ভাড়াবাড়ির নিয়মকোনও ভাড়াটিয়া কি দীর্ঘদিন ধরে বসবাস করা কোনও বাড়ি বা জমির মালিকানা দাবি করতে পারেন? বলা হয়, যদি কোনও ভাড়াটিয়া একটানা ১২ বছর কোনও বাড়িতে বসবাস করেন, তবে তিনি সেটির দখল দাবি করতে পারেন। সত্যিই কি এটি সম্ভব?
যদিও ভারতীয় আইন অনুসারে একজন ভাড়াটিয়া সাধারণত মালিক হতে পারেন না, তবে বিশেষ পরিস্থিতিতে দাবি করা সম্ভব হতে পারে। জানুন কীভাবে।
১২ বছরে ভাড়ায় থাকা বাড়ি দখল নেওয়া যায়?
দিল্লি হাইকোর্টের আইনজীবী প্রেম জোশী ব্যাখ্যা করেছেন, কিছু পরিস্থিতিতে একজন ভাড়াটিয়া বেশ কয়েক বছর ধরে বসবাস করা জমির মালিকানা দাবি করতে পারেন। তিনি বলেন, "ব্যক্তিগত জমির ক্ষেত্রে, একজন ভাড়াটিয়া ১২ বছর পর অ্যাডভার্স পজেশনের অধীনে মালিকানা দাবি করতে পারেন।"
অ্যাডভার্স পজেশন হল প্রতিকূল দখল। এর অর্থ যখন কোনও ভাড়াটিয়া সেখানে বসবাস করে এবং ভাড়া দেয় না, কিংবা বাড়িওয়ালা তাকে ভাড়া দিতে বলেনি। অথবা যদি প্রকৃত বাড়িওয়ালা অজানা থাকেন, তবে ১২ বছর পরেও দাবি করা যেতে পারে।
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে ভাড়াটিয়ারা কোনও বাড়িতে থাকেন এবং বাড়ির মালিক বিদেশে চলে যান অথবা তাঁর সম্পত্তি সম্পর্কে তিনি অবগত থাকেন না, এমন পরিস্থিতিতে ভাড়াটিয়া তাঁর দাবি জানাতে পারেন। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাড়িওয়ালার পক্ষ থেকে কোনও দাবি থাকা যাবে না এবং বাড়িওয়ালা কোনও পক্ষ হতে পারবেন না। সেক্ষেত্রে, ভাড়াটিয়া সেই সম্পত্তির মালিকানা অধিকার লাভ করতে পারেন যেখানে তিনি ১২ বছর ধরে বসবাস করেছেন।
তিনি ব্যাখ্যা করেন, মামলাটি সরকারি জমির ক্ষেত্রে এই সময়কাল ৩০ বছরের বেশি। এর মানে হল, যদি কেউ ৩০ বছরের বেশি সময় ধরে সরকারি জমিতে বসবাস করে থাকেন, অথচ সরকার তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের না করে এবং তিনি কোনও ভাড়াও আদায় না করেন, তাহলেও ওই প্রজা মালিকানা দাবি করতে পারেন।
বাড়িওয়ালা হলে কী করবেন...
আপনি যদি বাড়িওয়ালা হন, তাহলে ভাড়ায় চুক্তি বজায় রাখুন। প্রতি ১১ মাস অন্তর নতুন করে চুক্তি আপডেট করুন। এছাড়া, আদায় করা ভাড়ার হিসাব রাখুন।