দিঘা থেকে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, ডাবল রেললাইন নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

বাংলার রেলপ্রেমীদের দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে। ভবিষ্যতে দিঘা রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। তার জন্য কী করতে হবে, তাও খোলসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
দিঘা থেকে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, ডাবল রেললাইন নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীরদিঘা থেকে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস
হাইলাইটস
  • দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে রেলপ্রেমীদের।
  • নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন করতে জমি অধিগ্রহণ করতে হবে।
  • বন্দে ভারত এক্সপ্রেস চলার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের রেলপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে রেলপ্রেমীদের। ভবিষ্যতে দিঘা রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলা ভালো, আর একটি রেল প্রজেক্ট সম্পন্ন হলেই দিঘাতে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছতে আর কোনও বাধা থাকছে না।

রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন করতে জমি অধিগ্রহণ করতে হবে। এর আগের সরকারের আমলে রেল বারবার এই কাজের জন্য আবেদন করেছিল। কিন্তু তখন সরকার জমি দেয়নি। এরপরেই দিঘা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, "বন্দে ভারত ট্রেনটা তো দিঘা থেকেও চলা উচিত, তাই না? আর এর জন্য দরকার ডাবল রেল লাইন। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত ডাবল রেললাইন বসানোই অগ্রাধিকার। নইলে বন্দে ভারত এখান থেকে চলবে কী করে?"

জেলা শাসকের উপস্থিতিতেই দিঘা থেকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "রেলওয়ে বোর্ড অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী এবং আমি জেলা শাসকের সঙ্গে দেখা করেছি এবং এই বিষয়ে একটি বৈঠকও করেছি। ডাবল রেল লাইনের জন্য জমি অধিগ্রহণ অবশ্যই প্রয়োজন।"

আগের সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "প্রতিটি উপকূল শহর দেশের অন্য অংশের সঙ্গে বর্তমানে জুড়ে গিয়েছে। আগের সরকারের নেগেটিভ মনোভাবের কারণে একমাত্র দিঘা এক্ষেত্রে একা পিছনে পড়ে রয়েছে।" নন্দীগ্রাম রেল প্রকল্পের বিষয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, "৭৪ একর জমি এখনও আমাদের হাতে রয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে; আমরা অবশিষ্ট ছয় একরের প্রয়োজনীয়তাও খতিয়ে দেখছি।"

অন্যদিকে, রানাঘাট স্টেশনের উপর দিয়েও বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে বলে ইঙ্গিত মিলেছে।  রানাঘাটের  উত্তর-পশ্চিম বিধায়ক মে মাসের শেষের দিকে জানিয়েছেন, রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হলেই এই রুট দিয়ে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস-এর মতো সেমি-হাইস্পিড প্রিমিয়াম ট্রেন! 

Advertisement

 

POST A COMMENT
Advertisement