নতুন Yezdi Scrambler 350-এর বাজিমাত, টক্কর Royal Enfield-কে, দাম কত?

ডিজাইনের দিক থেকে বাইকটি একেবারে ক্লাসিক স্ক্র্যাম্বলার স্টাইল বজায় রেখেছে। উঁচু ফ্রন্ট, ছোট টেল সেকশন, ডিম্বাকৃতি সাইড প্যানেল এবং সিঙ্গেল-পিস সিট, সব মিলিয়ে একেবারে অ্যাডভেঞ্চার-রেডি লুক। বাইকটির ওজন প্রায় ১৭৪ কেজি এবং সিটের উচ্চতা ৮১৩ মিমি, যা বিভিন্ন উচ্চতার রাইডারদের জন্য সুবিধাজনক।

Advertisement
নতুন Yezdi Scrambler 350-এর বাজিমাত, টক্কর Royal Enfield-কে, দাম কত?
হাইলাইটস
  • ভারতীয় মোটরসাইকেল বাজারে প্রতিযোগিতা আরও জমাতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে 'ক্লাসিক লেজেন্ডস'।
  • তাদের জনপ্রিয় ব্র্যান্ড Yezdi-র লাইনআপে যুক্ত হয়েছে নতুন স্ক্র্যাম্বলার, Yezdi Scrambler 350।

ভারতীয় মোটরসাইকেল বাজারে প্রতিযোগিতা আরও জমাতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে 'ক্লাসিক লেজেন্ডস'। তাদের জনপ্রিয় ব্র্যান্ড Yezdi-র লাইনআপে যুক্ত হয়েছে নতুন স্ক্র্যাম্বলার, Yezdi Scrambler 350। শক্তিশালী ইঞ্জিন, রাগেড লুক এবং অফ-রোড সক্ষমতা, সব মিলিয়ে এই বাইকটি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছে Royal Enfield-কে।

দাম ও পারফরম্যান্স
নতুন Yezdi Scrambler 350-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ১,৯৯,৯৫০ থেকে। এতে রয়েছে ৩৩৪ সিসির শক্তিশালী ইঞ্জিন, যা ৮১০০ আরপিএম-এ ৩০ পিএস পাওয়ার এবং ৬৭৫০ আরপিএম-এ ৩০ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স। কোম্পানি এই মডেলে ‘৩০-৩০-৩০’ ফর্মুলা ব্যবহার করেছে, অর্থাৎ ৩০ পিএস শক্তি, ৩০ এনএম টর্ক এবং প্রতি লিটারে প্রায় ৩০ কিমি মাইলেজ।

ডিজাইন ও ফিচার
ডিজাইনের দিক থেকে বাইকটি একেবারে ক্লাসিক স্ক্র্যাম্বলার স্টাইল বজায় রেখেছে। উঁচু ফ্রন্ট, ছোট টেল সেকশন, ডিম্বাকৃতি সাইড প্যানেল এবং সিঙ্গেল-পিস সিট, সব মিলিয়ে একেবারে অ্যাডভেঞ্চার-রেডি লুক। বাইকটির ওজন প্রায় ১৭৪ কেজি এবং সিটের উচ্চতা ৮১৩ মিমি, যা বিভিন্ন উচ্চতার রাইডারদের জন্য সুবিধাজনক।

সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট ও সিগনেচার এলইডি টেইল ল্যাম্প।

কার জন্য এই বাইক?
শহরের দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে সপ্তাহান্তের অফ-রোড অ্যাডভেঞ্চার, দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য করে ডিজাইন করা হয়েছে এই বাইকটি।

চারটি রঙে পাওয়া যাবে, লেগাসি ব্ল্যাক, অজি ইয়েলো, রোগ রেড এবং র‍্যালি ব্লু, প্রতিটি রঙেই রয়েছে আলাদা গ্রাফিক্স, যা বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

POST A COMMENT
Advertisement