Hydrogen Stove: গ্যাস নয়, এবার স্টোভ জ্বলবে জলে! আর লাগবে না LPG সিলিন্ডার

রান্নাঘরের ধারণাই বদলে দিচ্ছে নতুন হাইড্রোজেন কুকিং স্টোভ। এবার আর LPG সিলিন্ডারের প্রয়োজন পড়বে না। গ্যাসের বদলে জলেই জ্বলবে স্টোভ। কীভাবে হবে রান্না? দামই বা কত? রইল বিস্তারিত…

Advertisement
গ্যাস নয়, এবার স্টোভ জ্বলবে জলে! আর লাগবে না LPG সিলিন্ডারহাইড্রোজেন স্টোভ
হাইলাইটস
  • বাজারে এবার হাইড্রোজেন কুকিং স্টোভ
  • আর LPG সিলিন্ডারের প্রয়োজন পড়বে না
  • গ্যাসের বদলে জলেই জ্বলবে স্টোভ

রান্নাঘরের ধারণাই বদলে দিচ্ছে নতুন হাইড্রোজেন কুকিং স্টোভ। LPG-র আকালের আশঙ্কার মাঝেই এই নয়া রান্নার স্টোভ বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। অর্থাৎ এবার আর গ্যাস নয়, জলেই হবে রান্না! লক্ষ ৫০ হাজার টাকা দামের এই প্লাগ অ্যান্ড ইউজ সিস্টেমটি গ্রিন হাইড্রোজেন দিয়ে চলে এবং এটি ঘরোয়া ও বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহারের উপযোগী। 

প্রচলিত রান্নার ওভেনগুলির উপর নির্ভর না করে এই হাইড্রোজেন স্টোভ ব্যবহার করার প্রবণতা ক্রমশই বাড়ছে। 

বিকল্প রান্নার পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এই 'মেড ইন ইন্ডিয়া' পণ্যটি এখন একাধিক ক্ষেত্রে পরীক্ষা করা হচ্ছে। কমিউনিটি কিচেন থেকে গবেষণাগারে এই গ্যাস ব্যবহার করা হচ্ছে। 

এই হাইড্রোজেন স্টোভের বৈশিষ্ট্য কী?এটি কোনও সাধারণ রান্নার গ্যাস ওভেন বা স্টোভ নয়, এটিতে রয়েছে একাধিক নয়া পদ্ধতি। এটি সম্পূর্ণ ভাবে হাইড্রোজেন দিয়ে চালানোর জন্য তৈরি। 
> ১০০ শতাংশ গ্রিন হাইড্রোজেন জ্বালানি ব্যবহার হয় এতে
> ২টি বার্নার রয়েছে
> স্টেইনলেস স্টিলের বডি
> ঘরোয়া ও বাণিজ্যিক রান্নাঘরের জন্য উপযোগী
এটি দেখতে টেবিল টপ ইউনিট, ম্যানুয়াল ইগনিশন সহ সাধারণ গ্যাস ওভেন বা স্টোভের মতো হলেও  এর কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। 

এটি কীভাবে কাজ করে?
এই স্টোভে একটি ক্যাটালিটিক হাইড্রোজেন বার্নার ব্যবহার করা হয়েছে। এতে হাইড্রোজেনই প্রধান জ্বালানি। নিয়ন্ত্রিত কম শিখা বা প্রায় শিখাহীন রান্না সম্ভব। তাপ সমান ভাবে ছড়িয়ে পড়ে। LPG ওভেনের মতো সিলিন্ডারে গ্যাস জমা রাখার প্রয়োজন হয় না। বরং এটি একটি নিয়ন্ত্রিত হাইড্রোজেন ফ্লো সিস্টেমে কাজ করে। 

এমিশন ও আউটপুট কেমন?
এই স্টোভের সবচেয়ে বড় সুবিধা হল, এটি শূন্য এমিশন তৈরি করে। কোনও কার্বোন ডাই অক্সাইড নেই। কোনও কার্বোন মনোক্সাই় নেই। কোনও দৃশ্যমান ধোঁয়া নেই। 

এছাড়াও এটি খুবই নীরব ভাবে কাজ করে। কোনও কম্পন ছাড়াই, যা ইন্ডোর ব্যবহারের জন্য উপযুক্ত। 

যদিও এটি বাড়িতে ব্যবহার করা যায়। তবে বর্তমানে এর ব্যবহার আরও বিস্তৃত ক্ষেত্রে ভাবা হচ্ছে। যেমন সরকারি ক্লিন এনার্জি প্রকল্প, গবেষণাগার, কমিউনিটি কিচেন ও ক্যান্টিন, প্রতিরক্ষা ও দুর্গম এলাকা, প্রাতিষ্ঠানিক ও শিল্প রান্নাঘর। অর্থাৎ এটি এখনই শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, বরং বড় এনার্জি পরীক্ষার অংশ।

Advertisement

নিরাপত্তা 
হাইড্রোজেন ব্যবহারের কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মূল নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি হল ফ্লেম অ্যারেস্টর, প্রেসার রেগুলেশন সিস্টেম, হাইড্রোজেন সহনশীল ভালভ, টেকসই স্টেইনলেস স্টিল বডি। এগুলি দীর্ঘ সময় ধরে নিরাপদ ও স্থিতিশীল ব্যবহারে সাহায্য করে। 

দাম
প্রতি ইউনিটের দাম প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা হওয়ায় এটি এখনও সাধারণ পরিবারের জন্য নয়। বর্তমানে এটি বেশি ব্যবহৃত হচ্ছে পাইলট প্রোজেক্ট, ক্লিন এনার্জি পরীক্ষার সঙ্গে যুক্ত সংস্থাগুলিতে এবং বড় রান্নাঘরে। ভবিষ্যতে এর ব্যবহার বাড়বে কিনা, তা নির্ভর করবে খরচ, হাইড্রোজেনের সহজলভ্যতা এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধার উপর। এই হাইড্রোজেন স্টোভ ভবিষ্যতের রান্নাঘর কেমন হতে পারে, তার আভাস দিচ্ছে। সিলিন্ডার থেকে সরে গিয়ে বিকল্প জ্বালানির দিক উন্মোচন করছে এটি। দিও এখনই এটি LPG-কে প্রতিস্থাপন করবে না, তবে রান্না করার জন্য বিকল্প পথের সন্ধান দিচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement