন্স নেই। হাত ধোয়ার ব্যবস্থা নেই। খাবার সংরক্ষণে সমস্যা। মেয়াদোত্তীর্ণ পণ্য।  জনস্বাস্থ্যের ঝুঁকি।
M/S Shri Brajraj ঠিকানা উল্লেখ নেই স্যানিটারি অবস্থা অত্যন্ত খারাপ। FSSAI রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাসপেন্ড।
Balaram Mullick & Radharaman Mullick ১৪৩, বি. এল. সাহা রোড, ওয়ার্ড-১১৬, কলকাতা কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ও টিকাকরণের নথি নেই। খাবারে তারিখের ট্যাগ নেই। ঢাকনাবিহীন ডাস্টবিন। খাবার খোলা অবস্থায় রাখা। কর্মীরা হেডগিয়ার ও অ্যাপ্রন ব্যবহার করেননি। মেয়াদোত্তীর্ণ, ক্ষতিগ্রস্ত ও লেবেলবিহীন পণ্য।
M/S Ma Kali Mistanna Bhandar ঠিকানা উল্লেখ নেই শুধু রিটেল লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই। জলের পরীক্ষার রিপোর্ট নেই। পেস্টের উপস্থিতি। পরিষ্কারের রেকর্ড নেই। খোলা ডাস্টবিন। দেওয়ালের অবস্থা খারাপ। FSSAI লাইসেন্স সাসপেন্ড।
M/S Shyama Sweets ঠিকানা উল্লেখ নেই শুধু রিটেল লাইসেন্স রয়েছে, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই। রান্নার পাশে টয়লেট। জলের পরীক্ষার রিপোর্ট নেই। পেস্টের উপস্থিতি। পরিষ্কারের রেকর্ড নেই। FSSAI লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
১০ SS Enterprises ঠিকানা উল্লেখ নেই একাধিক গুরুতর অব্যবস্থা। FSSAI লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
১১ Manoj Kumar Shah ঠিকানা উল্লেখ নেই একাধিক গুরুতর অব্যবস্থা। FSSAI লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
১২ K.P. Singh U.P. Wala ৮২/৭এইচ, বালিগঞ্জ প্লেস, সাউথ পয়েন্ট হাই স্কুলের বিপরীতে, কলকাতা জলের পরীক্ষার রিপোর্ট নেই। রান্নাঘরে চিমনি নেই। কাঁচামালের সঠিক ক্রয়-বিল নেই। ইনভয়েসে FSSAI লাইসেন্স নম্বর উল্লেখ নেই। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৩ Royal Bengal Tiger Hospitality Private Limited ৭৮, হেমন্ত মুখোপাধ্যায় সরণি, পি-৭৮, লেক রোড উন্নতির নোটিশ মানেনি। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৪ Asia House / Varun Rajgarhia ১৭এ, লেক ভিউ রোড উন্নতির নোটিশ মানেনি। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৫ M/S Kurry Patta ৭৯, হেমন্ত মুখোপাধ্যায় সরণি, লেক রোড উন্নতির নোটিশ মানেনি। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৬ M/S Bholanath Srimani Avijata Mistanna Bikreta বি/৪৪/এইচ/৪, দেবেন্দ্র রোড অস্বাস্থ্যকর পরিবেশ। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৭ M/S Matri Mistanna Bhander ২, ধাপা রোড, কলকাতা–৭০০১০৫ অস্বাস্থ্যকর পরিবেশ। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৮ Hola (A Unit of Adirra Restaurant LLP) ৪০এ, ড. শরৎ বন্দ্যোপাধ্যায় রোড উন্নতির নোটিশ মানেনি। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
১৯ The New Poushee Sweets ১, হাটগাছিয়া, ধাপা, KMC ওয়ার্ড-০৫৮, বরো-VII, কলকাতা অস্বাস্থ্যকর পরিবেশ। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
২০ M/S Sitala Mistanna Bhander ৮০, ক্রিস্টোফার রোড, ওয়ার্ড-০৫৯ স্বাস্থ্যকর পরিবেশ। ফেনাইলের মতো নন-ফুড সামগ্রী। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
২১ M/S Mahaprovu Mistanna Bhander ৯, মহেন্দ্র রায় লেন, ওয়ার্ড-৫৯, বরো-VII, কলকাতা অস্বাস্থ্যকর পরিবেশ। ইঁদুর পাওয়া গেছে। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
২২ M/S Golden Gate নথিতে ঠিকানা উল্লেখ নেই প্রায় ১০ কেজি কাঁচা চিকেন ও মাটন তারিখের ট্যাগ ছাড়া ফ্রিজে রাখা। ভুয়ো মশলা। লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
২৩ EFF N BEE Marketing Limited (Chaigram) নথিতে ঠিকানা প্রায় ৫ কেজি কাঁচা চিকেন ও মাছ তারিখের ট্যাগ ছাড়া রাখা। ভুয়ো সস। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ। মাছি পাওয়া গেছে। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
২৪ Dada Boudi Hotel ৩২এ, রাজা রামমোহন সরণি, ওয়ার্ড-৪৯, কলকাতা FSSAI লাইসেন্স নেই। জলের পরীক্ষার রিপোর্ট নেই। পেস্ট কন্ট্রোলের নথি নেই। ঢাকনাবিহীন ডাস্টবিন। জানালায় জাল নেই। কর্মীরা অ্যাপ্রন ও হেডগিয়ার ব্যবহার করেননি। খাবার খোলা অবস্থায় রাখা। দেওয়াল, ছাদ ও মেঝে অপরিষ্কার। রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সুপারিশ।
২৫ New Raj Laxmi Mistanna Bhander ১৭২, ডায়মন্ড হারবার রোড (মেল-৬০/২, ঠাকুরপুকুর), কলকাতা–৭০০০৬৩ FSSAI লাইসেন্স প্রদর্শিত হয়নি। রান্নাঘর নোংরা ও তেলতেলে। খাদ্যকর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত খারাপ। প্রায় ২ কেজি ছানা, ১৫ কেজি ছানার জল, ১৫ কেজি চিনির সিরা ও ২ কেজি মালপোয়া অস্বাস্থ্যকরভাবে রাখা।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
২৬ Denzong Kitchen ৭৮/১, ডায়মন্ড হারবার রোড, গ্রাউন্ড ফ্লোর FSSAI লাইসেন্স প্রদর্শিত হয়নি। মেয়াদোত্তীর্ণ দই। প্রায় ১০ কেজি চিকেন ও মাছের পাকোড়া, ৫ কেজি মোমো, ৩ কেজি কাটা সব্জি অস্বাস্থ্যকরভাবে ও তারিখের ট্যাগ ছাড়া রাখা ছিল।  খাবার নষ্ট করা হয়েছে। লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
২৭ M/S Safia Hotel ঠিকানা উল্লেখ নেই রান্নাঘরের স্যানিটারি পরিস্থিতি সন্তোষজনক নয়। পেস্ট কন্ট্রোলের রেকর্ড নেই। অবিলম্বে লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
২৮ Pandey Dhaba ঠিকানা উল্লেখ নেই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
২৯ M/S Don Giovannis ৫৭এ, পার্ক স্ট্রিট, শপ নং-৪৩পি, পার্ক ম্যানশন, ওয়ার্ড-৬৩, কলকাতা–১৬ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৩০ M/S Kareem’s (A Unit of RJS Matri Food and Beverages) ৫৫বি, মির্জা গালিব স্ট্রিট, ওয়ার্ড-৬৩  স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৩১ M/S Maa Abhaya Sweets ঠিকানা উল্লেখ নেই পরিচ্ছন্নতা সন্তোষজনক নয়। ঢাকনাবিহীন ডাস্টবিন। কর্মীরা হেডগিয়ার ও গ্লাভস ব্যবহার করেননি। দেওয়াল, ছাদ ও মেঝের অবস্থা খারাপ।  FSSAI রেজিস্ট্রেশন সাসপেন্ড।
৩২ M/S Sreema Sweets ঠিকানা উল্লেখ নেই সামগ্রিক পরিচ্ছন্নতা সন্তোষজনক নয়। অনুমোদিত নয় এমন ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার পাওয়া গেছে।  FSSAI লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৩৩ Gobinder Misti ১৮, বনমালী নস্কর রোড, ওয়ার্ড-১৩১, কলকাতা–৬০ জলের পরীক্ষার রিপোর্ট নেই। কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ও টিকাকরণের নথি নেই। পেস্ট কন্ট্রোলের নথি নেই এবং পেস্ট পাওয়া গেছে। খাবারে তারিখের ট্যাগ নেই। ব্যবহৃত রান্নার তেল নিষ্পত্তির নথি নেই। কাঁচা, আধা-সেদ্ধ ও রান্না করা খাবার আলাদা রাখার ব্যবস্থা নেই। ঢাকনাবিহীন ডাস্টবিন। ফ্রিজার ঠিকমতো কাজ করছিল না।  গুরুতর জনস্বাস্থ্য ঝুঁকি।
৩৪ Ganga ৪৪৫, ডায়মন্ড পার্ক, (বি-ই/২১, ডায়মন্ড পার্ক), জোকা, ব্র-XVI, ওয়ার্ড-১৪৩ FSSAI লাইসেন্স প্রদর্শিত হয়নি। রান্নাঘরে অত্যন্ত নোংরা ও তেলতেলে। পাশে খোলা টয়লেট। কর্মীরা অপরিচ্ছন্ন।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৩৫ Ahmad Ali, Zakir Hossain and Md. Sahnawaz ঠিকানা উল্লেখ নেই FOSTAC প্রশিক্ষণের সার্টিফিকেট নেই। কর্মীদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট নেই। খাবারে তারিখের ট্যাগ নেই। সিন্থেটিক ফুড কালার। অবিলম্বে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাসপেন্ড।
৩৬ M/S Biryani Corner ঠিকানা উল্লেখ নেই FOSTAC প্রশিক্ষণের সার্টিফিকেট নেই। কর্মীদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট নেই। খাবারে তারিখের ট্যাগ নেই।  অবিলম্বে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাসপেন্ড করার সুপারিশ।
৩৭ M/S Shambhu Oil Mill ঠিকানা উল্লেখ নেই খোলা অবস্থায় সর্ষের তেল, পাম তেল ও রাইস ব্র্যান্ডের তেল বিক্রি করা হচ্ছিল। স্যানিটারি পরিস্থিতি খারাপ।  FSSAI লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৩৮ M/S Mist & Morsels ঠিকানা উল্লেখ নেই FOSTAC প্রশিক্ষণের সার্টিফিকেট নেই। জলের পরীক্ষার রিপোর্ট নেই। পেস্ট কন্ট্রোল সার্টিফিকেট নেই। স্যানিটারি পরিস্থিতি সন্তোষজনক নয়।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৩৯ M/S Sakti Mistanna Bhander ঠিকানা উল্লেখ নেই FOSTAC প্রশিক্ষণের সার্টিফিকেট নেই। জলের পরীক্ষার রিপোর্ট নেই। পেস্ট কন্ট্রোল সার্টিফিকেট নেই। খাবারে তারিখের ট্যাগ নেই।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।
৪০ M/S Mithai Bhandar ঠিকানা উল্লেখ নেই FOSTAC প্রশিক্ষণের সার্টিফিকেট নেই। কর্মীদের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট নেই। পেস্ট কন্ট্রোল সার্টিফিকেট নেই। সামগ্রিক স্যানিটারি পরিস্থিতি সন্তোষজনক নয়।  লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ।

লাইসেন্স কী ফিরে পাবে সংস্থাগুলি?

লাইসেন্স সাসপেন্ডের সিদ্ধান্ত পরে ফিরিয়ে নেওয়া হতে পারেও ইঙ্গিত দিয়েছেন পুর প্রশাসক। তিনি বলেন,'এটা পাকাপাকি লাইসেন্স বাতিল নয়। বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উপর নির্ভর করছে। তাঁরা যত দ্রুত নিয়ম মেনে চলবেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং প্রাথমিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন, তত দ্রুত ফের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন'। তিনি আরও জানিয়েছেন, কোনও প্রতিষ্ঠান আবার লাইসেন্সের জন্য আবেদন করলে পুরসভার দল বাধ্যতামূলকভাবে সেখানে গিয়ে পরিদর্শন করবে। স্বাস্থ্যবিধি এবং খাদ্য সুরক্ষার নিয়ম মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার পরই ফের ব্যবসা শুরু করার অনুমতি দেওয়া হবে'।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement