ফিক্সড ডিপোজিটের সুদঅনেকেই শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করতে চান। তাঁরা সুরক্ষিতভাবে ব্যাঙ্ক এফডি-তে বিশ্বাসী। আর সেই দলে যদি আপনিও থাকেন, তাহলে রয়েছে একটা বড় সুখবর। বিশেষত, যাঁরা ৩ বছরের জন্য টাকা রাখতে চান, তাঁরা বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার তুলনা করে দেখলে বেশি লাভবান হতে পারেন।
বর্তমানে একাধিক স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল কোম্পানি আকর্ষণীয় সুদের হার সামনে এনেছে। ফলে বিনিয়োগকারীদের সামনে বেশি রিটার্ন পাওয়ার একাধিক সুযোগ রয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধাও রয়েছে।
কে সবথেকে বেশি সুদ দিচ্ছে?
২ কোটি টাকার কম ডিপোজিটের ক্ষেত্রে তিন বছরের এফডি-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে শ্রীরাম ফিন্যান্স। সাধারণ গ্রাহকদের জন্য সংস্থাটি বার্ষিক ৭.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.০০ শতাংশ সুদ দিচ্ছে।
অন্যদিকে ব্যাঙ্কগুলির মধ্যে এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক অন্যতম সেরা সুদের হার অফার করছে। সেখানে সাধারণ ব্যক্তি ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.২৯ শতাংশ সুদ।
স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির সুদের হার বেশি
ফিক্সড ডিপোজিট টানতে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি দীর্ঘদিন ধরেই বড় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির তুলনায় বেশি সুদ দিচ্ছে।
এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্কের পাশাপাশি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরের এফডি-তে সাধারণ গ্রাহকদের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে।
এই দুই ব্যাঙ্কেই সুদ গ্রহণের একাধিক বিকল্প এবং মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তোলার সুবিধা রয়েছে। ফলে যাঁদের মাঝপথে টাকার প্রয়োজন হতে পারে, তাঁদের জন্যও এই এফডি উপযুক্ত।
এনবিএফসিগুলিও দিচ্ছে আকর্ষণীয় রিটার্ন
নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিও দারুণ সুদের হার অফার করছে।
শ্রীরাম ফিন্যান্স সাধারণ গ্রাহকদের ৭.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৮.০০ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়া মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক এবং কিউমুলেটিভ— বিভিন্ন ধরনের সুদ গ্রহণের বিকল্প রয়েছে। মহিলারা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের সুবিধাও পেতে পারেন।
মহিন্দ্রা ফিন্যান্স তাদের সমৃদ্ধি কিউমুলেটিভ ডিপোজিট স্কিমের অধীনে সাধারণ গ্রাহকদের ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৩৫ শতাংশ সুদ দিচ্ছে।
একইভাবে সুন্দরম ফিন্যান্স সাধারণ গ্রাহকদের ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি নমিনেশন ও প্রিম্যাচিওর উইথড্রলের সুবিধাও রয়েছে এই ব্যাঙ্কে।
অন্যদিকে পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৫.৮৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৩৫ শতাংশ সুদ দিচ্ছে।
২ কোটি টাকার কম আমানতে ৩ বছরের এফর সুদের হার
শ্রীরাম ফিন্যান্স সাধারণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ এবং বয়স্কদের জন্য ৮.০০ শতাংশ সুদ দিচ্ছে।
এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ ও বয়স্কদের জন্য ৭.২৯ শতাংশ সুদ দিচ্ছে।
মহিন্দ্রা ফিন্যান্স সাধারণের জন্য ৭.০০ শতাংশ ও ষাটোর্ধ্বদের ৭.৩৫ শতাংশ সুদ দিচ্ছে।
সুন্দরম ফিন্যান্স ৭.০০ শতাংশ এবং ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে।
ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.০০ শতাংশ ও ৭.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
কানাড়া ব্যাঙ্ক ৬.২৫ শতাংশ ও ৬.৭৫ শতাংশ শতাংশ সুদ দেওয়া দেওয়া হচ্ছে।
পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে ৫.৮৫ শতাংশ এবং বয়স্কদের ৬.৩৫ শতাংশ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।