Best Fixed Deposit Rates: এই ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ, বিনিয়োগ করলেই মালামাল

ক্রমাগত রেপো রেট বৃদ্ধির কারণে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে।

Advertisement
এই ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ, বিনিয়োগ করলেই মালামালফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ
হাইলাইটস
  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) টানা পাঁচবার রেপো রেট বৃদ্ধি করে
  • শেষবার রেপো রেট একই রাখা হয়েছে

মাস খানেকের বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে (Fixed Deposits) সুদের হার বাড়িয়ে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) টানা পাঁচবার রেপো রেট বৃদ্ধি করেছে। শেষবার রেপো রেট একই রাখা হয়েছে। ক্রমাগত রেপো রেট বৃদ্ধির কারণে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে।

আইসিআইসিআই ব্যাঙ্কের এফডি রেট (ICICI Bank FD rates)

ICICI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ পান। সিনিয়র সিটিজেনরা সুদ পান ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত।  স্কিমের মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত।

আরও পড়ুন: Highest Fixed Deposit Interest Rate: এই সরকারি ব্যাঙ্কের FD-র ধামাকা স্কিম, সুদ দিচ্ছে সবার থেকে বেশি

এইচডিএফসি ব্যাঙ্কের এফডি রেট (HDFC Bank FD rates)

HDFC ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে যে কোনও মেয়াদে বিনিয়োগ করতে পারেন। এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা রাখলে ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন। বিনিয়োগের মেয়াদ ৭ দিন থেকে ৫ বছর পর্যন্ত।

অ্যাক্সিস ব্যাঙ্ক রেট (Axis Bank FD rates)

Axis Bank বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ লোকেদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে, সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ৩.৫০ শতাংশ থেকে ৭.৯৫ শতাংশ পর্যন্ত সুদ। বিনিয়োগের মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত।

এসবিআই এফডি রেট (SBI FD rates)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং সুবিধা সহ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ দিচ্ছে। সাধারণ জনগণের জন্য SBI-র FD-র সুদের হার ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement