ইনকাম ট্যাক্স রিটার্নঅনেকেই ৩১ জুলাইয়ের নির্দিষ্ট সময়সীমার আগে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন। তারপর থেকেই অপেক্ষা রয়েছেন রিফান্ড পাওয়ার। কিন্তু অনেকেরই ঢোকেনি টাকা। এমন পরিস্থিতিতে তাঁদের মনে প্রশ্ন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঠিক ঢুকবে কবে?
মাথায় রাখতে হবে, অনেক সময় বেশি টাকা কেটে নেওয়া হয় ট্যাক্স হিসেবে। আর তেমনটা হলে আইটিআর প্রসেস করার পর অতিরিক্ত করের টাকা রিফান্ড হিসেবে ফেরত দেয় আয়কর দফতর। আর সেই রিফান্ড কবে মিলবে, এই তথ্যই অনেকে জানতে চাইছেন। এমনকী রোজই চেক করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হল, প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার আগে কয়েকটি বিষয় যাচাই করে নেওয়া জরুরি। পাশাপাশি অনলাইনে সহজেই রিফান্ড দেখা যায়।
ইনকাম ট্যাক্স রিফান্ড মেলে কেন?
সবার প্রথমে একবারে বেসিক একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। ধরা যাক, আপনার ইনকাম ট্যাক্স যা হওয়া উচিত, তার থেকে অনেকটা বেশি দিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে ইনকাম ট্যাক্স রিটার্ন পাওয়া যায়।
আর বিভিন্ন কারণে ইনকাম ট্যাক্স বেশি কাটা হতে পারে। যেমন আপনার কাছ থেকে প্রয়োজনের তুলনায় বেশি ট্যাক্স ডিডাক্টেবল সোর্স (টিডিএস),ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, অ্যাডভান্স ট্যাক্স অথবা সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কেটে নেওয়া বা জমা পড়ার জন্য বেশি ট্যাক্স কাটা সম্ভব।
এছাড়াও আইটিআর-এ বিভিন্ন ডিডাকশন, ছাড় বা নির্দিষ্ট কর সুবিধা দাবি করার কারণেও রিফান্ড পাওয়া যেতে পারে।
রিফান্ড ট্র্যাক করার আগে এই বিষয়গুলি দেখুন
রিফান্ডের স্ট্যাটাস চেক করার আগে দেখুন আপনার আইটিআর সফলভাবে ভেরিফাই করা হয়েছে। ভেরিফিকেশন না হলে রিফান্ডের জন্য রিটার্ন প্রসেস করা যায় না।
এছাড়াও নিশ্চিত করুন আপনার প্যান-এর সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কি না। রিফান্ড পাওয়ার জন্য নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে প্রি ভ্যালিডেটেড করা রয়েছে কি না।
এছাড়া Form 26AS, Annual Information Statement (AIS) এবং Taxpayer Information Summary (TIS)-এ আয় ও কর সংক্রান্ত কোনও তথ্যের অসঙ্গতি রয়েছে কি না, তা পরীক্ষা করুন।
যেসব রিটার্নে Tax Treaty Relief অথবা Foreign Tax Credit দাবি করা হয়েছে, সেক্ষেত্রে প্রযোজ্য হলে Form 10F বা Form 67 জমা দেওয়া হয়েছে কি না, সেটিও দেখে নিন।
রিফান্ড পেতে দেরি হলেই যে আপনার ITR-এ সমস্যা রয়েছে, এমনটা নয়। আপনার রিটার্ন এখনও প্রসেসিংয়ে থাকতে পারে, ভেরিফিকেশনের অপেক্ষায় থাকতে পারে বা রিফান্ডের জন্য নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও ভ্যালিডেট না হয়ে থাকতে পারে।
কীভাবে অনলাইনে ITR রিফান্ডের স্ট্যাটাস দেখবেন?
সবার প্রথমে ইনকাম ট্যাক্স দফতরের ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। প্রথমে প্যান কার্ড ও পাসওয়ার্ড ব্যবহার করে সরকারি ইনকাম ট্যাক্স ই-ফিলিং পোর্টালে লগ ইন করুন।
এরপর e-File থেকে Income Tax Returns সেখান থেকে View Filed Returns সেকশনে যান।
এখানে গিয়ে সংশ্লিষ্ট Assessment Year নির্বাচন করুন। সেখান থেকে View Details-এ ক্লিক করুন। সেখানে আপনার জমা দেওয়া ITR এবং রিফান্ডের স্ট্যাটাস সংক্রান্ত তথ্য দেখতে পাবেন।