Government Job Benefits: এই ৩ সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে Gen-Z, কী কী সুবিধা পাওয়া যায়?

আসলে ভাল স্যালারির সঙ্গে পর্যাপ্ত ছুটি, চিকিৎসার সুবিধা ও যাতায়াত ভাতা ও কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য একটি চাকরিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই কারণেই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা প্রায়ই সরকারি ও পাবলিক সেক্টরের চাকরি খোঁজেন।

Advertisement
এই ৩ সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে Gen-Z, কী কী সুবিধা পাওয়া যায়?সরকারি চাকরি কেন পছন্দ নতুন প্রজন্মের?
হাইলাইটস
  • এই কারণেই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা প্রায়ই সরকারি ও পাবলিক সেক্টরের চাকরি খোঁজেন।

Gen-Z বা জেনরেশন জেড বর্তমানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রজন্মের প্রশংসায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু তথ্যপ্রযুক্তি যেখানে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে এই দেশের নতুন প্রজন্মরা এখনও সরকারি চাকরির প্রত্যাশা করছেন। আর এর পিছনে রয়েছে একাধিক কারণও। যার মধ্যে প্রথমেই হল সরকারি চাকরির নিরাপত্তা। এর পাশাপাশি Gen Z সরকারি চাকরিতে মোটা টাকার বেতন ও একাধিক ছুটির বিষয়টিকেও বেশ পছন্দ করছেন। 

আসলে ভাল স্যালারির সঙ্গে পর্যাপ্ত ছুটি, চিকিৎসার সুবিধা ও যাতায়াত ভাতা ও কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ভারসাম্য একটি চাকরিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই কারণেই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা প্রায়ই সরকারি ও পাবলিক সেক্টরের চাকরি খোঁজেন। যেখানে ভাল স্যালারির সঙ্গে ছুটি ও অন্যান্য সুবিধার আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হয়। সেরকমই কিছু চাকরির বিষয়ে আসুন জেনে নেওয়া যাক। তবে, এটা স্পষ্ট যে সব সরকারি চাকরির ক্ষেত্রে ছুটির সংখ্যা এক নয় । কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ব্যাঙ্ক কর্মচারী এবং নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য ভিন্ন ভিন্ন চাকরির নিয়ম প্রযোজ্য। 

SBI প্রবেশনারি আধিকারিক
যদি ছুটিটাই মোদ্দা বিষয় হয় তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর সবার চেয়ে এগিয়ে। ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)-এর সরকারি তথ্য অনুযায়ী, প্রবেশনারি অফিসারদের জন্য প্রতি বছর ৩৩ দিনের প্রিভিলেজ লিভ ও ১২ দিনের ক্যাজুয়াল লিভ পেয়ে থাকেন। এছাড়াও, অসুস্থতাজনিত ছুটি এবং মাতৃত্বকালীন ছুটির মতো সুবিধাও রয়েছে। SBI তথ্য অনুযায়ী, মহিলা কর্মচারী এবং সন্তান বা বয়স্ক মা-বাবার যত্ন নেওয়ার জন্য যোগ্য অবিবাহিত পুরুষ কর্মচারীদের দুই বছর পর্যন্ত দীর্ঘমেদী ছুটি মঞ্জুর করা হয়। কর্মচারীদের লিভ ট্রাভেল ছাড়ও দেওয়া হয়। 

স্যালারি কত?
এই পদগুলির বেতনের বিষয়ে বলতে গেলে, এসবিআই তার অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে মুম্বাই কেন্দ্রের প্রবেশনারি অফিসারের জন্য মোট ১৮.৬৭ লক্ষ টাকার সিটিসি (CTC) তালিকাভুক্ত করেছে, যার মধ্যে লিজকৃত ভাড়ার বাসস্থান এবং যাতায়াত ভাতার মতো জিনিসগুলি অন্তর্ভুক্ত রয়েছে। 

Advertisement

RBI গ্রেড বি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড বি অফিসার পদেও ভালো বেতন পাওয়া যায়। ২০২৫ সালের আরবিআই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, একজন গ্রেড বি অফিসারের মূল বেতন প্রতি মাসে ৭৮,৪৫০ টাকা এবং সেই সময়ে এইচআরএ (HRA) বাদে প্রারম্ভিক মোট বেতন প্রতি মাসে প্রায় ১,৫০,৩৭৪ টাকা বলে উল্লেখ করা হয়েছিল। আরবিআই-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ব্যাঙ্কের আবাসন, চিকিৎসা সুবিধা, ছুটির দিনে যাতায়াতের ছাড়, আসবারপত্রের ভাতা, ঋণ এবং অন্যান্য সুবিধারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। কর্মচারীদের প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দু হলো ছুটি। আরবিআই কর্মচারীদের ক্ষেত্রে ব্যাঙ্কের নিজস্ব চাকরির নিয়ম প্রযোজ্য। তাই, আরবিআই গ্রেড বি-এর ছুটির সংখ্যা সম্পর্কে কোনও তথ্য নেই। এটি ব্যাঙ্কের প্রযোজ্য চাকরির নিয়ম দ্বারা নির্ধারিত হয়।

কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ এবং গ্রুপ বি পদ
বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিভাগে কর্মরত কর্মচারীদের জন্য সিসিএস (ছুটি) বিধি প্রযোজ্য। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)-এর বিধিমালায় অর্জিত ছুটি, অর্ধ-বেতন ছুটি এবং নৈমিত্তিক ছুটি সহ বিভিন্ন প্রকার ছুটির বিধান রয়েছে। কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (ছুটি) বিধি, ১৯৭২-এ অর্জিত ছুটি এবং অন্যান্য সাধারণ ছুটির পাশাপাশি যোগ্য কর্মচারীদের জন্য বিশেষ শিশু পরিচর্যা ছুটির বিধান রয়েছে। ২০১৮ সালে করা একটি সংশোধনীতে শিশু পরিচর্যা ছুটির প্রথম ৩৬৫ দিনের জন্য ১০০ শতাংশ এবং পরবর্তী ৩৬৫ দিনের জন্য ৮০ শতাংশ ছুটির বেতনের ব্যবস্থা করা হয়েছে। 

POST A COMMENT
Advertisement