Train Cancelled: ফের হাওড়া ডিভিশনে ট্রেন গণ্ডগোল, ৩ দিনে বাতিল মোট ১২টি লোকাল ট্রেন; লিস্ট দেখুন

Indian Railways: হাওড়া ডিভিশনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের জেরে বাতিল থাকছে ৪টি লোকাল ট্রেন। ৩ দিন ধরে মোট ১২টি লোকাল ট্রেন পরিষেবা দিতে পারবে না।

Advertisement
ফের হাওড়া ডিভিশনে ট্রেন গণ্ডগোল, ৩ দিনে বাতিল মোট ১২টি লোকাল ট্রেন; লিস্ট দেখুন৩ দিনে বাতিল মোট ১২টি লোকাল ট্রেন
হাইলাইটস
  • ৭ দিনের মধ্যে ৩ দিনই ট্রেন গণ্ডগোল থাকছে হাওড়া- বর্ধমান ও ব্যান্ডেল লাইনে।
  • নির্দিষ্ট ওই ৩ দিন ৯০ মিনিট করে ব্লকের সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল।
  • ৩ দিনে বাতিল থাকছে মোট ১২টি লোকাল।

ফের হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল। আগামী ৭ দিনের মধ্যে ৩ দিনই ট্রেন গণ্ডগোল থাকছে হাওড়া- বর্ধমান ও ব্যান্ডেল লাইনে। তবে নির্দিষ্ট ওই ৩ দিন ৯০ মিনিট করে ব্লকের সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। এরফলে প্রতিদিন বাতিল থাকছে ৪টি করে লোকাল। এরফলে ৩ দিনে বাতিল থাকছে মোট ১২টি লোকাল।

ট্রেন বাতিল কেন?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের কারণে ৩০ সেপ্টেম্বর, ০২ অক্টোবর এবং ০৫ অক্টোবর তারিখে ৯০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। রাত ২টো ১৫ থেকে ভোর রাত ৩টে ৪৫ পর্যন্ত চলবে এই ব্লক।

কোন কোন ট্রেন বাতিল করা হল, দেখে নিন

  • 37812 বর্ধমান- হাওড়া লোকাল - ভোর ৩টে বেজে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়া  ট্রেনটি এই ব্লকের জেরে বাতিল থাকছে।
  • 37786 বর্ধমান- ব্যাণ্ডেল লোকাল - ভোর ৩টে ৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়া এই ট্রেনটি ব্লকের জেরে বাতিল।
  • 37811 হাওড়া- বর্ধমান লোকাল - ভোর ৪টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়া এই ট্রেনটি বাতিল থাকছে।
  • 37781 ব্যাণ্ডেল- বর্ধমান লোকাল ভোর ৩টে ৪৫ মিনিটে ব্যাণ্ডেল থেকে ছাড়া এই ট্রেনটিও ব্লকের জেরে বাতিল থাকছে।

উপরোক্তো ৪টি ট্রেনই মোট ৩ দিন ব্লকের জেরে বাতিল থাকছে। ফলে মোট ১২টি পরিষেবা বিঘ্নিত হচ্ছে। 

অন্যদিকে, আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশন নিয়েও  নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। গত ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় ৭ দিন বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়া হয়েছে। ৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার ও ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দাঁড়াবে।

 

POST A COMMENT
Advertisement