
বুধবার কলকাতায় নামল সোনার দাম। কিন্তু একধাক্কায় রেট বেড়েছে রুপোরও। এদিন প্রতি ১০ গ্রামে ৩৫০ টাকা কমেছে হলদে ধাতুর রেট। অন্যদিকে, আজ কলকাতায় প্রায় ৫০০ টাকার বেশি বেড়েছে রুপোর দাম। সোনা ও রুপোর এই দাম বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত বজায় থাকবে।
২৪ ক্যারেট সোনা: বুধবার দুপুর থেকে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট কমে হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা। আগামীকাল দুপুর পর্যন্ত এই দাম বজায় থাকবে। মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৬২ হাজার টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ৪০০ টাকা।
২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা: বুধবার দুপুর থেকে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট কমে হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৩৫০ টাকা। আগামীকাল দুপুর পর্যন্ত এই দাম বজায় থাকবে। মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৫৪ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ৩৫০ টাকা।
২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।
রুপোর দাম: কলকাতায় বুধবার রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা। মঙ্গলবার এই রেট ছিল ২ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ৫০০ টাকা বেড়েছে রুপোর রেটও।
বিশেষ দ্রষ্টব্য: এই দাম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্টেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন-এর রেট অনুযায়ী। তবে এই দামের সঙ্গে জুড়তে হবে GST, TCS ও মেকিং চার্জও। রবিবার বাদে প্রতিদিন দুপুরে এই দাম আপডেট হয়।