Yuva Shakti Bharosa Scheme documents: বেকার ভাতা পেতে লাগবে ৬ ডকুমেন্ট, অক্টোবরে যুবশক্তি ভরসায় আবেদনের আগে জানুন

Bekar Vata Documents: বেকার ভাতা বা যুবশক্তি ভরসা প্রকল্পে অ্যাপ্লাই করতে চান? সেক্ষেত্রে ৬টি ডকুমেন্ট অবশ্যই হাতের সামনে রাখতে হবে। তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। বিশদে জেনে নিন।

Advertisement
বেকার ভাতা পেতে লাগবে ৬ ডকুমেন্ট, অক্টোবরে যুবশক্তি ভরসায় আবেদনের আগে জানুনযুবশক্তি ভরসা প্রকল্পতে কোন কোন ডকুমেন্ট লাগবে?
হাইলাইটস
  • বেকার ভাতা বা যুবশক্তি ভরসা প্রকল্পে অ্যাপ্লাই করতে চান?
  • ৬টি ডকুমেন্ট অবশ্যই হাতের সামনে রাখতে হবে
  • তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন

পশ্চিমবঙ্গে এসেছে বিজেপি সরকার। তারপর থেকেই চালু হয়ে গিয়েছে একাধিক প্রকল্প। রাজ্যের দেড় কোটি মহিলা ইতিমধ্যেই পেতে শুরু করে দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার। চালু হয়েছে কন্যারত্নও। তবে যুবক-যুবতীদের বেকার ভাতা বা যুবশক্তি ভরসা প্রকল্প এখনও চালু করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যতদূর খবর, অক্টোবর থেকেই যুবশক্তি ভরসা প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে। এই প্রকল্পে আবেদনকারীরা যোগ্য হলে মাসে মাসে পাবেন বেকার ভাতা। কিন্তু একটা কথা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন, যুবশক্তি ভরসা প্রকল্প বা বেকার ভাতায় অ্যাপ্লাই করতে গেলে ৬টি ডকুমেন্ট লাগবে। নইলে এই প্রকল্পে আবেদন করাই যাবে না। তাই ঝটপট জেনে নিন। 

কত টাকা ভাতা দেওয়া হচ্ছে? 
ইতিমধ্যেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে সরকার। তারা জানিয়েছে, যেই সব যুবক ও যুবতী স্নাতক পাস করার পরও চাকরি পাননি, তারা বেকার ভাতা হিসেবে মাসে ৩০০০ টাকা করে পাবেন। আর যাঁরা মাধ্যমিক পাস করে বেকার বসে রয়েছেন, তাঁরা প্রতি মাসে পাবেন ২০০০ করে টাকা।

কোন ৮টি নথি দরকার? 
১. আধার কার্ড
২. ভোটার কার্ড
৩. বার্থ সার্টিফিকেট
৪. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৫. সর্বোচ্চ শিক্ষগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
৬. ব্যাঙ্কের পাসবুক 

এছাড়া আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে বলেই জানা যাচ্ছে। 

কীভাবে করবেন আবেদন? 
এখনও বিষয়টা পরিষ্কার নয়। তবে জানা যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই যুবশক্তি ভরসা প্রকল্পের জন্যও আলাদা করে ওয়েবসাইট লঞ্চ করা হতে পারে। সেখানে করা যাবে আবেদন। তবে অফলাইনেও এই প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে বলে জানা গিয়েছে। 

কবে থেকে মিলবে টাকা? 
এই বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানান হয়নি। তবে সূত্রের খবর, অক্টোবর মাসে যদি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়, তাহলে নভেম্বরেই প্রথম কিস্তিতে মিলবে টাকা। যদিও এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, অফিসিয়াল কোনও নোটিফিকেশন এখনও বেরোয়নি। 


কারা অ্যাপ্লাই করতে পারবেন? 
পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী যে কোনও বেকার যুবক ও যুবতী বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে ইতিমধ্যে অন্য কোনও প্রকল্পে ভাতা পেলে আর এই প্রকল্পে টাকা মিলবে না বলেই খবর। যদিও এই বিষয়টা নিয়েও আলাদা করে এখনও কোনও নোটিফিকেশন সামনে আসেনি। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement